টেকনাফে রোহিঙ্গা ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
কক্সবাজারের টেকনাফ থেকে স্বশস্ত্র রোহিঙ্গা ডাকাত দলের সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে নয়াপাড়া ক্যাম্প সংলগ্ন পাহাড় হতে আবু ছৈয়দ প্রকাশ সাদেক (৩৫) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার সকাল ৬টার...
কুমিল্লার চান্দিনায় ট্রাক্টর চাপায় স্কুল ছাত্রীর মৃত্যুতে সড়ক অবরোধ, চালক আটক
কুমিল্লার চান্দিনায় গ্যাস লাইন নির্মাণ কাজে ব্যবহৃত ট্রাক্টর চাপায় মাহমুদা আক্তার ইয়াসমিন (১৫) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৯টায় চান্দিনা উপজেলার কুটুম্বপুর...
রাজাপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত
ঝালকাঠির রাজাপুরে বাসচাপায় তৌহিদুল ইসলাম (২১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মোটরসাইকেলের অন্য দুই আরোহী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে ভান্ডারিয়া-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তৌহিদ উপজেলার পশ্চিম...
কুমিল্লার সদর দক্ষিণে লেগুনা উল্টে শিক্ষার্থী নিহত
কুমিল্লার সদর দক্ষিণে একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেলে রিয়া সাহা (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচ শিক্ষার্থী।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সোয়া ৯টায় কুমিল্লার সদর দক্ষিণের...
সিরাজগঞ্জ: ট্রাকচাপায় চিত্র পরিচালক এম এম সরকারের ভাই নিহত
সিরাজগঞ্জের এনায়েতপুরে বালু বোঝাই ট্রাকের চাপায় চলাচ্চিত্র পরিচালক এম এম সরকারের ভাই আব্দুস সোবহান সরকার (৬৮) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে চৌহালী উপজেলার এনায়েতপুর থানাধীন বেতিল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোবহান সরকার গোপালপুর...
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় তরুণীসহ নিহত দুই
১৩ বছরের শিশু সাকিব। কয়েক মাস আগে বাসের হেলপার হিসেবে কাজ শুরু করে। আর ২৫ মার্চ সোমবার সকালে পা পিছলে সেই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার পেপসি...
রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজবাড়ীর সদর উপজেলায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কের খানখানাপুর ইউনিয়নের বড় ব্রিজ এলাকায় ২৫ মার্চ সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম আবদুর রাজ্জাক। তিনি মানিকগঞ্জের তেউতা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও আহলাদীপুর হাইওয়ে থানা...
কুড়িগ্রাম: রাজারহাটে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
কুড়িগ্রামের রাজারহাটে ধর্ষণের মামলায় হামিদুল ইসলাম দুলুকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৫ মার্চ) দুপুরে এ ঘটনায় প্রতারণা ও ধর্ষণের অভিযোগ এনে মেয়েটি নিজেই বাদী হয়ে রাজারহাট থানায় মামলা দায়ের করে। পরে বিকেলে দুলুকে গ্রেফতার...
নীলফামারীতে শিশু ধর্ষণের অভিযোগে তরুণ কারাগারে
নীলফামারীতে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে।
আটক হজরত আলী (২০) সদর উপজেলার হাজীপাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে।
সদর থানার এসআই মতিউর রহমান মামলার নথির বরাতে জানান, রোববার দুপুরের দিকে...
চুয়াডাঙ্গা: জীবননগরে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত
চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাকচাপায় জুঁই খাতুন (০৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন।
সোমবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুঁই খাতুন মনোহরপুর গ্রামের মাঠপাড়া এলাকার জসিম উদ্দীনের মেয়ে। সে...
জামালপুরে সড়ক দুর্ঘটনায় দলিল লেখক নিহত
জামালপুরের ইসলামপুর উপজেলায় অবৈধভাবে চলাচলকারী ভটভটি গাড়ির ধাক্কায় দধি নারায়ণ গোয়ালা (৭০) নামের এক প্রবীণ দলিল লেখক নিহত হয়েছেন।২৫ মার্চ সোমবার সকাল ১০টার দিকে ইসলামপুর পৌরসভার মধ্য দরিয়াবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,...
