বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাট-গোবিন্ধগঞ্জ সড়কে গুয়াবড়ি ঘাট এলাকায় মোটরসাইকেল-ব্যাটারিচালিত অটোভ্যান সংঘর্ষে কামরুন নেছা রেখা নামে এক স্কুলশিক্ষিকা মারা গেছেন। এ ঘটনায় শামসুদ্দিন বারী বাবু নামে অপর এক স্কুলশিক্ষক আহত হন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, কামরুন নেছা রেখা ও শামসুদ্দিন বারী বাবু তারা ভাই-বোন এবং একই স্কুল চাকরি করেন। স্কুল শেষ করে সন্ধ্যায় মোটরসাইকেলে জয়পুরহাট শহরে আসচ্ছিলেন। এসময় গুয়াবড়ি ঘাট এলাকায় পৌঁছলে মাত্রাইগামী একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কামরুন নেছা রেখাকে স্থানান্তর করা হলে পথে তার মৃত্যু হয়।
নিহত কামরুন নেছা রেখা কালাই উপজেলার ইন্দাহার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি কালাই উপজেলার রঘনাথপুর গ্রামের হারুনুর রশিদের স্ত্রী। আহত শামসুদ্দিন বারী বাবু ইন্দাহার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
সূত্র: ঢাকা টাইমস











