ধানের শীষে ভোট দেয়ায় গণধর্ষণ

0
এই দেশে ক্ষমতাসীনদের কথামতো না চলা গুরুতর অপরাধ। আর এই অপরাধের কারণে গণধর্ষণের শিকার হলেন চার সন্তানের জননী।   ৩০ ডিসেম্বর রবিবার ভোট দিতে যান নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর জুবিলী ইউনিয়নের এক নারী। ভোটকেন্দ্রের ভেতরে...

গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা

0
২০০১ সালের ১৬ নভেম্বর শিবির ক্যাডাররা গোপাল কৃষ্ণ মুহুরীকে নির্মমভাবে হত্যা করে। দুর্গম এলাকা ফটিকছড়িতে নিজেদের আধিপত্য বিস্তার করতে গিয়ে তারা পর্যায়ক্রমে ছাত্রলীগের বেশ কজন নেতা-কর্মীকে হত্যা করে। ইসলামী ছাত্র শিবির এই হত্যা পরিচালনা করে। - bdnews24.com

পাবনায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার

0
গত ১০ ডিসেম্বর নিখোঁজ হবার দুই পরে আজ (১২ ডিসেম্বর) পাবনার ঈশ্বরদীততে স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুল ইসলাম এরশাদের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকাল ৩টার দিকে মুলাডুলি বাণিজ্যিক ইক্ষু খামারের সংলগ্ন একটি খালে তার লাশ...

ঢাকা-১৩: বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

0
ঢাকা-১৩ আসনে বিএনপির আব্দুস সালামের নির্বাচনী গণসংযোগে হামলা-ভাঙচুর করে মাইক ছিনতাই ও মনির নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আদাবরের সুনিবিড় হাউজিংয়ে প্রচার মাইক ছিনতাই ও...

ঝিনাইদহে আ.লীগের ভোট অফিসে বিস্ফোরণ, ২০ হাতবোমা উদ্ধার

0
ঝিনাইদহ সদর উপজেলার চোরকোল বাজারে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে হাতবোমার বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আওয়ামী লীগের ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন । বুধবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে ওই উপজেলার চোরকোল বাজারে এ...

বগুড়া-৬ আসনে সিপিবি’র পথসভায় হামলা

0
বগুড়া-৬ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমিনুল ফরিদের পথসভায় হামলা করেছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এমন অভিযোগে বগুড়া শহরের সাতমাথা চত্বরে অবস্থান ধর্মঘটে বসেছেন আমিনুল ফরিদ ও তার কর্মী-সমর্থকরা। সিপিবি নেতারা জানান,...

লক্ষ্মীপুরে আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০

0
লক্ষ্মীপুর-৩ সদর আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির প্রচারণায় বাধা দেওয়াকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এ্যানিসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হবার খবর...

সুনামগঞ্জে মহাজোট প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন

0
সুনামগঞ্জ সদর উপজেলায় সলুকাবাদ ইউনিয়নের মথুরকান্দিবাজারে মহাজোটের প্রার্থী পীর ফজলু রহমান মিসবাহ’র নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতে অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আগুনে পুরো কার্যালয়টি পুড়ে যায়। যমুনা টিভি

ডিরেক্টর রুহুল আমিনের উপর আক্রমণ

0
রংপুরে বাহাই সেন্টার ডিরেক্টর রুহুল আমিনের উপর আক্রমণ চালায় জেএমবি/আ্‌ইএস। এন টিভি নিউজ

আবদুল্লাহ আল নোমানের সমাবেশে হামলার অভিযোগ

0
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে বিএনপির প্রার্থী আবদুল্লাহ আল নোমানের সমাবেশে হামলার অভিযোগ উঠেছে। ১৬ ডিসেম্বর রোববার বিকাল ৩টার দিকে নগরীর পাহাড়তলী থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়াবাজার মোড়ে এ হামলা হয় বলে দাবী করা হয়েছে। হামলা থেকে বাঁচতে নোমানসহ...

