জয়পুরহাটে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের যৌন নির্যাতনের অভিযোগ
জয়পুরহাট শহরের আরাম নগর হাফেজিয়া মাদ্রসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।প্রতিরাতেই কোনো না কোনো শিশু শিক্ষার্থীকে ডেকে ধর্ষণ করতেন অভিযুক্ত শিক্ষক।
১ সেপ্টেম্বর রবিবার ঐ শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের শিকার এক শিক্ষার্থীর...
ময়মনসিংহ ও কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
ময়মনসিংহ সদরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক অটোরিকশা ‘চোর’ নিহত হয়েছেন। সেই সাথে কক্সবাজারের মহেশখালীতে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক ‘জলদস্যুর’ মৃত্যু হয়েছে।
রবিবার রাত সোয়া ১টার দিকে সদরের বাদেকল্পা এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।...
আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আগস্টে গ্রেফতার ২৩ জঙ্গি
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আগস্ট মাসে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের ২৩ জন সদস্যকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলাবাহিনী। গত তিন মাসে একে একে রাজধানীর চারটি স্থানে বোমা হামলা করে জঙ্গিরা। তারমধ্যে রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ের সামনে পুলিশের...
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তাহেরীর বিরুদ্ধে মামলা
কথিত ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের ওপর আঘাত হানার অভিযোগে মোহাম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। ১ লা সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আসসামছ জগলুল হোসেনের আদালতে পিটিশন মামলার আবেদন জমা দেন...
সায়েন্স ল্যাবরেটরি এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় আইএস-এর দায় স্বীকার
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার পুলিশ বক্সের সামনে চালানো ককটেল হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস।
জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী মুনাফাভিত্তিক মার্কিন ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স’ এই তথ্য জানিয়েছে। শনিবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায়...
বিয়ানীবাজারে মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
বিয়ানীবাজারে শেওলা সেতু এলাকার দুবাগে রবিবার ভোরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মিসবাহ উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহতের কথা জানিয়েছে পুলিশ।
জকিগঞ্জ উপজেলার শরিফাবাদ গ্রামের আব্দুল মালিকের ছেলে মিসবাহকে ডাকাতি মামলার আসামি বলছে পুলিশ।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
যুবলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি রোহিঙ্গা নেতা নূর মোহাম্মদ ‘বন্দুকযুদ্ধে’ নিহত
টেকনাফে আলোচিত রোহিঙ্গা নেতা ও যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ (৩৪) রবিবার (১ সেপ্টেম্বর) ভোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত রোহিঙ্গা কালা মিয়ার ছেলে নূর মোহাম্মদকে দুর্ধর্ষ ডাকাত,...
সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ২ জঙ্গি আটক
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব।
ছবিঃ জাগরণ
গ্রেপ্তারকৃতরা হলেন আবু সালেহ ইমু (২২) ও শফিকুল ইসলাম সাইফ (৩১)। তাদের মধ্যে আবু সালেহ বরিশাল...
সায়েন্স ল্যাবরেটরি মোড়ে বোমা হামলা, মন্ত্রীর প্রটোকলের পুলিশসহ আহত ২
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের গাড়িবহরে থাকা এক পুলিশ কর্মকর্তাসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। অপরজন ওই স্থানে ট্রাফিক পুলিশের কনস্টেবল হিসেবে দায়িত্বরত ছিলেন। আহতরা হচ্ছেন...
নরসিংদীতে মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
নরসিংদীর মাধবদী পৌরসভার কাটাপাড়া এলাকায় শুক্রবার দিবাগত রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মিঠুন (৩০) নামে এক যুবক নিহতের কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
নিহত মিঠুন ওই এলাকার জাকির হোসেনের ছেলে। তাকে ‘শীর্ষ সন্ত্রাসী’ দাবি করে পুলিশ জানায়, সে...
চুয়াডাঙ্গা ও চট্টগ্রামে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
চুয়াডাঙ্গা ও চট্টগ্রামে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহতের কথা জানিয়েছে র্যাব ও পুলিশ। নিহতরা হলেন- রোকনুজ্জামান রোকন (৩৫) ও মোহাম্মদ ইরান (৩৫)।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঠালতলা গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রোকনুজ্জামান রোকন...
