কোম্পানীগঞ্জে কাদের মির্জা ও বাদল গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের কাদের মির্জা ও বাদল সমর্থকদের দু’গ্রুপের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির মৃত্যুবরণ করেছেন।
২০ ফেব্রুয়ারি শনিবার রাত পৌনে ১১টায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান...
হবিগঞ্জে ফেসবুক ভিডিওতে পুলিশকে তাচ্ছিল্যভাবে উপস্থাপন, ডিজিটাল আইনে গ্রেপ্তার ৫
পুলিশ সেজে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে জিজ্ঞাসাবাদ করছেন কয়েকজন। এ রকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় গত ৩১ জানুয়ারি।
ঘটনাটি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার। এই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় পুলিশ ৫...
বরগুনায় শিশুকে ধর্ষণচেষ্টা, ১৩ বছরের দুই কিশোর আটক
বরগুনায় পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত ১০ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণিপড়ুয়া দুই কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদের আটক করা হয়। গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ভুক্তভোগী ওই শিশুকে...
জয়পুরহাট ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
জয়পুরহাটের পাচঁবিবি উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাঁচবিবি থানার ওসি পলাশচন্দ্র দেব জানান, উপজেলার রামভদ্রপুর এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্ট থেকে ১৯ ফেব্রুয়ারি শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রুহুল আমিন ওরফে...
পাবনার চাটমোহরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র গ্রেপ্তার
পাবনার চাটমোহরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাসেম আলী (২০) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হাসেম আলী উপজেলার নিমাইচড়া ইউনিয়নের ধানকুনিয়া গ্রামের হালিম আলীর ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র।
জানা গেছে,...
ময়মনসিংহে তুচ্ছ ঘটনায় হিন্দু বাড়িতে ঢুকে হামলা, ৯ মাসের অন্তঃসত্ত্বাসহ আহত ৫
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ভালকী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হিন্দু পরিবারের বাড়িতে ঢুকে হামলা চালায় প্রভাবশালীরা। এ হালায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত হয়েছেন ৫ জন। ১৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ভালকি গ্রামে...
গাজীপুরে ‘স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ’, গ্রেপ্তার ২
গাজীপুরের কালিয়াকৈরের উত্তর গজারিয়ায় স্বামীকে ঘরে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০ ফেব্রুয়ারি শনিবার দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। পুলিশ তাদের আগের সন্ধ্যায় গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার সূত্রাপুর এলাকার সিরাজুলের...
রাজধানীর জুরাইনে ধর্ষণের শিকার কিশোর
রাজধানীর জুরাইন এলাকায় কারখানার এক কিশোর শ্রমিককে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা...
গোপালগঞ্জে পথ থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ‘দলবেঁধে ধর্ষণ’
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
২০ ফেব্রুয়ারি শনিবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় ধর্ষণ মামলাটি করেছেন।
মামলার আসামিরা হলেন, টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা...
কুমিল্লার সদরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা
কুমিল্লার সদরে উপজেলায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও নির্যাতনের অভিযোগে মো. রনি নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। গত ৩১ জানুয়ারি কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলাটি করেন ভুক্তভোগী প্রবাসীর...
টাঙ্গাইলের দেলদুয়ারে বাড়ির সামনে থেকে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ
টাঙ্গাইলের দেলদুয়ারে দশম শ্রেণির ছাত্রীকে অজ্ঞান করে বাড়ির সামনে থেকে অপহরণের পর ধর্ষণ করেছে এক যুবক। আর এতে সহায়তা করে তার দুই বন্ধু। ঘটনাটি ঘটেছে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নে। এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি শুক্রবার দেলদুয়ার...
কুমিল্লার চান্দিনায় কলেজছাত্রীকে ধর্ষণের মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে
কুমিল্লার চান্দিনায় মাদরাসা শিক্ষকের কাছ থেকে ঝাড়-ফুক নিতে গিয়ে এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন।
এ ঘটনায় ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে চান্দিনা থানায় কলেজছাত্রী নিজে বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এরপর অভিযুক্ত মো. শাহপরান (২৭)...