বুড়িচংয়ে আ’লীগ-বিএনপি সংঘর্ষঃ আহত ১৫

0
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনে আওয়ামী লীগ-বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ ইউনুসসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে বুড়িচং...

চলচ্চিত্রকার খিজির হায়াতকে হত্যার পরিকল্পনা: দুই জঙ্গি গ্রেফতার

0
অল্পের জন্য খুন হওয়া থেকে বেঁচে গেলেন খিজির হায়াত খান। তিনি একজন চলচ্চিত্র পরিচালক। কিছুদিন আগে খিজির হায়াত অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। তার অভিনীত 'মিস্টার বাংলাদেশ' সিনেমাটি সম্প্রতি মুক্তি পেয়েছে। তিনি এই সিনেমাকে জঙ্গিবাদ...

লালমনিরহাটে ভোট দিতে যাওয়ার পথে ছুরিকাঘাতে হত্যা

0
লালমনিরহাট সদর উপজেলায় ভোট দিতে যাওয়ার পথে তোজাম্মেল হোসাইন (৬০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ৩০ ডিসেম্বর রোববার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার পাগলাঘাট সরকারি প্রাইমারি স্কুলের বাইরে এ ঘটনা ঘটে।...

গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা

0
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ২৫ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ধানের শীষের প্রচারণায় ঢাকা-৩ আসনের চুনকুটিয়া কদমতলা এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে বের হন ওই আসনে ধানের শীষের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়।...

উগ্রপন্থী ‘মুজাহীদিনের’ নির্বাচন ভবন উড়িয়ে দেয়ার হুমকি’

0
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে হুমকির মধ্যে পড়েছেন নির্বাচন কমিশনের কমিশনার সচিবসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা। জ্যেষ্ঠ কর্মকর্তাদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে নির্বাচন ভবন উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হচ্ছে। গেল কয়েকদিন ধরেই এ ধরনের...

ঝিনাইদহে আ.লীগের নির্বাচনি কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ

0
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আলাইপুর এলাকায় আওয়ামী লীগের একটি নির্বাচনি কার্যালয় ও ৩টি খালি ঘরসহ মোট ৪টি ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দিনগত গভীর রাতে (২৭ ডিসেম্বর) এ অগ্নি সংযোগের ঘটনা...

আ’লীগ সমর্থকদের হামলায় নিক্সন চৌধুরীর সমর্থক নিহত

0
ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ সমর্থকরা হামলা চালিয়ে এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীর এক সমর্থক নিহত হয়েছেন। নিহত ইকু (৫৫) কালামৃর্ধা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার। ২৬ ডিসেম্বর বুধবার রাত সাড়ে...

শ্রীমঙ্গলে আওয়ামীলীগ প্রার্থীর গাড়িতে হামলা

0
মৌলভীবাজার-৪ আসনে শ্রীমঙ্গল উপজেলায় নির্বাচনী প্রচারণা চলাকালে আওয়ামী লীগ প্রার্থীর একটি গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাড়ি চালকসহ দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন...

বরিশাল-২: বিএনপি প্রার্থীর গুলিতে ছাত্রলীগ-যুবলীগের ১১ কর্মী আহত

0
বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহমদ সান্টু নিজের পিস্তল দিয়ে প্রকাশ্যে গুলি করেছেন। পাশাপাশি তার সমর্থকরা হামলা চালিয়ে ছাত্রলীগ যুবলীগের ১১ নেতাকর্মীকে মারধর ও পিটিয়ে গুরুতর আহত করেছে। ২৪ ডিসেম্বর সোমবার বিকালে...

কুমিল্লায় আ’লীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

0
কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগের নির্বাচনী অফিস লক্ষ্য করে ককটেল ছুঁড়েছে দুর্বৃত্তরা। এ সময় দুটি ককটেলের বিস্ফোরণ হয়। এ ঘটনায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলায় এ...

গাজীপুরে আ’লীগের নেতাকে কুপিয়ে হত্যা

0
গাজীপুর সিটি করপোরেশনের হারিনাল এলাকায় লিয়াকত হোসেন (৪২) নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। নিহত লিয়াকত গাজীপুর কাজী আজিম উদ্দিন কলেজের সাবেক...