চট্টগ্রাম, গাজীপুর ও কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩
চট্টগ্রাম, গাজীপুর ও কুমিল্লায় পৃথক কথিত ‘বন্দুকযুদ্ধে’ তিন ব্যক্তি নিহতের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিহতদের মধ্যে দুজন হলেন- গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর আরিচপুরের চাঁন মিয়ার ছেলে সুজন মিয়া এবং কুমিল্লার সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের...
নারায়ণগঞ্জে এক মসজিদের ইমামের গলা কেটে হত্যা করল অপর মসজিদের ইমাম
পাওনা টাকার দ্বন্ধ নিয়ে সোনারগাঁয়ের মসজিদের ইমাম দিদারুল ইসলামকে ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করে নির্মমভাবে হত্যা করে তারই এক বন্ধু অপর একটি মসজিদের ইমাম। ক্লুলেস এই হত্যাকাণ্ডের তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। নির্মম...
রাজধানীতে ‘আল্লাহর দলের’ আরও ৪ জঙ্গি গ্রেফতার
কালো তালিকাভুক্ত চরমপন্থী ইসলামী জঙ্গী সংগঠন ‘আল্লাহর দল’ -এর চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
২৭ আগস্ট মঙ্গলবার রাতে রাজধানীর দক্ষিণখান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উয়িং-এর সহকারী...
মুন্সিগঞ্জের শ্রীনগরে যৌন নিপীড়নের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় যৌন নিপীড়নের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে শ্রীনগর থানা পুলিশ।
উপজেলার কুকুটিয়া এলাকার পশ্চিম মুন্সীয়া পশ্চিমপাড়ার আব্দুল মান্নান খান মোহাম্মদিয়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. সেকান্দার আলী নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা...
ভারতের জেএমবিপ্রধান ইজাজ গ্রেপ্তার
জঙ্গি সংগঠন জেএমবির ভারতের প্রধান মো. ইজাজ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) ২৫ আগস্ট রোববার বিকেলে বিহারের গয়া থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গোপন সূত্রে কলকাতা পুলিশ খবর পায়, ইজাজ গয়ার একটি...
চট্টগ্রামে ভাগনিকে ধর্ষণের পর হত্যা, মামা গ্রেপ্তার
চট্টগ্রামে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ভাগনিকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মো. রমজান আলী ছোটন (১৬) নামে এক কিশোরকে পুলিশ গ্রেপ্তার করেছে।
২৬ আগস্ট সোমবার ভোরে নগরীর বন্দর মাইলের মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর...
চট্টগ্রামের আনোয়ারায় বেতের বাড়ি সইতে না পেরে পালাল ৪ মাদ্রাসাছাত্র
শিক্ষকদের বেতের বাড়ি সইতে না পেরে মধ্য রাতে মাদ্রাসা থেকে পালিয়ে গেল চার শিক্ষার্থী। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী রুস্তমহাটে ২৫ আগস্ট রোববার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, এই চার...
যুবলীগ নেতা হত্যা: আরও এক রোহিঙ্গা ‘বন্দুকযুদ্ধে’ নিহত
যুবলীগ নেতা ওমর ফারুক হত্যায় হাসান নামে অভিযুক্ত আরও এক রোহিঙ্গা ‘বন্দুকযুদ্ধে’ নিহতের কথা জানিয়েছে পুলিশ। ২৬ আগস্ট রবিবার মধ্যরাতে টেকনাফের জাদিমুরা পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গা হাসান জাদিমুরা ক্যাম্পের বাসিন্দা হামিদ উল্লাহর...
বরিশালের বাকেরগঞ্জে মন্দিরের প্রতিমা ভাংচুর, গ্রেফতার ১
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী গ্রামে একটি রাধাগোবিন্দ মন্দিরের প্রতিমা ও বাদ্যযন্ত্র ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোহাগ ফকির (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। সোহাগ ফকির পার্শ্ববর্তী পাটিকরপাড়া গ্রামের আকরাম...
চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার
২৪ আগস্ট শনিবার সকালে পাহাড়তলী থানার ফইল্ল্যাতলী বাজার এলাকার এক মাদ্রাসা শিক্ষককে শিশু বলৎকারের অভিযোগে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর।
গ্রেপ্তার শিক্ষক মো. হাবিব উল্লাহ (২৭) সন্দ্বীপের হরিশপুর ইউনিয়নের বাসিন্দা। ফইল্ল্যাতলী বাজারের...
ময়মনসিংহের গফরগাঁওয়ে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে ছাত্রকে (১০) বলৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ আগস্ট শনিবার রাত সাড়ে ১২টার দিকে শহরের হিফজুল কোরআন মাদ্রাসা থেকে মাহমুদুল হাসান নামে (২৪) ওই শিক্ষককে গ্রেপ্তার করা...
চাঁদপুরে ইমামের কক্ষ থেকে ৩ শিশুর মরদেহ উদ্ধার
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক মসজিদের ইমামের কক্ষ থেকে তিন মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত শিশুরা হলো- উপজেলার পূর্ব কলাদী জামে মসজিদের ইমাম মাওলানা জামাল উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল নোমান (৬),...
সিলেটে মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার মরিচা এলাকায় ২৪ আগস্ট শুক্রবার দিবাগত রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আবদুস শহীদ ছলু (৩২) নামে এক যুবক নিহতের কথা জানিয়েছে পুলিশ।
নিহত আবদুস শহীদ ছলু (৩২) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ধর্মদিহী গ্রামের মৃত...
টেকনাফে যুবলীগ নেতা হত্যাকাণ্ডে জড়িত ২ রোহিঙ্গা ‘বন্দুকযুদ্ধে’ নিহত
টেকনাফে যুবলীগ নেতা ওমর ফারুক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই রোহিঙ্গা শুক্রবার দিবাগত রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহতের কথা জানিয়েছে পুলিশ। ২৪ আগস্ট শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জাদিমুরা পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টেকনাফের...
ময়মনসিংহের গফরগাঁওয়ে হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
ময়মনসিংহের গফরগাঁওয়ে বুধবার দিবাগত রাতে (২২ আগস্ট) কথিত ‘বন্দুকযুদ্ধে’ এখলাস উদ্দিন (৩২) নামে এক যুবক নিহতের কথা জানিয়েছে পুলিশ।
তাকে দুটি হত্যা মামলার আসামি বলছে পুলিশ।
নিহত এখলাস চাকুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। পুলিশের দাবি, তার...
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা যুবক নিহত
টেকনাফের হোয়াইক্যং উরুবুনিয়া কাটাখাল এলাকায় ২২ আগস্ট বৃহস্পতিবার ভোরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা যুবক নিহতের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নিহতরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ৭ নম্বর ক্যাম্পের সৈয়দ হোসেনের ছেলে মো. সাকের...
টাঙ্গাইলে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক জেলে
টাঙ্গাইল পৌরসভার কেন্দ্রীয় গোরস্থান এতিমখানা মাদ্রাসার এক ছাত্রকে (১০) বলাৎকারের অভিযোগে আবাসিক শিক্ষক হাফিজুল ইসলামকে (৩০) জেল হাজতে পাঠিয়েছেন আদালত। ২১ আগস্ট বুধবার টাঙ্গাইলের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরা সুলতানা এ আদেশ দেন। এর আগে...
কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ‘জলদস্যু’ নিহত
কক্সবাজারের পেকুয়া উপজেলায় কথিত ‘বন্ধুকযুদ্ধে’ উপকূলের শীর্ষ ‘জলদস্যু’ মো. বাদশা নিহতের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
২০ আগস্ট মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে উপজেলার সমুদ্র উপকূলীয় এলাকার মগনামা ইউনিয়নের মগনামা শরৎঘোনা বেড়িবাঁধে এ ঘটনা...
