ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত শের মাহমুদ (৩৭) উপজেলা রবরুকা তালতলা গ্রামের আ. আত্তার আলীর ছেলে। মামলা সূত্রে জানা যায়, স্কুলছাত্রীটি বাড়ির পাশে খেলাধুলা করার সময় মাহমুদ তাকে তাঁর বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে বাড়ির লোকজন ছুটে গিয়ে উদ্ধার করে। পরে শিশুটির পরিবার মাহমুদকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় শিশুটির ভাই ফুলবাড়িয়া থানায় মামলা করেন।
থানার ওসি মো. ফিরোজ তালুকদার বলেন, আসামিকে গতকাল ময়মনসিংহ আদালতে পাঠিয়েছে পুলিশ।