রাজবাড়িতে নির্বাচনকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য গণধর্ষিত

0
রাজবাড়ীতে ২৫ ডিসেম্বর মঙ্গলবার রাতে নির্বাচনী কাজের কথা বলে ঘর থেকে ডেকে নিয়ে সাবেক এক ইউপি সদস্যকে (৪০) গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। ভিক্টিম নারী অভিযোগ করে বলেন, তিনি জেলা বিএনপির একজন সহসভাপতির আত্মীয়...

আ. লীগে যোগদানকারী জামায়াত নেতাকে কেন্দ্র করে সংঘর্ষে ছাত্রলীগ নেতার মৃত্যু

0
কক্সবাজারের রামুতে আওয়ামী লীগের নির্বাচনী সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষে সাবেক এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল (২৬ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি আওয়ামী লীগে যোগদানকারী জামায়াত নেতা মওলানা মোক্তার আহমেদকে সমাবেশে উপস্থিত...

নাঙ্গলকোটে আ’লীগ-বিএনপি সংঘর্ষে বাড়িঘর-দোকানপাটে আগুন

0
কুমিল্লা-১০ নির্বাচনী এলাকার নাঙ্গলকোটের পৃথক কয়েকটি স্থানে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা এ সময় কয়েকটি দোকানপাট ও বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি হামলা ও ভাংচুর করে বলে অভিযোগ...

সুনামগঞ্জের ধর্মপাশায় নির্বাচনী আলোচনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা: বিএনপি সমর্থকের আঘাতে আ’লীগ সমর্থকের মৃত্যুর

0
সুনামগঞ্জের ধর্মপাশায় নির্বাচনী আলোচনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় বিএনপি কর্মীর আঘাতে সাইফুল ইসলাম (৪০) নামে আওয়ামী লীগের এক সমর্থকের মৃত্যু হয়েছে। ২৯ ডিসেম্বর শনিবার সকাল ৮টার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহিষপুর গ্রামে এই ঘটনা...

আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারণায় হামলা

0
ঢাকা-৯ আসনে বিএনপি'র প্রার্থী আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারণায় চতুর্থবারের মতো হামলার খবর পাওয়া গেছে। রবিবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মুগদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় বিএনপি'র অন্তত একশ' নারী কর্মী-সমর্থকসহ কয়েকজন...

নোয়াখালীতে আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০

0
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছে। এসময় কয়েকটি মোটরসাইকেল ও নির্বাচনী অফিস...

ঢাকা-১ আসনে সাংবাদিকদের ওপর হামলা

0
নির্বাচনের সংবাদ সংগ্রহে যাওয়া যমুনা টেলিভিশন-যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীদের অবস্থানরত হোটেলে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। ওই হামলায় প্রায় ১০ থেকে ১২ জন সাংবাদিক আহত হয়েছেন। ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে ২৪ ডিসেম্বর সোমবার রাত ১০টার দিকে...

চট্টগ্রাম-৪: আ. লীগ প্রার্থীর গণসংযোগে পেট্রোল বোমা হামলা: দগ্ধ ৩

0
২৫ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে সীতাকুণ্ডের মাদাম বিবিরহাট এলাকায় চট্টগ্রাম-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী দিদারুল আলমের পক্ষে গণসংযোগের প্রস্তুতি নেওয়ার সময়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের ওপর অতর্কিত পেট্রোল বোমা হামলা করে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত।...

শেরপুর-১ (সদর): বিএনপির প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার গাড়িতে হামলা  

0
শেরপুর-১ (সদর) আসনে বিএনপির প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। ২৫ ডিসেম্বর সোমবার বেলা সাড়ে তিনটার দিকে সানসিলা সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নে গণসংযোগ করতে যান। এ সময় বারুয়ামারী গ্রামে আওয়ামী লীগের...

