ময়মনসিংহের ভালুকায় মসজিদের ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে আহত ৪
ময়মনসিংহের ভালুকা উপজেলা দক্ষিণ হবিরবাড়ি বাইতুন নূর জামে মসজিদে ইমাম নিয়োগ নিয়ে দ্বন্দ্ব ও প্রতিপক্ষের হামলায় ২ নারীসহ ৪ জন আহত হয়েছেন।
২ আগস্ট শুক্রবার দুপুর ১২টার সময় উপজেলার দক্ষিণ হবিরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।...
গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত
গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নজরুল ইসলাম নজু নামে এক ব্যক্তি নিহতের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
নিহত নজরুল ইসলাম নজু টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তি এলাকার মৃত মোস্তফার ছেলে।...
মাদক কারবারি সন্দেহে কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ এলাকার কাছে ৩১ জুলাই বুধবার ভোরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ ইব্রাহীম (২২) নামে এক যুবক নিহতের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ উপজেলার সাঈদ আলীর ছেলে ইব্রাহীমকে মাদক কারবারি বলছে বিজিবি।
বিজিবি-২...
বরিশালে আট বছরের শিশু ধর্ষিত, ধর্ষক গ্রেপ্তার
বরিশাল জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রামে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া আট বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় ২৪ জুলাই রোববার রাতে করা মামলায় থানা পুলিশ ধর্ষক শাওন হাওলাদারকে গ্রেপ্তার করেছে।
২৫ জুলাই সোমবার দুপুরে গ্রেপ্তার কৃত...
চট্টগ্রামে ধর্ষণে অভিযুক্ত ‘বন্দুকযুদ্ধে’ নিহত
পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে কথিত বন্দুকযুদ্ধে আরমান (২৫) নামে ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তি নিহতের কথা জানিয়েছে র্যাব।
৩০ জুলাই মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন র্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান।
র্যাবের ভাষ্য, গোপন...
বাগেরহাটের মোরেলগঞ্জে ধর্ষণের শিকার ষষ্ঠ শ্রেণির ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা
বাগেরহাটের মোরেলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী (১২) সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তার মাকে সাথে নিয়ে ৩০ জুলাই মঙ্গলবার দুপুরে হাজির হয়েছেন থানায়। ছাত্রীর অভিযোগ, খণিরখন্ড গ্রামের দুলাল হাওলাদারের ছেলে ভ্যান শ্রমিক মুজাহিদ(২২) বিভিন্ন সময়...
কক্সবাজারে ছাত্রী ধর্ষণ মামলায় ধর্ষক আটক
কক্সবাজারের পেকুয়ায় এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে আকিবুল ইসলাম নামে লম্পট যুবককে গ্রেফতার করেছে পুলিশ।২৯ জুলাই সোমবার দিবাগত গভীর রাতে পেকুয়া বাজার এলাকা থেকে একদল পুলিশ তাকে গ্রেফতার করেছে। সে শিলখালী বাজার পাড়ার...
চাঁপাইনবাবগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ শহরের রেলবাগান বস্তিতে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সফিকুল ইসলাম ছেচড়ুকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। ২৯ জুলাই সোমবার রাতে শিবগঞ্জ উপজেলার কানসাট বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সফিকুল ওই বস্তির মৃত...
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ ‘মাদক ব্যবসায়ী’ নিহত
কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন। এ সময় ইয়াবা, ফেনসিডিল ও অস্ত্র উদ্ধার করা হয় হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-২-এর কোম্পানি কমান্ডার এসপি মহিউদ্দিন ফারুকী জানান, ২৯ জুলাই সোমবার ভোর ৪টার...
বগুড়ার শেরপুরে চাচাতো বোনকে বন্ধুদের নিয়ে পালাক্রমে ধর্ষণ, আটক ২
বগুড়ার শেরপুর উপজেলার বিশ্বা গ্রামের এক স্কুল ছাত্রীকে চাচাতো ভাই ও তার বন্ধুরা পালাক্রমে ধর্ষণের ঘটনায় ধর্ষক দীপক কুমার তালুকদার (১৯) ও পিযুষ তালুকদার (২০) নামে দুজনকে গ্রেফতার শেরপুর করেছে থানা পুলিশ।
গণধর্ষণের ঘটনার ১১দিন...
কক্সবাজারের মহেশখালীতে ১৫ বখাটে মিলে তরুণীকে সারারাত ধর্ষণ
কক্সবাজারের মহেশখালী দ্বীপে সংঘটিত চাঞ্চল্যকর গণধর্ষণের ঘটনাটির কথা অকপটে স্বীকার করেছে চার বখাটে। ২৮ জুলাই রবিবার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তারা স্বীকারোক্তি দিয়েছেন। ধর্ষকরা মহেশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজিব কুমার বিশ্বাসের কাছে প্রদত্ত...
