মাগুরার মহম্মদপুর উপজেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়া শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত সাবিরুল ইসলাম (১৯) ফুলবাড়ী গ্রামের কালাম মোল্লার ছেলে। তাকে ১৫ সেপ্টেম্বর রবিবার রাতে গ্রেপ্তার করা হয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক নাথ বিশ্বাস জানান, রবিবার বিকালে শিশুটি সাবিরুলের বাড়ির সামনে খেলা করছিল। এ সময় তিনি শিশুটিকে কৌশলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সাবিরুল পালিয়ে যায়।
এ ঘটনায় শিশুটির বাবা মামলা করলে রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।












