চট্টগ্রামে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় শাহিদা আক্তারের (৪০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় নগরীর হিলভিউ আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিদা আক্তারে গ্রামের বাড়ি পটিয়া উপজেলায়। তার স্বামী আবু তৈয়ব।
চট্টগ্রাম মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূইয়া বলেন, ‘হেঁটে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের চাপায় শাহিদা গুরুতর আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
সূত্র: বার্তা২৪