নওগাঁর আত্রাইয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ
নওগাঁর আত্রাইয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত তরুণ পলাতক রয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি শনিবার উপজেলার লাকবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়,...
অভিজিৎ রায়ের খুনীদের মুক্তি চায় হেফাজতে ইসলাম
ছয় বছর আগে মুক্তমনা বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা মামলায় দণ্ডিতদের সাজা স্থগিত করে তাদের জামিনে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে কওমি মাদরাসাভিত্তিক উগ্রপন্থী গোষ্ঠী হেফাজতে ইসলাম।
একইসঙ্গে অভিজিৎ হত্যা মামলার রায়কে ‘বিচারের নামে তামাশা’...
রাঙামাটির কাপ্তাইয়ে আশ্রয়ণের নামে মারমা পাড়ায় বাঙালিদের পুনর্বাসন
বিনা নোটিশে, কোনো প্রকার ক্ষতিপূরণ না দিয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি গ্রামে একটি মারমা পরিবারের জমিতে আশ্রয়ণ প্রকল্প তৈরি করছে উপজেলা প্রশাসন। অর্ধশতাধিক মারমা পরিবারের এই গ্রামে গড়া আশ্রয়ণ প্রকল্পে একাধিক বাঙালি পরিবারকে ঘর...
যশোরের ঝিকরগাছায় বৃদ্ধের ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা
যশোরের ঝিকরগাছায় ৬৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছে ভূক্তভোগী বাবা। গতকাল বৃহস্পতিবার কিশোরীর বাবা বাদী হয়ে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগী কিশোরী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা।
মামলার...
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জাবি শিক্ষার্থীদের উপর হামলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন এলাকা গেরুয়া এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীর সঙ্গে মারামারি ঘটনা ঘটে স্থানীয় এক যুবকের। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা কয়েক দফা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকর্থীদের ওপর...
মামুনুল হককে ‘কটুক্তি’, যুবককে পরানো হলো জুতার মালা
উগ্রপন্থী হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে কটুক্তির অভিযোগে এক যুবককে লাঞ্ছিত ও মারধরের ঘটনা ঘটেছে।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের ছেলে রিয়াজুল বিশ্বাস ফেসবুকে মামুনুল হককে নিয়ে একটি...
কেরানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ যুবকের মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে।
১৯ ফেব্রুয়ারি শুক্রবার ভোর ৫টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু...
শরীয়তপুরে ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ বাবা গ্রেফতার
শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়ায় নিজের ৮ বছর বয়সী শিশু কন্যাকে অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক পিতাকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার দক্ষিণ ভাষানচর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক...
মুন্সীগঞ্জের লৌহজংয়ে দুই কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৬
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বেড়াতে নিয়ে দুই কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় অভিযুক্ত সাত জনের মধ্যে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মুন্সীগঞ্জের...
সরিষাবাড়ীতে পৃথক দুই পূজা মণ্ডপে হামলা, প্রতিমা ভাঙচুর
জামালপুরের সরিষাবাড়ীতে সরস্বতী পূজা চলাকালে পৃথক দুই মণ্ডপে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সরিষাবাড়ী থানার সন্নিকটে পৌরসভার ইস্পাহানি আবাসিক এলাকা ও ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ইস্পাহানি পূজা মণ্ডপে হামলার...
চট্টগ্রামের বায়েজিদে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় ৯ বছরের এক শিশু কণ্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বায়েজিদ থানার কুলগাঁও এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আটক যুবকের নাম...
ছাত্রীকে যৌন হয়রানি, জাবি শিক্ষককে অপসারণ
যৌন হয়রানির অভিযোগে সাময়িক বহিষ্কার হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক সানওয়ার সিরাজকে স্থায়ী অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে এক সিন্ডিকেট বৈঠকে এ সিদ্ধান্ত...