বাগেরহাটে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মামলা
বাগেরহাটের শরণখোলায় পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই মাদ্রাসার সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় উত্তর খোন্তাকাটা রাশিদিয়া (স্বতন্ত্র) ইবতেদায়ি মাদ্রাসার সুপার ইলিয়াছ জোমাদ্দারের (৪৮) বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।
ধর্ষণ...
রাজধানীতে চার ‘জঙ্গি’ গ্রেফতার
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর ভারপ্রাপ্ত আমিরসহ চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩-এর একটি দল রবিবার (১৮ আগস্ট) রাত ১০টা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে...
আশুলিয়ায় ‘মারমা জাতিগোষ্ঠীর’ নারীকে গণধর্ষণের অভিযোগ
ঢাকার সাভারের আশুলিয়ায় স্বামীকে আটকে রেখে মারমা জাতিগোষ্ঠীর এক নারীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে চারজনকে আসামি করে আশুলিয়া থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার...
সিলেটের কানাইঘাটে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম
সিলেটের কানাইঘাট উপজেলায় সাড়ে সাতবছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাসান আহমদ (২২) নামের এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ আগস্ট) এঘটনায় ওই ইমামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)...
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাবুল নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। নিহত বাবুল হ্নীলা ইউনিয়নের পশ্চিম শিকদার এলাকায় আনোয়ার হোসেনের পুত্র।
১৬ আগস্ট শুক্রবার ভোরে হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া বার্মা কলোনি পাহাড় এলাকায় এ...
ভোলায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার ২ আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
ভোলা সদর উপজেলার রাজাপুরে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। ১৪ আগস্ট বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।মরদেহ দুটো সম্প্রতি ভোলায় চাঁদরাতে স্কুলছাত্রীকে গণধর্ষণ মামলার দুই...
পটুয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত সর্দার’ নিহত
পটুয়াখালীর সদর উপজেলার বল্লভপুর এলাকায় শুক্রবার দিবাগত রাতে (১০ আগস্ট) কথিত ‘বন্দুকযুদ্ধে’ আন্তজেলা ডাকাত দলের সর্দার চাঁন মিয়া নিহতের কথা জানিয়েছে পুলিশ।
নিহত চাঁন মিয়ার বাড়ি বরগুনার আমতলী উপজেলার কলাগাছিয়া গ্রামে। পুলিশ দাবি, তার বিরুদ্ধে...
জঙ্গি সন্দেহে নর্থ সাউথের দুই ছাত্রসহ গ্রেফতার ৫
রাজধানীর ভাটারা এলাকা থেকে জঙ্গি সন্দেহে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রসহ নব্য জেএমবির পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা বৃহস্পতিবার (০৮ আগস্ট) তাদের গ্রেফতার...
গাইবান্ধায় মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাটাখালি এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ চিনু মিয়া (৩৮) নামে এক আসামি নিহতের কথা জানিয়েছে পুলিশ।
নিহত চিনু মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের মৃত নুরু ইসলামের ছেলে। পুলিশের দাবি, তার...
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার
এলাকা থেকে এক মসজিদের ইমামকে আট বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৭ আগস্ট বুধবার গ্রেফতার করে র্যাব-১১। শিশুটিকে হত্যা করার উদ্দেশ্যে অপহরণের চেষ্টা ও পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে ইমামের সহযোগী আরো পাঁচ...
বরিশালে মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
বরিশাল সদর উপজেলার জাগুয়ার চৌপাশা এলাকায় ৮ আগস্ট বৃহস্পতিবার ভোর রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মালেক ফকির (৩৫) নামে এক মাদক কারবারি নিহত হওয়ার কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
নিহত আব্দুল মালেক হাওলাদার ওরফে সাইদুজ্জামান মালেক...
শেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ সাবেক ছাত্রলীগ নেতা নিহত
শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাবেক ছাত্রলীগ নেতা রহুল আমীন রিপন (২৬) নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার মীরগঞ্জ মহল্লার মুরগীর ব্যবসায়ী কালু মিয়ার ছেলে ও শেরপুর জেলা ছাত্রলীগের...
বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ ২০ মামলার আসামিসহ নিহত ২
বগুড়ার শেরপুর উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। তারা হলেন- ধনেশ ওরফে সুকুমার সরকার (৩৮) ও আফজাল হোসেন (৫৫)।
৭ আগস্ট মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভবানীপুর বাজারের পূর্বপাশে ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
পুলিশের...
যশোরে গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর ‘বন্দুকযুদ্ধে’ আসামি নিহত
যশোর সদর উপজেলার মাহিদিয়া এলাকার কাবুলের ইট ভাটা এলাকায় ৭ আগস্ট বুধবার ভোররাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ শিশির ঘোষ (৩০) নামে এক যুবক নিহতের কথা জানিয়েছে পুলিশ।
যশোর শহরের ষষ্ঠীতলা এলাকার নিত্য ঘোষের ছেলে শিশিরকে তালিকাভুক্ত সন্ত্রাসী...
শিক্ষকের ‘বলাৎকারের’ প্রতিশোধ নিতে মাদ্রাসাছাত্র আবিরকে হত্যা করে মাদ্রাসা ছাত্ররা
চুয়াডাঙ্গার জেলার আলমডাঙ্গার কয়রাডাঙ্গা নূরানী মাদ্রাসার ছাত্র আবির হুসাইনকে বলাৎকার ও মাথা কেটে হত্যা রহস্য অবশেষে উন্মোচিত হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার পাঁচ ছাত্রকে গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর ও দেশজুড়ে হৈচৈ ফেলে দেয়া এ হত্যাকাণ্ডের জট...
যশোরের আনসার আল ইসলামের সদস্য আটক
র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা জেলার মণিরামপুর থেকে শাকিল হোসেন সাগর (১৯) নামে এক যুবককে আটক করেছে।
আটক জঙ্গি নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে দাবি করা হচ্ছে। র্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার...
সিদ্ধিরগঞ্জে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি গ্রেপ্তার
র্যাব-১১ এর একটি আভিযানিক দল ৩১ আগস্ট শনিবার রাত ৯টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শেখ দিনাছ উদ্দিন ওরফে দ্বীন ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে।...
টেকনাফে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪
টেকনাফ উপজেলায় পৃথক ‘বন্দুকযুদ্ধে’ চার ব্যক্তি নিহতের কথা জানিয়েছে পুলিশ। ৩ আগস্ট শনিবার ভোর ৪ টার দিকে টেকনাফ উপজেলার নুরউল্লাহঘোনা পাহাড়ে ও মেরিন ড্রাইভ সড়কের দরগাপাড়া এলাকায় পৃথক দুটি ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. জুনায়েদ...
খুলনায় ছাত্র ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার
৩১ জুলাই ২০১৯ খুলনার খালিশপুরে নিউজপ্রিন্ট মিলস মাদ্রাসার বোর্ডিংয়ে এক মাদ্রাসা ছাত্র (৮) বলাৎকারের শিকার হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় খালিশপুর থানা পুলিশ শুক্রবার রাতে (০২ আগস্ট) অভিযুক্ত ধর্ষক মাদ্রাসা শিক্ষক আল আমিনকে (২৭)...
গৌরনদীতে কালী মন্দিরের প্রতিমা ভাংচুর
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের দক্ষিণ সাকোকাঠী গ্রামে মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ আগস্ট) রাতে নিতাই দাসের বাড়ির কালী মন্দিরের প্রতিমা ভাংচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় শনিবার দুপুরে নিতাই দাস বাদি হয়ে...
কিশোরগঞ্জের তাড়াইলে কওমী মাদ্রাসা ছাত্রকে ধর্ষণ, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার
কিশোরগঞ্জের তাড়াইলে ১০ বছরের মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের ঘটনায় হাফেজ মাওলানা আবদুল্লাহ (২৪) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ২ আগস্ট শুক্রবার সকালে উপজেলার ধলা সেকান্দরনগর থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতার মাওলানা...
















