কামাল হোসনের গাড়ি বহরে হামলা
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসনের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে।
১৪ ডিসেম্বর শুক্রবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে বের হওয়ার পথে এ ঘটনা ঘটে।
বিএনপি ও ঐক্যফ্রন্টের পক্ষ...
নির্বাচনি ডামাডোলে জঙ্গি হামলার পরিকল্পনা: তিন জঙ্গি গ্রেপ্তার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের মানুষের মনোযোগ যখন রাজনৈতিক কর্মকাণ্ডের দিকে, এ সুযোগে মাথাচাড়া দিয়ে উঠে জঙ্গি হামলার মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দিতে আবারও সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামআতুল...
পাবনায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার
গত ১০ ডিসেম্বর নিখোঁজ হবার দুই পরে আজ (১২ ডিসেম্বর) পাবনার ঈশ্বরদীততে স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুল ইসলাম এরশাদের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকাল ৩টার দিকে মুলাডুলি বাণিজ্যিক ইক্ষু খামারের সংলগ্ন একটি খালে তার লাশ...
নেত্রকোনায় যুবলীগের মিছিলে পেট্রোল বোমা হামলা: আহত ৭
নেত্রকোণার আটপাড়া উপজেলায় যুবলীগের মিছিলে পেট্রোল বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। ২০১৮ সালের ১২ই ডিসেম্বর বুধবার আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করে স্থানীয় ব্রুজের বাজার ব্রিজ সংলগ্ন স্থানে পৌঁছলে এই...
রাংগাবালীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ: আহত অর্ধশত
২০১৮ সালের ১১ই ডিসেম্বর পটুয়াখালীর রাংগাবালীতে একই স্থানে সভা ডাকাকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে উভয় দলের অন্তত অর্ধশত নেতাকর্মী।
সহিংসতাসহ জাতীয় নির্বাচন ২০১৮'র গুরুত্বপূর্ণ ঘটনার টাইমলাইন
স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী-৪ আসনের...
ফরিদপুরে নির্বাচন নিয়ে তর্কবিতর্কঃ হামলায় নিহত আওয়ামী লীগ নেতা
ফরিদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় ইউসুফ আল-মামুন (৪০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। লালন ফকির (৫৬) নামে অপর একজন আহত। নিহত ইউসুফ নর্থ চ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক...
সিরাজগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের আ . লীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, গুলি
১১ ডিসেম্বর গভীর রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জগদীশ চন্দ্র সাহার বাড়িতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।কারা এই হামলা চালিয়েছে এ ব্যাপারে পুলিশ কিছু জানাতে পারেনি।
সহিংসতাসহ জাতীয় নির্বাচন ২০১৮'র...
নোয়াখালীতে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষঃ গুলিতে নিহত যুবলীগ নেতা
১১ই ডিসেম্বর ২০১৮, নোয়াখালীতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে গুলিতে নিহত হয় এক যুবলীগ নেতা। মো. হানিফ (২৫) নামে ঐ যুবলীগ নেতার বাড়ি নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া...
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলাঃ ৫টি গাড়ি ভাঙচুরের অভিযোগ
২০১৮ সালের ১১ ই ডিসেম্বর মঙ্গলবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে গাড়িবহর নিয়ে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওয়ানা হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় বিএনপি নেতারা জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার তানারহাট বাজার এলাকায় পৌঁছালে...
চলচ্চিত্রকার খিজির হায়াতকে হত্যার পরিকল্পনা: দুই জঙ্গি গ্রেফতার
অল্পের জন্য খুন হওয়া থেকে বেঁচে গেলেন খিজির হায়াত খান। তিনি একজন চলচ্চিত্র পরিচালক। কিছুদিন আগে খিজির হায়াত অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। তার অভিনীত 'মিস্টার বাংলাদেশ' সিনেমাটি সম্প্রতি মুক্তি পেয়েছে। তিনি এই সিনেমাকে জঙ্গিবাদ...
চাঁদপুরে তথাকথিত মহাম্মদ অবমাননার হুজুগ তুলে শিক্ষককে হয়রানি এবং গ্রেফতার
২২ নভেম্বর ২০১৮ সালে চাঁদপুরে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে মুক্তিযুদ্ধ ও মহাম্মদ অবমাননার তথাকথিত গুজব তুলে ঐ প্রতিষ্ঠানে কর্মরত সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষক জয়ধন তনচঙ্গাকে হয়রানি এবং গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলাও...