কলাপাড়ায় বাম জোটের প্রার্থীর পথসভায় হামলাঃ মনীষা লাঞ্ছিত

0
পটুয়াখালী-৪ আসনের বাম গণতান্ত্রিক জোটের মই প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জহিরুল আলম সবুজের পথসভায় হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় বাসদের নেতাকর্মীদের ওপর বরফ ছুড়ে মারা, মাইক ভাঙচুর, মাইকিংয়ের চালককে মারধর, মোবাইল ও পেনড্রাইভ ছিনিয়ে নেওয়া, অশ্রাব্য...

পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী লীগের নির্বাচনি অফিসে ককটেল নিক্ষেপ ও হামলার অভিযোগ

0
পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী লীগের নির্বাচনি অফিসে ককটেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার (২২ ডিসেম্বর) ত ৯টার দিকে এ ঘটনা ঘটে। বাংলা ট্রিবিউন

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর):ভোটকেন্দ্র দখল নেয়াকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির হামলায় আওয়ামী লীগ নেতা নিহত 

0
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ভোটকেন্দ্র দখল নেয়াকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির হামলায় মোদাচ্ছের আলী (৪০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। ৩০ ডিসেম্বর রবিবার দুপুর ১টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের মোহাম্মদপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ...

পুলিশ চেক পোস্টে হামলা

0
রাজধানীর গাবতলী বাস টার্মিনালে পুলিশের চেকপোস্টে  ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন মোল্লা (৪০) নামে একজন এএসআই নিহত। হামলা চালায় আইএস/জেএমবি। ইত্তেফাক

রাঙামাটিতে আওয়ামীলীগ ও বিএনপি সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

0
রাঙামাটি কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকায় আওয়ামীলীগ ও বিএনপি সংঘর্ষে ঘাগড়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ বাছির উদ্দীন নিহত হয়েছেন। ৩০ ডিসেম্বর রবিবার সকালে উপজেলার রাঙ্গীপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত বাছির...

বাগেরহাট-৩: ধানের শীষের প্রার্থীসহ আহত ২০

0
বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল) আসনের রামপালের গৌরম্ভায় নৌকা ও ধানের শীষ সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদের মাথা ফেটে গেছে। ২৫ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে এ ঘটনায় উভয়পক্ষের আরো অন্তত...

চাঁদপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ: দীপু মনি ও শেখ মানিকের বাড়িতে হামলার অভিযোগ

0
চাঁদপুর শহরে বিএনপি আওয়ামী-লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। সোমবার (২৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে দুই দলের নেতাকর্মীদের মাঝে এ সংঘর্ষ হয়। এতে দুই দলের ৪০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। সংঘর্ষের এক...

হোমিওপ্যাথি ডাক্তারকে হত্যা

0
ঝিনাইদাহে হোমিউপ্যাথি ডাক্তার ছামির উদ্দিন মন্ডলকে হত্যা করে জেএমবি/আইএস The daily sun

যশোরে মারধরের শিকার ধানের শীষের পোলিং এজেন্টের মৃত্যু

0
ভোটকেন্দ্রে যাওয়ার পথে মারধরের শিকার যশোরের অভয়নগর উপজেলার শামসুর রহমান মোল্যা (৭৫) নামের ধানের শীষের এক এজেন্টের মৃত্যু হয়েছে। ৩০ ডিসেম্বর রোববার সকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের বর্নি গ্রামে এ ঘটনা ঘটে। ধানের শীষের...

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা

0
২০ জুলাই, ২০০০। গোপালগঞ্জের কোটালীপাড়ায় সমাবেশস্থলের কাছে শক্তিশালী বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল হরকাতুল জিহাদের জঙ্গিরা। কোটালিপাড়ায় শেখ হাসিনাকে হত্যার জন্য তাঁর সমাবেশস্থল ও হেলিপ্যাডের কাছে দুটি শক্তিশালী বোমা পুঁতে রাখা...

কালকিনিতে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে আগুন

0
রাতের আধারে মাদারীপুরে ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে (১৭ ডিসেম্বর) কালকিনি উপজেলার কাজি বাকাই ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ আগুনে পাশের আরেকটি ঔষধের দোকানও পুড়ে ছাই হয়ে...

