পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের যেীতা এলাকায় বৃদ্ধাকে (৫০) ধর্ষণের অভিযোগে এক ব্যাক্তিকে আটক করেছে র্যাব-৮। শনিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
অভিযুক্ত ওই ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম (৪৮)। তিনি ওই এলাকার মৃত চন্দন হাওলাদারের ছেলে।
দশমিনা থানা ও মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রনগোপালদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রনগোপালদী গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধা (৫০) বিলে গরু আনতে যান। এসময় মো. সাইফুল ইসলাম তাকে পেছন থেকে জাপটে ধরে শাড়ি দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে। পরে এঘটনা কাউকে না জানানোর জন্য ওই বৃদ্ধাকে হুমকি দেন সাইফুল। কিন্তু বাড়িতে ফিরে ওই বৃদ্ধা তার স্বামী ও স্বজনদের ঘটনা জানালে তারা র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পে ফোন করে জানান। পরে শুক্রবার রাতে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে চরঘূর্নি স্লুইজ বাজার থেকে মো. সাইফুল ইসলামকে আটক করে দশমিনা থানায় সোপর্দ করে। একই রাতে ওই বৃদ্ধা মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে দশমিনা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
দশমিনা থানার ওসি মো. জসীম জানান, ভুক্তভোগী ওই বৃদ্ধাকে মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।












