নড়াগাতিতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
নড়াইল জেলার নড়াগাতিতে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো দু’জন।
শনিবার (৯ মার্চ) দুপুরে নড়াগাতি উপজেলার বাগুডাঙ্গার বটতলা এলাকায় চাপাইল-কালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- নড়াগাতির যোগানিয়া গ্রামের মিলন ঘোষের...
সায়েদাবাদে বাসের ধাক্কায় হেলপার নিহত
রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের (৩৫) এক হেলপার নিহত হয়েছেন।
শনিবার (০৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে চিকিৎসক বিকেল...
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে ট্রাকের ধাক্কায় কামাল উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কামাল উদ্দিনের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নে।
জোরারগঞ্জ...
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকের মৃত্যু
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় আনোয়ার হোসেন উজ্জ্বল (৩২) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।
শনিবার (০৯ মার্চ) বেলা ১১টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট উপজেলার কলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন উপজেলার মাগুড়িয়া গ্রামের আব্দুর...
বাস-ট্রাকের ধাক্কায় চালক ও পথচারী নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৮ মার্চ) দিবাগত রাত ৩টায় এবং শনিবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে বারৈয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ থানার উপ সহকারী পরিদর্শক (এএসআই) মো. সুমন...
বরিশালে বাস-ইজিবাইক সংঘর্ষে বৃদ্ধা নিহত
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রূপাতলী এলাকায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) মুখোমুখি সংঘর্ষে রেনু বেগম (৫০) নামে এক যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছে।
শনিবার (০৯ মার্চ) সকাল ৯টার দিকে রূপাতলী এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতি-১ কার্যালয়...
আলমডাঙ্গায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষকের নাম বাদশা। সে শুক্রবার সন্ধ্যায় ওই শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণ করে।
ঘটনার সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা বাদশাকে আটক...
ময়মনসিংহে য মামলায় বখাটে কারাগারে
ময়মনসিংহের ত্রিশালে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় রাকিব (১৮) নামে এক বখাটে যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (৮ মার্চ) বিকেলে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান...
ঈশ্বরদীতে সিএনজির ধাক্কায় একজন নিহত
ঈশ্বরদী-লালপুর সড়কে সিএনজির ধাক্কায় মহসীন আলী (৬০) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। শুক্রবার(৮ মার্চ) বিকেল ৫টার দিকে গোকুলনগরের সোহেলের ধানচাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহসীন আলী নাটোরের আব্দুলপুর শাহপাড়া এলাকার মৃত মজির উদ্দিনের...
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ট্রাকের চাপায় হেলপার নিহত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শুক্রবার ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে আনিছ মিয়া (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। সে মাধবপুর উপজেলার দুর্লভপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, ৮ মার্চ শুক্রবার সকালে ঢাকা-সিলেট...
খুলনায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতি মামলার আসামি নিহত
খুলনার মহানগরীর দৌলতপুর থানার কৃষি কলেজের পেছনে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতি মামলার আসামি মিরাজুল ইসলাম মিরাজ নিহত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) দিনগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিরাজুল ইসলাম মিরাজ ফুলবাড়ি গেটের...
গোমস্তাপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাড়ে ৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে। এ অভিযোগের ভিত্তিতে আজমগীর (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে ওই শিশুকে ধর্ষণের অভিযোগে আলমগীরকে আটক করা...
মানিকগঞ্জে ট্রাক চাপায় কলেজ ছাত্রের মৃত্যু
মানিকগঞ্জ সদর উপজেলায় ট্রাকচাপায় রাকিব হোসেন (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৮ মার্চ) সকালে বালিরটেক-বেতিলা সড়কের সদর উপজেলার গোশাইনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রাকিব সদর উপজেলার পুটাইল ইউনিয়নের হাসলী গ্রামের কদ্দুছ আলীর...
কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
কেরানীগঞ্জের ডাকপাড়া এলাকায় ট্রাকচাপায় জয়িতা তাসনিয়া (২৪) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন নিহতের স্বামী ওয়াহেদ।
শুক্রবার (০৮ মার্চ) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাংলা নিউজ
লক্ষ্মীপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
লক্ষ্মীপুরে চকলেটের প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৮ মার্চ) রাতে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই শিশুটিকে।
এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে অভিযুক্ত ইমরান হোসেন নামে এক যুবককে...
বাগেরহাটে ট্রাককে পিকনিক বাসের ধাক্কা, নিহত ২
বাগেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকনিক বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আহত হন চারজন। শুক্রবার (৮ মার্চ) ভোর সাড়ে ৫টায় খুলনা-বাগেরহাট মহাসড়কের খানজাহান আলী (রহ.) মাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মকবুলের ছেলে গরীব...
গোপালগঞ্জে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ
গোপালগঞ্জ এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ ও স্বজনরা ধর্ষণের শিকার ওই তরুণীকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) এ ঘটনায় অভিযুক্ত গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর চরপাড়া গ্রামের মৃত দলিল...
