Site icon অবিশ্বাস

হবিগঞ্জের চুনারুঘাটে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ বখাটেকে আটক করেছে পুলিশ।

আটকরা হলো- চুনারুঘাট উপজেলার আমতলী গ্রামের রুবেল মিয়া (২৪), তার বন্ধু রহমতাবাদ ষাঁড়েরকোণা গ্রামের মানিক মিয়া (৩০) ও একই গ্রামের হারিছ মিয়া (৩৫)।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে সাতছড়ি জাতীয় উদ্যানে এ গণধর্ষণের ঘটনা ঘটে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, বুধবার বিকেলে ওই ছাত্রী তার প্রেমিক সাকিমুল হাসান সাকিবকে সঙ্গে নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরতে যায়। এসময় ৬ বখাটে জোরপূর্বক সাকিবকে আটক রেখে তার ওই ছাত্রীকে উদ্যানের ভেতরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

ঘটনার পর ওই ছাত্রীকে উদ্ধার করে বিষয়টি পুলিশকে জানায় স্থানীয়রা। অভিযোগ পেয়ে রাতে অভিযানে নামে পুলিশ। আটক করা হয় তিন বখাটেকে।

ওসি জানান, আটকদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগী ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনায় অন্যান্য জড়িতদের ধরতে অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন।

ঢাকা ট্রিবিউন

Exit mobile version