নারায়ণগঞ্জের আড়াইহাজারে কলেজ ছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী ছনপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ১ জুন শনিবার দুপুরে ওই ছাত্রীর মা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছে। পুলিশ ছাত্রীর পরিবার জানায়, পাঁচরুখী (ছনপাড়া) এলাকার এক কলেজ ছাত্রীকে তার প্রেমিক একই এলাকার সাজ্জাদ হোসেন (২২) প্রেমের অভিনয় করে বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করে। এ ঘটনায় ছাত্রীর মা আড়াইহাজার থানায় মেয়ের প্রেমিক সাজ্জাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন। ওই ছাত্রী এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। সে কলেজে আসা-যাওয়ার সময় সাজ্জাদ হোসেন প্রায়ই উত্ত্যক্ত করত। এক পর্যায়ে সে ওই ছাত্রীটিকে বিয়ে করবে বলে প্রেমের ফাঁদে ফেলে।