নরসিংদীতে দুই নারী ‘জঙ্গির’ আত্মসমর্পণ
নরসিংদীর গাঙপাড় এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা একটি বাড়ি থেকে সন্দেহভাজন দুই নারী জঙ্গি আত্মসমর্পণ করেছে। কয়েক মাস জেল খাটার পর বেরিয়ে এসে তাঁরা আবার জঙ্গিবাদে জড়িয়ে পড়ে। আত্মসমর্পণ করা ওই দুই নারী...
নরসিংদীতে জঙ্গি স্বামী-স্ত্রী নিহত
১৬ অক্টোবর মঙ্গলবার পুলিশের অভিযানে তারা নিহত হন।
সোমবার রাত হতে নরসিংদীর মাধবদী উপজেলার ভগীরথপুরে সন্দেহভাজন জঙ্গি আস্তানা হিসেবে দুটি বাড়ি ঘিরে রাখেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখার...
ক্ষমা চাইতে বাধ্য হন বাউল শিল্পী সামছল হক চিশতী
৬ অক্টোবর শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় উন্নয়ন মেলার অনুষ্ঠানে গান গাইবার আমন্ত্রণে যান বাউল সামছল হক চিশতী। গানে গানে তিনি বাচ্চাদের শিক্ষার জন্য মাদ্রাসায় না গিয়ে স্কুলে পাঠানোর আহ্বান জানান। আর এতে মাদ্রাসার ছাত্ররা ক্ষিপ্ত...
প্রকাশক ও অনলাইন এক্টিভিস্ট শাহজাহান বাচ্চুকে গুলি করে হত্যা
ব্লগার হিসেবে সর্বশেষ খুন হন লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চু। ১১ জুন মুন্সিগঞ্জে নিজ প্রতিষ্ঠানে তাকে গুলি করে হত্যা করা হয়। দু বছর ধরেই তিনি ফেসবুকে এবং ফোনে বিভিন্ন হুমকি ধামকি পেয়ে আসছিলেন, যার সমাপ্তি...
ব্লগার ও মুক্তমনা লেখক শাহজাহান বাচ্চুকে গুলি করে হত্যা
বিশাকা প্রকাশনীর স্বত্বাধিকারী, ব্লগার ও মুক্তমনা লেখক শাহজাহান বাচ্চুকে গুলি করে হত্যা করেছে ইসলামি সন্ত্রাসীরা। ২০১৮ সালের ১১ই জুন সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কাকালদী গ্রামে এই ঘটনা ঘটে। শাহজাহান বাচ্চুর বাড়ি ওই গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান,...
লেখক ও বুদ্ধিজীবী জাফর ইকবালের উপর হামলা
বেশ অনেকদিন বিরতির পর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় লেখক ও বুদ্ধিজীবী জাফর ইকবালের উপর হামলা চালায় এক জঙ্গি। হামলাকারী ফয়জুর রহমান পেছন থেকে মাথায় ছুরি দিয়ে আঘাত করে, এ সময় জাফর ইকবাল মঞ্চে উপবিষ্ট ছিলেন। ফয়জুর বলেন,...
মুহম্মদ জাফর ইকবাল হত্যা চেষ্টা, আটক ১
৩ মার্চ ২০১৮ রোজ শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করা হয়। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) উৎসবের রোবটিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান...
তথ্যপ্রযুক্তি আইনে আসাদ নূর গ্রেফতার
২০১৫ সালের ১১ জানুয়ারি আমতলী থানায় আসাদ নূর ও লিমন ফকিরের বিরুদ্ধে ইসলাম ধর্মের নবী মহাম্মদের বিরুদ্ধে তথাকথিত কটুক্তির অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা হয়। একই বছরের ২৫ ডিসেম্বর সেই মামলায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক...
বিমান নিয়ে জঙ্গি হামলার ছক
বিমান নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের (ভিভিআইপি) ব্যক্তিদের বাসভবনে হামলার পরিকল্পনা করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কো-পাইলট (ফার্স্ট অফিসার) সাব্বির এনাম সাব্বির। জঙ্গিদের সঙ্গে বৈঠক করে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার আদলে হামলা চালানোর এই পরিকল্পনা করে...