নারায়ণগঞ্জে মাদ্রাসা অধ্যক্ষের স্বীকারোক্তি: তিন বছরে ১১ ছাত্রীকে ধর্ষণ ও যৌন হয়রানি
২৭ জুলাই ২০১৯ ভুক্তভোগী ৩ শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে র্যাব-১১ কর্তৃক গোয়েন্দা নজরদারি ও গোপন অনুসন্ধানের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জের ফতুল্লা ভুঁইগড় দারুল হুদা মহিলা মাদ্রাসা থেকে মাদ্রাসা অধ্যক্ষ মুফতী মোস্তফিজুর রহমান (২৯)কে...
মিরপুরে জঙ্গি সন্দেহে একই পরিবারের ৫জন আটক
রাজধানীর মিরপুরের রূপনগর এলাকা থেকে জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে একই পরিবারের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) একটি বিশেষ দল।
আটক ব্যক্তিরা হলেন- আহমেদ আলী (৫৭), তার স্ত্রী সালমা আহমেদ (৫০),...
ফরিদপুরে হাত-পা বেঁধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ
হাত-পা বেঁধে এক রুমে আটকে রেখে এক কিশোরীকে (১৭) ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে দুই যুবকের বিরুদ্ধে। ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নে ঘটা এ ঘটনায় এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে...
মাদক ব্যবসায়ী সন্দেহে বেনাপোলে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
বেনাপোলের অগ্রভুলোট সীমান্তে শুক্রবার দিবাগত রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সুজন নামে অভিযুক্ত মাদক ব্যবসায়ী নিহতের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।
নিহত সুজন বেনাপোল কাগজ পুকুর গ্রামের আব্দুল্লাহর ছেলে।
বিজিবি ২১ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ...
চুয়াডাঙ্গায় ছাত্রকে ধর্ষণ শেষে হত্যার অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ গ্রেফতার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার একটি ইটভাটা থেকে ২৪ জুলাই সকালে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় ২৬ জুলাই রাতে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ আবু হানিফকে গ্রেপ্তার করেছে...
পাবনায় বাসায় ঢুকে রাতভর ধর্ষণ, বাড়িওয়ালা আটক
পাবনায় ভাড়া বাড়িতে এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সদর উপজেলার এ ঘটনায় ২৬ জুলাই শুক্রবার ওই নারীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বাড়িওয়ালা হায়দার আলীকে আটক করেছে পুলিশ।
নির্যাতনের...
লক্ষ্মীপুরে কলেজছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, ছাত্রনেতা কারাগারে
লক্ষ্মীপুরে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের নেতা সুদীপ্ত পাল (২৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে ধর্ষণ মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
এদিন দুপুরে নির্যাতনের শিকার ছাত্রীর বাবা...
রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ২ ব্যক্তি নিহত
রাজধানীর বাড্ডা ও মিরপুর এলাকায় বুধবার দিবাগত রাতে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহতের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
নিহতরা হলেন- মহারাজ খলিফা (৪০) ও ব্যাঙ্গা বাবু (৩৮)। র্যাব বলছে, মহারাজ খলিফা মাদক কারবারি ও...
মৌলভীবাজারে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ : ধর্ষক আটক
মৌলভীবাজারে ১০ বছর বয়সী ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেছে ৫০ বছর বয়সী এক লম্পট। ২৪ জুলাই বুধবার বিকেলে জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে...
যশোরে আনসার আল ইসলামের এক জঙ্গি আটক
মণিরামপুরের চিনাটোলা বাজার থেকে নিষিদ্ধ আনসার আল ইসলামের সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব যশোর। আটক হাবিবুল্লাহ আল হেলাল উপজেলার হাসাডাঙ্গা গাইনপাড়ার শাহিনুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মণিরামপুর থানায় একটি মামলা রয়েছে।
র্যাব-৬ যশোরের ভারপ্রাপ্ত কোম্পানি...
ঢাকার ধামরাইয়ে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার
ঢাকার ধামরাইয়ে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত আমির হোসেনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। এছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ...
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ ‘ইয়াবা ব্যবসায়ী’ নিহত
টেকনাফের সীমান্ত এলাকা নাজিরপাড়ায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ একজন রোহিঙ্গাসহ দুজন সন্দেহভাজন ‘ইয়াবা ব্যবসায়ী’ নিহতের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৪ জুলাই বুধবার ভোর রাতে উপজেলার নাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের...
নীলফামারীর জলঢাকায় মায়ের হাত-পা বেঁধে ছাত্রীকে ধর্ষণ করলো শিক্ষক
নীলফামারীর জলঢাকায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম নজরুল ইসলাম (৫২)। তিনি উপজেলার শৌলমারী ইউনিয়নের সিংড়িয়া বালারডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এ ঘটনায় ২৩ জুলাই মঙ্গলবার রাতে ওই ছাত্রীর...
