Site icon অবিশ্বাস

রাজধানীর কদমতলীতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণ

রাজধানীর কদমতলী এলাকায় এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) ওই মাদ্রাসা ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

 

গত ৪ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে ধর্ষণের ঘটনাটি ঘটে।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এএসআই) মো. এরশাদ আলম জানান, মেয়েটি যাত্রাবাড়ীর একটি মাদ্রাসায় পড়াশোনা করেন। তার পরিবার ঢাকার বাইরে থাকেন।

তিনি আরও জানান, ইউনুস (২৩) নামে এক যুবকের সঙ্গে তার পূর্বপরিচয় ছিল। মেয়েটি মামলার অভিযোগে বলেছেন, ইউনুস বেড়ানোর কথা বলে তাকে কদমতলীর রইচনগরের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেছেন। আসামিকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। এ ছাড়া মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাগরণ

Exit mobile version