শেওড়াপাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
রাজধানীর মিরপুরে পশ্চিম শেওড়াপাড়ায় তেতুলিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় নুর ইসলাম শান্ত (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির...
স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর চরক্লার্ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু শাহাদাত হোসেন স্বপনের (৫০) বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে গত শনিবার (২৩ মার্চ)...
বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ‘জলদস্যু’ নিহত
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।র্যাবের দাবি, নিহত ব্যক্তি জলদস্যু বাহিনীর সদস্য।
সোমবার (২৫ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে বাঁশখালীর ছোট ছনুয়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।...
পলাশবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭
গাইবান্ধার পলাশবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে সাত বাসযাত্রী আহত হয়েছেন।
রোববার (২৪ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার মহেশপুর ব্র্যাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাংলা নিউজ
রাজধানীতে ‘বাসে ধর্ষণ’ চেষ্টা, গ্রেফতার ৩
রাজধানীতে বাসে নারী যাত্রীকে ধর্ষণ চেষ্টার সময় তিন পরিবহন শ্রমিককে হাতেনাতে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-১ (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে এক তরুণীকেও উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- ‘আশুলিয়া ক্লাসিক’ বাসের চালক খলিল মিয়া...
মৌলভীবাজার: কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সুমন মিয়া (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
রোববার (২৪ মার্চ) দুপুরে কমলগঞ্জ উপজেলা কমপ্লেক্সের সামনের এ দুর্ঘনা ঘটে। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সুমন উপজেলার ভানুগাছ এলাকার রিকশা...
গোবিন্দগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে ইছাহাক আলী মণ্ডল ঘুটু (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (২৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার মহিমাগঞ্জ রেলস্টেশনের উত্তর হোম সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইছাহাক আলী মণ্ডল ঘুটু...
দিনাজপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
দিনাজপুর সদর উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।
রোববার (২৪ মার্চ) বেলা ১২টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের নশিপুর জামতলী বীজ খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জয়পুরহাট সদর...
আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
সাভারের আশুলিয়ার আনারকলি বাসস্ট্যান্ড এলাকায় বাসের চাপায় মান্নান মাঝি (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (২৪ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মান্নান ভোলা জেলার সদর থানার রামদাসুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সাভারের গেন্ডার...
ময়মনসিংহ: মুঠোফোনে প্রেম ॥ অতঃপর ধর্ষণ, আটক ১
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মুঠোফোনে প্রেমের সম্পর্কের পর এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ২৩ মার্চ শনিবার গভীর রাতে খরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। রবিবার নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে নান্দাইল থানায় নারী ও...
টাঙ্গাইলের বাসাইলে গাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
টাঙ্গাইলের বাসাইলে গাছের সঙ্গে ধাক্কা লাগায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মার্চ) রাত পৌনে ৮টার দিকে উপজেলার তালতলা এলাকায় হাকিমপুর-জশিহাটী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– উপজেলার কামুটিয়া গ্রামের লাল খানের ছেলে শাওন খান (২৭)...
ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ঢাকার ধামরাইয়ের বাথুলী এলাকায় বাসচাপায় অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আবুল হোসেন (৪৫) নামে আরও একজন।
শনিবার (২৩ মার্চ) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়,...
গাইবান্ধা: গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি মালবাহী ট্রাকের চাপায় ইউসুব আলী খাঁ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা চালক ও হেলপারকে (সহকারী) ট্রাকসহ আটক করেছে।
শনিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হরিরামপুর...
সিকৃবির ছাত্রকে বাসচাপা দিয়ে হত্যার অভিযোগ
বাকবিতণ্ডার জেরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ওয়াসিম আব্বাস (২১) নামে এক ছাত্রকে বাসচাপা দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
শনিবার (২৩ মার্চ) বিকেলে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুরে উদার পরিবহনের ওই বাসের চাপায় তার মৃত্যু হয়। ওয়াসিম বিশ্ববিদ্যালয়ের...
শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা এলাকায় ট্রাকের ধাক্কায় মনিরুল ইসলাম মিনু (৫৫) নামে এক বাইসাইকেল আরোহীর নিহত হয়েছেন।
শনিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে এলাকার একাডেমির মোড়ে এ দুর্ঘর্টনা ঘটে।মনিরুল উপজেলার চককীর্তি ইউনিয়নের বিমর্ষী ডুবলীভাণ্ডার গ্রামের...
মুন্সিগঞ্জের লৌহজংয়ে বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল এলাকায় বাসের ধাক্কায় অন্তর (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শনিবার (২৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের পদ্মা সেতু টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।
অন্তর উপজেলার মেদিনীমণ্ডল এলাকার রাজা মিয়ার...
জয়পুরহাট: পাঁচবিবিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার পাঁচবিবি-কামদিয়া সড়কের বিদ্দিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাঁচবিবি উপজেলার দানেজপুর গ্রামের...
গাজীপুরে বাসচাপায় কলেজছাত্র নিহত
গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় বাসচাপায় জুম্মন হোসেন নাছির (১৮) এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
শনিবার (২৩ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নাছির গাজীপুর সিটি...
গাজীপুরে কভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে আহত ১
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো. জুলফিকর আলী আহত হয়েছেন।
শনিবার (২৩ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চন্দ্রা এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত জুলফিকর খুলনার ডুমুরিয়া থানার...
ডেমরায় ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত
রাজধানীর ডেমড়ার সারুলিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুছ সালাম (৪৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন।
শনিবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ফুফাতো ভাই শামীম জানান, তাদের বাড়ি বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ গ্রামে। বর্তমানে...
নাটোর: গুরুদাসপুরে নসিমনের ধাক্কায় শিশু নিহত
নাটোরের গুরুদাসপুরে নছিমনের ধাক্কায় মরিয়ম আকতার (৫) নামে একটি শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন তার পরিবারের আরো চার সদস্য।
শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার বামনখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য...
রাজশাহী: গোদাগাড়ীতে ট্রলি চাপায় শিশুর মৃত্যু
রাজশাহীর গোদাগাড়ীতে ইঞ্জিন চালিত ট্রলি চাপায় আসাদুজ্জামান নূর নামে আড়াই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) বিকেলে ওই উপজেলার কাঁকনহাট পৌরসভার ডাকনির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী গ্রামের ফারুক...
বরিশালে বাস-মাহেন্দ্র সংঘর্ষে কলেজছাত্রীসহ নিহত ৭
বরিশাল-বানারীপাড়া সড়কের গরিয়ারপাড়ের তেঁতুলতলায় বাস ও মাহেন্দ্র সংঘর্ষে বিএম কলেজের ছাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকালে নগরীর গরিয়ারপাড় এলাকাধীন ঢাকা-বরিশাল মহাসড়কের...
কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩
কক্সবাজারে পৃথক ঘটনায় ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানে তারা নিহত হন।
পুলিশের দাবি, নিহতদের মধ্যে দুজন শীর্ষ ইয়াবা ব্যবসায়ী এবং অন্যজন পর্যটক হত্যা মামলার আসামি।
পুলিশ জানায়, মধ্যরাতে টেকনাফের রাজেরছড়া এলাকায় পুলিশ মাদকবিরোধী...
মরদেহ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত এক গৃহবধূর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে মাগুরায় সড়ক দুর্ঘটনায় পড়েছে একটি অ্যাম্বুলেন্স। এ সময় অ্যাম্বুলেন্সের চালক আবুল হোসেন নিহত ও একই পরিবারের ৪ জন আহত হয়েছেন।
শুক্রবার...
ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাকের ধাক্কায় অধির (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।
শুক্রবার (২২ মার্চ) সকালে ধামরাইয় উপজেলার কাউয়ালি পাড়া-চৌহাট শাখা সড়কের বালিয়া এলাকায় কালিঘাট মিল গেটের...
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে জেসমিন আক্তার ওরফে আসমা নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।
আসমা সদর উপজেলার মগড়া ইউনিয়নের হটিবাড়ী গ্রামের আনছার আলীর মেয়ে।
টাঙ্গাইল স্টেশনের সহকারী মাস্টার মো. সোহেল রানা...