সিরাজগঞ্জে যুবককে গণপিটুনি: মাদ্রাসা অধ্যক্ষসহ আটক ৪
সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় ছেলেধরা সন্দেহে আলম নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
মঙ্গলবার...
সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যুসহ নিহত ২
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়ার খাল এলাকায় ২৩ জুলাই মঙ্গলবার ভোরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু খালেক বাহিনীর প্রধান খালেক ও তার সেকেন্ড ইন কমান্ড বেল্লাল নিহতের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক...
সুনামগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে। ২২ জুলাই রবিবার রাতে এ ঘটনায় উপজেলার হবিবপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের হুমায়ুন কবিরে বখাটে ছেলে সোহেল মিয়া (২৫) কে আসামি শাল্লা থানায় একটি...
খুলনায় ৬ বছরের শিশুকে ধর্ষণ
খুলনায় ৬ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ২২ জুলাই সোমবার সন্ধ্যায় নগরীর খানজাহান আলী থানা এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ধর্ষকের বয়স ১২ বছর। ছয় বছরের শিশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য...
ঢাকার দক্ষিণখানে ইমাম ইদ্রিসের ধর্ষণ ও বলাৎকারের শিকার ২৫ কিশোর-কিশোরী
২১ জুলাই ২০১৯ জিনের ভয় দেখিয়ে বহু নারী ও শিশুকে ধর্ষণ ও বলাৎকারের ঘটনায় রাজধানীর দক্ষিনখান থেকে এক মসজিদের ইমামকে আটক করেছে র্যাব-১ । আটককৃত ইমাম ইদ্রিস আহমেদ ১৮ বছর ধরে এ ধরনের কাজ...
খুলনা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ছাত্রীকে ধর্ষণ!
ঘুমের ওষুধ খাইয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের লাইব্রেরিতে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত পাপ্পু কুমার বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ১৬তম ব্যাচের ছাত্র। তিনি বঙ্গবন্ধু পাঠক ফোরামের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ৩ জুলাই...
জামালপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তঘেষা ডুমুরতলা গ্রামে ২২ জুলাই সোমবার ভোরে পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন।
নিহত শিপন মিয়া (৩২) শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
বকশীগঞ্জ থানার...
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন ইয়াবা ব্যবসায়ী নিহত
টেকনাফ উপজেলার হোয়াইক্যং শিয়াইল্যাঘোনা এলাকায় শনিবার দিবাগত রাতে (২১ জুলাই) কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহতের কথা জানিয়েছে পুলিশ। নিহত মো. হোছন (৩৯) হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত আনু মিয়ার ছেলে।
পুলিশের দাবি, নিহত হোছন ইয়াবা...
রাজশাহীর দুর্গাপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা ৭০ বছরের বৃদ্ধের
রাজশাহীর দুর্গাপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৭০ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মজিবর কারিগর (৭০) নামের এক বৃদ্ধকে হাতেনাতে গ্রেফতার করে গ্রামবাসী পুলিশে দেয়।
এ ঘটনায় থানায় মামলা দায়ের...
যশোরে আনসার আল ইসলামের দুই সদস্য আটক
যশোরের মণিরামপুর উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে আটকের দাবি করেছে র্যাব। শুক্রবার (১৯ জুলাই) দিনগত রাতে উপজেলার চিনেটোলা বাজার সংলগ্ন সৈয়দ মাহমুদপুর এলাকার এক বাড়ি থেকে তাদের আটক করা...
কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ী সন্দেহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
কুষ্টিয়া সদর উপজেলার হড়রা এলাকায় শুক্রবার দিবাগত রাতে (২০ জুলাই) কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহতের কথা জানিয়েছে পুলিশ।
নিহত রফিকুল ইসলাম (৪০) সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোহন আলীর ছেলে। পুলিশের দাবি, তিনি একজন চিহ্নিত...
খাগড়াছড়ির রামগড়ে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ, সহযোগিতা করত মা
খাগড়াছড়ির রামগড়ে ৮ম শ্রেণীর এক মাদরাসার ছাত্রী তার পিতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে। আর মেয়েকে ধর্ষণ করতে স্বামীকে সহযোগিতা করত মেয়েটির মা। ১৮ জুলাই বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত এভাবেই মেয়েটি পুলিশের কাছে পিতার হাতে...
পিরোজপুরের নাজিরপুরে স্কুল ছাত্রীকে বছর ধরে ধর্ষণ
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের এক স্কুলছাত্রীকে ১বছর ধরে লাগাতার ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। আবার সেই ধর্ষণের ভিডিও ধারন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়াও হয়েছে।
ছাত্রীর পরিবারের কাছ থেকে জানাযায়, মেয়েটি পঞ্চম শ্রেণিতে...