অভিযানের সময় আত্মঘাতী সাত জঙ্গি
২০১৭ সালের ৫ সেপ্টেম্বর বুধবার মিরপুরের একটি বাড়িতে অভিযানের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণে সাত জঙ্গি নিহত হয়। ওই বিস্ফোরণের কারণে ছয় তলা ভবনটির পঞ্চম তলার মেঝেতে সৃষ্টি হয়েছে চার বর্গফুট মাপের একটি গর্ত, যেখান...
শোক দিবসের র্যালিতে হামলার পরিকল্পনা, পান্থপথে অভিযানে এক জঙ্গি নিহত
মঙ্গলবার ভোর থেকে পান্থপথের স্কয়ার হাসপাতালের পশ্চিম পাশে ছয় নম্বর ভবনটি ঘিরে রাখা হয়। ভবনে অবস্থিত হোটেল ওলিও ইন্টারন্যাশনাল-এর চারতলায় ৩০১ নম্বর কক্ষে একজন জঙ্গি অবস্থান নিয়েছে বলে জানতে পারে পুলিশ। পরে ওই রাস্তা...
৩২ নম্বরে মিছিলে হামলার পরিকল্পনা
ধানমন্ডি ৩২ নম্বরে মিছিলে হামলার পরিকল্পনা সাইফুল ইসলামের ছিল জানিয়ে আইজিপি বলেন, ‘এই ৩২ নম্বরকে কেন্দ্র করে যে মিছিলগুলো আসবে, সেই মিছিলে আত্মঘাতী বোমা হামলা করবে এবং শত শত লোককে মেরে ফেলবে—এ ধরনের প্রস্তুতি...
সুলতানা কামালের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলার হুমকি
২০১৭ সালের ৯ জুন সুলতানা কামালকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে তাঁর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলার হুমকি দিয়েছে মাওলানা ফেরদাউসুর রহমান, নারায়ণগঞ্জ জেলা হেফাজতের সমন্বয়ক।
বাংলাদেশ প্রতিদিন
সুলতানা কামালকে হেফাজতের হুমকিঃ ‘রাজপথে নেমে দেখুন, হাড্ডি-গোস্ত রাখা হবে না৷’
টকশো-র একটি বক্তব্যকে কেন্দ্র করে ২০১৭ সালের ২ জুন সুলতানা কামালকে হুমকি দেয় উগ্রপন্থী হেফাজতে ইসলাম নেতারা৷ তারা ২৪ ঘন্টার মধ্যে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়ে অন্যথায় হাড়-গোস্ত না রাখার হুমকি দে্য৷
হেফাজত নেতা মাওলানা জুনায়েদ...
হাবাসপুরে জঙ্গি আস্তানায় অপারেশন ‘সান ডেভিল’
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হাবাসপুরে জঙ্গি আস্তানায় অপারেশন ‘সান ডেভিল’ অভিযানে ছয়জন নিহত হয়েছেন। জঙ্গিদের ‘আত্মঘাতী বিস্ফোরণের’ সময় একজন নারী ও পুরুষ দৌড়ে গিয়ে কাছে থাকা ফায়ার সার্ভিসের একজন সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম...
শিবগঞ্জের ‘জঙ্গি আস্তানা’য় অপারেশন ‘ইগল হান্টে’
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ‘জঙ্গি আস্তানা’য় অপারেশন ‘ইগল হান্টে’ আবুসহ চারজন নিহত হয়েছেন। এর আগে বিকেল সোয়া চারটার দিকে জঙ্গিদের আত্মসমর্পণ করতে আহ্বান জানায় পুলিশ। সে সময় এ আহ্বানে কেউ সাড়া দেয়নি। ওই আহ্বানের পর একপর্যায়ে...
সেনাবাহিনীর ব্রিফিংস্থলের কাছে দুই দফায় বোমা বিস্ফোরণ
সেনাবাহিনীর ব্রিফিংস্থলের কাছে দুই দফায় বোমা বিস্ফোরণ, নিহত ৬, আহত ৫০ জন। নিহতদের মধ্যে দুই পুলিশ সদস্য, আহতদের মধ্যে ২ সেনা সদস্য রয়েছেন। বোমা হামলায় র্যাবের গোয়েন্দা প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ গুরুতর...