লালমনিরহাটে ট্রাকচাপায় যুবক নিহত
লালমনিরহাটে ট্রাকচাপায় ফারুক হাসান রুবেল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে সার্কিট হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ফারুক আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া (মাজার) এলাকার মৃত আবুল হোসেন মাস্টারের ছেলে।
স্থানীয়রা...
শিবগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ব্যাপারে দায়ের করা মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
ধর্ষণের...
শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
শেরপুরে অটোরিকশা চাপায় চাঁন মিয়া (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মার্চ ) সন্ধ্যায় শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কের সন্যাসীভিটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত...
ফটিকছড়িতে মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু
ফটিকছড়িতে এক মাদ্রাসা ছাত্রের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম মোঃ নুরুল ইসলাম(১১)।
বুধবার ৬ মার্চ দুপুরে ফটিকছড়ি উপজেলার নানুপুর গাউছিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ফটিকছড়ি থানার এসআই সাইদুল জানায়, খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে...
টাঙ্গাইলে ছাত্রকে বেত্রাঘাত, মাদ্রাসার প্রধান শিক্ষকের কারাদণ্ড
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এক মাদ্রাসার শিক্ষার্থীকে বেত্রাঘাত করে জখম করার অভিযোগে বায়জিদ হোসেন নামের এক শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ।
দণ্ডপ্রাপ্ত উপজেলার জামিয়া ওসমানিয়া আরাবিয়া মাদ্রাসা প্রধান শিক্ষক...
গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
মেহেরপুরের গাংনী উপজেলায় বাসে ধাক্কায় সামসুল হক (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই মোটরসাইকেল আরোহী।
বৃহস্পতিবার (০৭ মার্চ) সকাল ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী মহিলা কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা...
উলিপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
কুড়িগ্রামের উলিপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মাঈদুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার রাতে উপজেলার সোবহান বাজার এলাকায়।
জানা গেছে, উপজেলার ধামশ্রেণি...
ফেনীর দাগনভূঞায় ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
ফেনীর দাগনভূঞায় সাত বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক নাজিম উদ্দিন আহরারকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ) রাতে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের একটি মাদ্রাসা থেকে তাকে আটক...
ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তা নিহত
নারায়াণগঞ্জের ফতুল্লার ভুইগড় এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।
বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মঞ্জুর মাজেদ (৩২)। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার...
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালক নিহত
চুয়াডাঙ্গার জীবননগরে লাটাহাম্বারের (শ্যালোইঞ্জিন চালিত গরু টানার বিশেষ যান) ধাক্কায় মোখলেসুর রহমান মুকুল (৬০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (০৫ মার্চ) রাতে উপজেলার হাসাদাহ এলাকার সাথী অটোরাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে ।
নিহত...
মানিকগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় নারী নিহত
ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে একটি কাভার্ড ভ্যানচাপায় বেদেনা বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (০৫ মার্চ) রাত পৌেন ৮টার দিকে মহাসড়কের শিবালয় উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী শিবালয় সদর...
ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাজধানীর নদ্দা এলাকায় সড়ক দুর্ঘটনায় শাকিল আহমেদ তুর্য (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সয়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ছাত্র বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মঙ্গলবার দিবাগত রাতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এ...
মাদক ব্যবসায়ীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ শিশু ধর্ষণ মামলার আসামি নিহত
যশোরে দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ শিশু ধর্ষণ মামলার আসামি শামীম (৩০) নিহত হয়েছে।
বুধবার (৬ মার্চ) ভোরে শহরতলীর খোলাডাঙ্গার সোহরাবের রাইসমিল এলাকা থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়...
নীলফামারিতে ট্রলির ধাক্কায় স্কুলছাত্রী নিহত
নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নে ট্রলির ধাক্কায় মুক্তা রানী (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (৬ মার্চ) দুপুরে ওই ইউনিয়নের চড়কডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুক্তা শৌলমারী ইউনিয়নের সিংড়িয়া এলাকার বিমল চন্দ্র রায়ের...
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
রাজবাড়ীর পাংশা উপজেলার সরদারপাড়া এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে সঙ্গে সংঘর্ষে শিকু মোল্লা (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন রাকিব নামে আরও এক আরোহী।
বুধবার (০৬ মার্চ) দুপুরে পাংশা-বাহাদুরপুর...
মানিকগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাসের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মুশুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা...
গাইবান্ধায় ট্রাক্টরের নিচে নিহত ১
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুবোঝাই ট্রাক্টরের চাপায় সাব্বির মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা সালমা বেগম ও দাদি পারভীন বেওয়া। পরে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি...