নওগাঁর মান্দায় ৩ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার
নওগাঁর মান্দায় ৩ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই শিশু এখন নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় ধর্ষক আছির উদ্দিন ওরফে কাছিরকে (৪২) গেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত...
কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা
কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় ধর্ষণের পর এক স্কুল ছাত্রীকে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগ, প্রেমের ফাঁদে ফেলে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
জানা যায়, ১৬ জুলাই মঙ্গলবার মায়ের সাথে পাকুন্দিয়া উপজেলার চরফরাদী গাংধোয়ারচর গ্রামে নানা বাড়িতে...
টেকনাফে মাদক কারবারি সন্দেহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
কক্সবাজারের টেকনাফ উপজেলার জাজিমুরা শিকলপাড়ায় বুধবার ভোররাতে (১৭ জুলাই) কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহতের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নিহতরা হলেন- চাঁদপুর জেলার চরমুকুন্দী গ্রামের মো. রেজাউল সওদাগরের ছেলে মো. আসমাউল সওদাগর (৩৫) ও...
সুব্রত বাইন পরিচয়ে আনু মুহাম্মদকে হুমকি
চাঁদা না দিলে অধ্যাপক আনু মুহাম্মদের পরিবারের সদস্যদের গুম করা হবে বলে হুমকি এসেছে। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের পরিচয় দিয়ে এ হুমকি দেওয়া হয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের...
জাপার প্রেসিডিয়াম সদস্য লোটনের বিরুদ্ধে ধর্ষণ মামলা
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটনের বিরুদ্ধে (৫৩) ধর্ষণ মামলা দায়ের করেছেন ৩২ বছর বয়সী এক নারী লেখিকা। ঢাকার এক নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত ১১ জুলাই ওই নারী মামলাটি...
রাজশাহীতে কথিত বন্দুকযুদ্ধ’র সময় নদীতে ডুবে মারা গেলো মাদক ব্যবসায়ী
রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধ’ চলাকালে পালাতে গিয়ে পদ্মায় ডুবে মারা গেছে এক যুবক। তার নাম আল আমিন (৩৫)। মঙ্গলবার ভোররাতে নগরীর কাশিয়াডাঙ্গা থানার পদ্মার পাঁচ নম্বর টি-গ্রোয়েন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে নিহত...
যশোরে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
যশোরে ৬ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে ফয়সাল নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ জুলাই) শহরের চাঁচড়া চেকপোস্ট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শিশুটিকে খেলার কথা বলে প্রতিবেশী ফয়সাল ঘরে ডেকে...
নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ১৪ মাদক মামলার আসামির মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে। নিহত বিপ্লব মাদক বিক্রেতা ছিলেন বলে দাবি পুলিশের।
সোমবার (১৬ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে চাঁদমারি বস্তি এলাকায় মাইক্রোবাস...
পটুয়াখালীর কলাপাড়ায় ধর্ষণের দায়ে আটক ১
পটুয়াখালীর কলাপাড়ায় এবার মানসিক ভারসাম্যহীন এক নারী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অটোচালক কবির সিকদারকে (৫০) গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রবিবার রাত ১০টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ ঘটনা...
পিরোজপুরের নাজিরপুরে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে এক বছর ‘ধর্ষণ’
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ভয় দেখিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘ এক বছর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক বালকের বিরুদ্ধে।
ওই ছাত্রীর বলছে, ‘ এক বছর আগে মেয়েটি পঞ্চম শ্রেণিতে পড়া...
নেত্রকোনার খালিয়াজুরিতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ধর্ষক গ্রেপ্তার
নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় এক শারীরিক ও বাকপ্রতিবন্ধী কন্যাশিশুকে (১০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় করা মামলায় সোমবার সাদেক আলী (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই তরুণ শিশুটির প্রতিবেশী।
স্থানীয় বাসিন্দা ও মামলার এজাহার...
মৌলভীবাজারের কুলাউড়ায় ৫ম ও ১ম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের শিকার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ও সদর ইউনিয়নে ৫ম শ্রেণি ও ১ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়ভাবে দুটি ধর্ষণের ঘটনা আপসের নামে ধামাচাপা দেয়ার চেষ্টা চলে। এ বিষয়ে কুলাউড়া থানায় ১৪ জুলাই মামলা...
দিনাজপুরের চিরিরবন্দরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ১৪ জুলাই রোববার সন্ধ্যায় ওই পুত্রবধূ নিজের শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে চিরিরবন্দর থানায় মামলা করেন। ১৫ জুলাই সোমবার শ্বশুরকে গ্রেপ্তার করে পুলিশ।...














