রাজধানীর সায়দাবাদের জনপদ মোড়ে দুই বাসের চাপায় স্বপন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপনের চাচাতো ভাই পাবেল জানান, স্বপন যাত্রাবাড়ীর ধলপুরের সুতি খালপাড় এলাকায় থাকতেন ও সায়দাবাদের জনপদ মোড়ে বাস কাউন্টারে কাজ করতেন। সকালে কাউন্টারের ভেতরেই দুই বাসের চাপায় আহত হন স্বপন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।