ঢাকায় বিমানবন্দর গোলচত্বরে বিস্ফোরণে নিহত ১
ঢাকায় বিমানবন্দর গোলচত্বরে বিস্ফোরণে নিহত ১ (হামলাকারী)। আত্মঘাতী হামলার দায় আইএস স্বীকার ও জঙ্গির ছবি প্রকাশ করে আইএস। বাংলাদেশ পুলিশ বলছে এটি আত্মঘাতী হামলা নয়।
বিডি নিউজ ২৪ । প্রথম আলো
র্যাবের নির্মাণাধীন সদর দপ্তরে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা
শুক্রবার ঢাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাবের নির্মাণাধীন সদর দপ্তরে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে৷ এতে হামলাকারী নিহত ও দুই ব়্যাব সদস্য আহত হয়৷ আইএস এই হামলার দ্বায় স্বীকার করেছে। হামলাকারী কালো পাঞ্জাবী...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের ওপর বোমা হামলা
কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের ওপর বোমা হামলা হয়েছে। এ হামলার পর বোমা ও ছুরিসহ জসিম ও হাসান নামে জেএমবির দুই সদস্যকে আটক করে পুলিশ। মহাসড়কে দ্রুতবেগে আসা একটি বাস...
জঙ্গি নেতা মুফতি হান্নানের বহনকারী প্রিজন ভ্যানে বোমা হামলা
হরকাতুল জিহাদের (হুজি) ফাঁসির দন্ডপ্রাপ্ত মুফতি আব্দুল হান্নানসহ ১৯ জঙ্গি বহনকারী দুইটি প্রিজন ভ্যানে বোমা হামলা চালানো হয়েছে। এতে জঙ্গিদের ছিনিয়ে নেয়ার চেস্টা পুলিশ ব্যর্থ করে দিয়েছে। এ ঘটনায় পুলিশ এক বোমা হামলাকারীকে গ্রেফতার...
কুষ্টিয়ায় ১১টি আহমদিয়া পরিবারকে যেভাবে একঘরে করে রাখা হয়েছে
বাংলাদেশের কুষ্টিয়ার এক গ্রামে সংখ্যালঘু আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু পরিবারকে সামাজিকভাবে পুরোপুরি এক ঘরে করে রাখা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।
সামাজিকভাবে বয়কট করার ফলে তারা সেখানে চলাফেরা করতে পারছেন না, দোকানপাট থেকে কিছু...
কক্সবাজারের উখিয়ায় বৌদ্ধ বিহারে আগুন
কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের মৈত্রী বৌদ্ধবিহারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৮ জানুয়ারি শনিবার রাত ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মৈত্রী বৌদ্ধবিহারের অধ্যক্ষ জ্যোতি মিত্র ভিক্ষু বলেন, রাত ৮টার দিকে তিনি বিহারের পাশে এক...
প্রথম নারী জিহাদী
সুজলা সুফলা বাংলাদেশ তার প্রথম নারী জিহাদী'র মুখোমুখি হয়েছে। তার সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তারা জানান, বাড়ির ভেতরে থাকা তিনজনকে আত্মসমর্পণ করতে বললে বোরকা পরা এক নারী ধীরে ধীরে হেঁটে...
শোলাকিয়ায় বিষ্ফোরণ, ৪ জন নিহত
দেশের সবচেয়ে বড় ঈদ জামাত কিশোরগঞ্জের শোলাকিয়ায় মাঠের কাছে বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। সকাল সাড়ে নয়টায় ঘটা এই ঘটনায় দুই পুলিশসহ নিহতের সংখ্যা বেড়ে চারজনে পৌঁছেছে। আহত হয়েছেন প্রায় ১২ জন। তাঁদের মধ্যে বেশির ভাগই...
হলি আর্টিজান হামলা
১ জুলাই রাতে রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় জঙ্গিরা ২০ জনকে জবাই করে হত্যা করে জঙ্গিরা। বিশেষ করে যারা কোরানের আয়াত মুখস্থ বলতে পারেনি।
রেস্তোরাঁয় নিহতদের ১৭ জন বিদেশী, ৩ জন বাঙালি।...
ঝিনাইদহে হিন্দু পুরোহিত হত্যা
৬২ বছর বয়সী শ্যামানন্দ দাসকে ঝিনাইদহে ও বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বী ৫৬ বছর বয়সী আওয়ামী লীগ নেতা মংশৈনু মারমা কে হত্যার ‘দায় স্বীকার’ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। একই দিনে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দাড়িয়াপুর...
