বেনাপোল বন্দরের মধ্যে একটি শক্তিশালী হাত বোমা বিস্ফোরণ হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বন্দরের ২৩ নম্বর শেডের মধ্যে এ বিস্ফোরণের হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বেনাপোল বন্দরের উপপরিচালক আব্দুল জলিল জানান, বেনাপোল স্থলবন্দরের ২৩ নম্বর শেডের মধ্যে রাখা মোটর পার্টসের কাঠের কার্টনের ফাঁকে হঠাৎ একটি হাত বোমার বিস্ফোরণ হয়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে আলামত সংগ্রহ করে।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই মুরাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

মন্তব্য করুন