পটিয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

0
স্থানীয় বিএনপি-জামাতের সমর্থকদের সাথে তর্কাতর্কির জের ধরে এক পর্যায়ে চট্টগ্রামের পটিয়ায় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ২৯ ডিসেম্বর শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুশমপুরে এ ঘটনা ঘটে। নিহত দ্বীন মোহাম্মদ বাপা (৩৫)...

ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন সহ একাধিক নেতা-কর্মী গুলিবিদ্ধ

0
শনিবার বিকাল ৫টায় নোয়াখালীর সোনাইমুড়িতে নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে বিএনপির কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ হয়েছেন। মাহবুব উদ্দিন খোকনের ছেলে ব্যারিস্টার সাকিব মাহবুব জানান, "তার শরীরে পাঁচটি...

জয়পুরহাটে আ’লীগের ৫টি নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণসহ অগ্নিসংযোগের অভিযোগ

0
জয়পুরহাটের দুই উপজেলার ৫টি গ্রামে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত গভীর রাতের (২৪ ডিসেম্বর) বিভিন্ন সময়ে এ ঘটনাগুলো ঘটে বলে অভিযোগ করেছেন জয়পুরহাট আওয়ামী লীগের নেতাকর্মীরা। যুগান্তর

ব্রাহ্মণবাড়িয়া আ:লীগ-বিএনপি সংঘর্ষ: গুলিবিদ্ধ ১, আহত ৫

0
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নে ও মজলিশপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ এবং পাঁচজন আওয়ামী লীগ কর্মী আহত হয়েছে। রোববার (৩০ ডিসেম্বর) সকালের দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পৃথক...

টাঙ্গাইলে বিএনপি নেতার লাশ উদ্ধার

0
টাঙ্গাইলের গোলাপপুর উপজেলা থেকে বিএনপির এক নেতার লাশ উদ্ধার করা হয়েছে। ৩০ ডিসেম্বর রোববার সকালে উপজেলার নাগদা শিমলা ইউনিয়ন থেকে ওই ব্যাক্তির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যাক্তির নাম হাজী আবদুল আজিজ (৬৫)।...

কিশোরগঞ্জ-২: নির্বাচনী প্রচারণার সময় বিএনপি-পুলিশ সংঘর্ষ,আহত বিএনপি প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান

0
কিশোরগঞ্জ-২ আসনে (পাকুন্দিয়া-কটিয়াদি) নির্বাচনী প্রচারণার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন আলোচিত বিএনপি প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। ২৪ ডিসেম্বর সোমবার রাত সাড়ে ৯টার দিকে কটিয়াদী পৌরসভার বীর নোয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময়...

নাটোরে ভোট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি সমর্থক ভাতিজার হাতে আওয়ামী সমর্থক চাচা খুন

0
নাটোরে ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় ভাতিজার হাতে চাচা খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম হোসেন আলি (৫০) এবং তার ভাতিজার নাম রতন (৩০)। রবিবার সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার সমসখলসী গ্রামে...

সিরাজগঞ্জের তাড়াশে আ’লীগের মিছিলে বিএনপির হামলাঃ আহত ১০

0
সিরাজগঞ্জের তাড়াশে আ’লীগের নির্বাচনী মিছিলে বিএনপির হামলায় ১০ জন আ ’লীগের নেতা কর্মী গুরুতর আহত হয়েছেন। ২৫ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার নওগাঁ ইউনিয়নের বড় ভাটরা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবর্তন

মিরপুরে কামাল মজুমদারের প্রচারকেন্দ্রে গুলি ও ককটেল হামলা

0
ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামাল মজুমদারের প্রচারকেন্দ্রে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রাজধানীর মিরপুরের ৬০ ফিট সড়ক সংলগ্ন মোল্লাপাড়ার প্রচারকেন্দ্রে হামলার সময়ে কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) ...

সামাজিক যোগাযোগ মাধ্যমে

10,324ভক্তমত

মুক্তচিন্তা আন্দোলন

গত সপ্তাহে সর্বাধিক পঠিত