আবারও এক হিন্দু হত্যা
শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ সেবাশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডেকে কুপিয়ে হত্যা করেছে জঙ্গিরা। পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে আইএআইএস।
Indian express । প্রথম আলো । বাংলা ট্রিবিউন
পুরোহিতকে গলা কেটে হত্যা
ঝিনাইদহে বৃদ্ধ পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলিকে গলা কেটে হত্যা। মঙ্গলবার সকাল নয়টার পর এলাকার একটি মাঠ দিয়ে বাইসাইকেলে করে যাওয়ার সময় তাঁকে হত্যা করা হয়। দায় স্বীকার করেছে আইএসআইএস।
CBSNEWS
নাটোরে খ্রিষ্টান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ৫ জুন রোববার দুপুরে সুনীল গোমেজ (৬০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার বনপাড়া খ্রিষ্টানপাড়ায় দুপুর ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
খ্রিষ্টান ধর্মাবলম্বী ক্ষুদ্র ব্যবসায়ী সুনীল গোমেজকে হত্যার দায়...
জুতা ব্যবসায়ী প্রামাণিককে কুপিয়ে হত্যা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জুতা ব্যবসায়ী দেবেশ চন্দ্র প্রামাণিককে কুপিয়ে হত্যা। দায় স্বীকার আইএসআইএস।
বাংলা ট্রিবিউন । মানব জমিন । Indian Express
ডাক্তারকে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ায় সানোয়ার হোসেন (৫৫)নামের এক হোমিওপ্যাথিক ডাক্তারকে কুপিয়ে হত্যা করেছে আইএসআইএস। এসময় সাথে থাকা সানোয়ারের বন্ধু কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামানের উপরও হামলা চালায় জঙ্গিরা।
The daily star
বৌদ্ধ ভিক্ষুকে জবাই করে হত্যা
বান্দরবানের বাইশারী ইউনিয়নের চাক পাড়ার মংশৈ উ চাক (৭৫) নামের এক বৌদ্ধ ভিক্ষুকে জবাই করে হত্যা করা হয়েছে।
Theguardian
প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত লাঞ্ছিত
ধর্ম অবমাননার অভিযোগ তুলে ২০১৬ সালের ১৩ মে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করা হয়৷ তাঁকে প্রকাশ্যে কান ধরে উঠবস করানো হয় স্থানীয় এমপি সেলিম ওসমানের উপস্থিতিতে৷...
রাজশাহীতে এক ‘পীর’কে গলা কেটে হত্যা
রাজশাহীর তানোর উপজেলায় মোহাম্মদ শহীদুল্লাহ নামে ৬০ বছর বয়সী এক ‘পীর সাহেব’কে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর তানোর উপজেলার বাঁধাইড় ইউনিয়নের একটি আম বাগান থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করে...
খ্রিস্টান বাড়িতে হামলা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গার গীর্জাপাড়ায় এক খ্রিস্টান সম্প্রদায়ের বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আহত ১ জন।
daily-mail । বাংলা ট্রিবিউন । আলোকিত বাংলাদেশ
হিন্দু দর্জিকে কুপিয়ে হত্যা
নিখিল চন্দ্র জোয়ারদার তিন বছর আগে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদকে নিয়ে কটূক্তি করেছিলেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে তাকে পুলিশে সোপর্দ করেন। সেই কটুক্তির কারণে তাকে কুপিয়ে ও...
জুলহাস মান্নান ও তাঁর বন্ধু মাহবুব তনয় খুন
মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল কর্মকর্তা জুলহাস মান্নানকে ২৬ এপ্রিল খুন করে জঙ্গিরা। তিনি ছিলেন ঢাকায় সমকামী বিষয়ক পত্রিকা রূপবানের সম্পাদক। মান্নানের সাথে খুন হন মাহবুব তম্ময়। তিনি নাট্য ও সমকামীদের অধিকার আদায়ের আন্দোলনের কর্মী ছিলেন।
সমকামীদের অধিকার প্রতিষ্ঠা কর্মী জুলহাস সহ দুজন খুন
ঢাকায় সমকামী বিষয়ক পত্রিকা রূপবানের সম্পাদকসহ ২ জন খুন। রূপবান পত্রিকার সম্পাদক জুলহাস মান্নান ইউএসএইডে কর্মরত ছিলেন। মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল কর্মকর্তাও ছিলেন তিনি। অন্যদিকে মাহবুব তন্ময় ছিলেন নাট্য ও সমকামীদের অধিকার আন্দোলনের কর্মী।...