বাস কাউন্টারে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, সেচ্ছাসেবক লীগ নেতা আটক
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে যশোদা পরিবহনের বাস কাউন্টারে এক নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ ওই কাউন্টারে অভিযান চালিয়ে নির্যাতিতাকে উদ্ধার ও রেজাউল ইসলাম (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক...
নারায়ণগঞ্জ: মা-মেয়ের প্রাণ নিল বেপরোয়া বাস
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বেপরোয়া বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক জসিম উদ্দিন (৩৭) গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ৮টায় উপজেলার মল্লিকপাড়া এলাকায় এ...
মানিকগঞ্জ: ঘিওরে বাসচাপায় বাবা-ছেলে নিহত
মানিকগঞ্জের ঘিওরে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন।
নিহতেরা হলেন- ফরিদপুরের মধুখালি উপজেলার বাসিন্দা মোটরসাইকেল চালক ওবায়দুল হক (৩৫) ও তার চার বছরের ছেলে আব্দুল্লাহ। ওবায়দুল হক ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে ফরিদপুর...
ঘাটাইলে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাঁচটিকরী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আসোয়াদ (৯) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে ঘাটাইল-ভূয়াপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আসোয়াদ একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আসোয়াদ রাস্তা পার হওয়ার...
উজিরপুরে প্রাইভেটকারের ধাক্কায় স্কুল ছাত্র নিহত
বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের মেজর এম জলিল সেতুতে প্রাইভেটকারের ধাক্কায় তৃতীয় শ্রেণীর ছাত্র দীপ কর্মকার নিহত হয়েছে।বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দীপ উজিরপুর পৌর এলাকার গোপাল কর্মকারের ছেলে ও কমলাপুর সরকারি...
সিলেটে গণধর্ষণের বিচারের দাবিতে যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোটের স্মারকলিপি
সিলেটের বালাগঞ্জ উপজেলায় ৭ম শ্রেণীর এক শিক্ষার্থীকে গণধর্ষণের সাথে জড়িত সকল আসামীদের গ্রেফতার ও মামলার তদন্তকাজ যেনো কোনভাবেই প্রভাবিত না হয় সে ব্যাপারে পুলিশ প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করা সিলেট পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান।
বরাবর,
পুলিশ...
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের (আনুমানিক ৩০) মৃত্যু হয়েছে। তার পরনে হলুদ গেঞ্জি ও কালো রঙের ফুল প্যান্ট রয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার মূলগাঁও এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।...
নাটোরে ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
নাটোর সদর উপজেলার ডাল সড়ক এলাকায় ট্রাক্টরের ধাক্কায় মো. রফিক হোসেন (৪০) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই যাত্রী।
বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর-হাতিয়ানদহ সড়কে এ...
নরসিংদী: বেলাবোতে কাভার্ডভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত
নরসিংদীর বেলাবো উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডের কাছে কাভার্ডভ্যানের চাপায় রাব্বি (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি উপজেলার হোসেন নগর বিলপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে।...
খুলনায় ট্রলিচাপায় শিশু নিহত
খুলনায় ট্রলিচাপায় আঁখি মনি (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে জেলার রূপসা উপজেলার আনন্দনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আঁখি ওই গ্রামের আকবর আলী সরদারের মেয়ে ও আনন্দ নগর ইফতেদায়ী...
সিরাজগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় কলেজছাত্র নিহত
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারে রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় কলেজছাত্র হৃদয় নিহত হয়েছেন। কলেজের আরও দুই শিক্ষার্থী আহত। ২১ মার্চ বৃহস্পতিবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানে আগুন...
রাজধানীর কল্যাণপুরে লরির চাপায় শিক্ষক নিহত
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের দেওয়া আল্টিমেটামের মধ্যেই রাজধানীর কল্যাণপুরে লরির নিচে চাপা পড়ে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। তার নাম আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের...




