ভোরে প্রাইভেটকারের চাপায় নিহত এক শ্রমিক
মানিকগঞ্জের শিবালয়ে প্রাইভেটকারের চাপায় সজিবুর রহমান (৭০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের মেঘাফিড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ প্রাইভেটকারসহ চালককে আটক করেছে।
নিহত সজিবুর রহমানের বাড়ি শিবালয় উপজেলার তেওতা...
১১ বছরের শিশুকে ধর্ষণ করলো মাহেন্দ্র চালক
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে হাফিজুল ইসলাম (৪২) নামে এক মাহেন্দ্র চালক। ঘটনার পর চালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন।...
১২ বছরের শিশুকে ধর্ষণ করেছে রিকশাচালক
গাজীপুর মহানগরীতে ১২ বছরের এক শিশু ধর্ষিত হয়েছে। সোমবার দুপুরে নগরের ৪২ নম্বর ওয়ার্ডের পুবাইলের তালটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ মঙ্গলবার দুপুরে ঢাকার মিরপুর থেকে ধর্ষক মো. ফারুককে (৩৫) গ্রেপ্তার করেছে। ফারুক দিনাজপুর...
আশুলিয়ায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে আটক ৫
সাভারের আশুলিয়ায় এক গৃহবধূকে চাকরির প্রলোভন দেখিয়ে গণধর্ষণের অভিযোগে ৫ যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে ধর্ষণের এই ঘটনা ঘটে। পরে ওই পাঁচ যুবককে আটক করে পুলিশ।
আটক যুবকরা...
বরিশাল ও ভোলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বরিশাল ও ভোলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক নারী ও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- বরিশালের...
দিনাজপুরে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকচাপায় আজিজুল ইসলাম (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (০৫ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার কল্যাণী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। আজিজুল জেলার খানসামা উপজেলার সুলসুলিপাড়ার একিমউদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন...
ময়মনসিংহে মাদ্রাসা শিক্ষকের নির্মম বেত্রাঘাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
ময়মনসিংহে শিক্ষকের লাঠিপেটায় আহত মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৩ মার্চ) দিনগত রাত ১২টায় ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষককে পুলিশ আটক করেছে। ঘাতক শিক্ষক আমিনুল ইসলাম...
মেহেরপুরে মাদকবিক্রেতাদের ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
মেহেরপুরের গাংনী উপজেলায় দুদল মাদক ব্যবসায়ীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ সাজু হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
পুলিশের দাবি, সাজু এলাকার একজন শীর্ষ মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে গাংনী থানায় মাদক বিক্রির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।...
মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু
ভোলার লালমোহনে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ (৪) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (০৪ মার্চ) উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের রায়পুরা কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জুনায়েদ একই এলাকার সামছুদ্দিনের ছেলে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
গাড়ির ধাক্কায় নিরাপত্তারক্ষী নিহত
বন্দর এলাকায় গাড়ির ধাক্কায় নিজাম উদ্দিন (৩১) নামে বিএসআরএমের এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।
সোমবার (৪ মার্চ) ভোরে বিএসআরএম ফটকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিজাম কক্সবাজারের কুতুবদিয়ার মিয়াপাড়া বড়পুল এলাকার কামাল উদ্দিনের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল...
গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এর চালক তরিকুল ইসলাম (২৩) নিহত হয়েছেন। আহত হয়েছেন বাহনটির আরেক আরোহী তরিকুলের বন্ধু দিকজয় হীরা (২২)।
রোববার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ-রঘুনাথপুর আঞ্চলিক...
বরগুনায় নছিমন উল্টে যুবক নিহত
রগুনায় নছিমন চালাতে গিয়ে মাসুম খান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (০৩ মার্চ) বিকেল ৫টার দিকে বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের সুজাউদ্দিন খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুম খান...
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।
সোমবার দুপুর পৌনে ১২টা ও রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার ও চিওড়া এলাকায় পৃথক...
মাছের ঘেরে পিকনিকের বাস পড়ে শিশুর মৃত্যু
যশোরের কেশবপুর উপজেলার শ্রীরামপুরে পিকনিকের বাস মাছের ঘেরে পড়ে সাব্বির নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৪ জন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরার আগরদাড়ি থেকে মংলাগামী পিকনিকের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে...
পিকনিকের গাড়ি নদীতে পড়ে চালকের মৃত্যু
জামালপুরের মাদারগঞ্জে ব্রিজের রেলিং ভেঙে পিকনিকের একটি মাইক্রোবাস নদীতে পড়ে চালক রুহুল আমীন (৫০) নিহত হয়েছেন। এ সময় মাইক্রোবাসে থাকা ১৩ স্কুলছাত্রকে আহত অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
রোববার রাত সাড়ে ৯টার...
সিরাজদিখানে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি নিহত
মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সেলিম হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি হত্যাসহ একাধিক মামলার আসামি বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (১ মার্চ) সকাল ১১টার...


