সোশ্যাল মিডিয়ায় নজরদারি করবে সরকার
মন্ত্রিপরিষদের আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভায় দেশে সোশ্যাল মিডিয়াগুলোতে নজরদারি করার বিষয়ে আলোচনা হয়েছে। সভা শেষে কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ...
নওগাঁর ধামইরহাটে আদিবাসী কৃষকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার
নওগাঁর ধামইরহাট উপজেলার উদয়শ্রী গ্রামে শিবলাল হাসদা (৫২) নামে এক আদিবাসী কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৭ ফেব্রুয়ারি বুধবার সকালে বাড়ির পাশে বাগানের একটি কাঁঠাল গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে...
নাটোরের বড়াইগ্রামে ঘরের বেড়া কেটে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ
নাটোরের বড়াইগ্রামে রাতের আঁধারে বেড়া কেটে ঘরে ঢুকে এক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৭ ফেব্রুয়ারি বুধবার অভিযুক্ত মজনু মিয়াকে (২৭) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মজনু মিয়া উপজেলার জোনাইল ইউনিয়নের...
কুমিল্লার নাঙ্গলকোটে স্কুলের বাথরুমের সামনে নিয়ে মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
কুমিল্লার নাঙ্গলকোটে এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে বেলঘর গোসাইবাজার উচ্চ বিদ্যালয়ের বাথরুমের সামনে এ ঘটনা ঘটে।
১৭ ফেব্রুয়ারি বুধবার স্থানীয় এলাকাবাসী ধর্ষক তিন সন্তানের জনক মোশারফ হোসেনকে আটক করে...
দিনাজপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ
দিনাজপুরে আওয়ামী লীগের স্থানীয় এক নেতার বিরুদ্ধে দুই বছর ধরে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ মামলার প্রধান আসামি দিনাজপুর সদর উপজেলার ২ নম্বর সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (৫০)। তিনি...
প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ১০ আসামির সবার সাজা বহাল রেখেছেন হাইকোর্ট।
সেইসঙ্গে নিম্ন আদালতে ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত সারোয়ার হোসেনকে খালাস, ১৪ বছরের সাজাপ্রাপ্ত মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমানের ১৪...
জামালপুরে ৫ জেএমবি সদস্যকে ১৫ বছরের কারাদণ্ড
জামালপুরে জেএমবির পাঁচ সদস্যকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো ময়মনহিংহের মুক্তাগাছা উপজেলার গয়েশপুর গ্রামের সৈয়দ আলীর...
যশোরে সরস্বতী পূজা মন্ডপ ভাঙচুর
যশোরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে সরস্বতী পূজা উপলক্ষে তৈরী মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে।
১৫ই ফেব্রুয়ারী দিবাগত রাতে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
১৬ই ফেব্রুয়ারী শ্রী শ্রী সরস্বতী পূজার প্রস্তুতি উপলক্ষে সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের মধুমঞ্চে...
ফেনীর দাগনভূঞায় বিধবা ভাবীকে ধর্ষণের অভিযোগে দেবর গ্রেপ্তার
ফেনীর দাগনভূঞায় এক নারীকে ধর্ষণের অভিযোগে তার চাচাতো দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ আলীপুরে বাড়ি থেকে গ্রেপ্তার অভিযুক্তের নাম জাহাঙ্গীর আলম (৩৯)।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ১৪ ফেব্রুয়ারি রাত...
রাজশাহীর পুঠিয়ায় আদিবাসী গৃহবধূর লাশ উদ্ধার
রাজশাহীর পুঠিয়ায় নিখোঁজের পর তিন সন্তানের জননী মেরিনা মার্ডি (৩৫) নামের এক আদিবাসী গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার দাবি করছে- খুনিরা ওই নারীকে বাড়ি থেকে কৌশলে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করে...
কুমিল্লায় ব্যবসায়ী নারায়ণ হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
কুমিল্লার দেবিদ্বারে স্টুডিও ব্যবসায়ী নারায়ণ চন্দ্র পাল হত্যা মামলায় ফিরোজ মিয়া নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক নাসরিন জাহান...
শেরপুরে মিছিলের ছবি ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা
শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারপিটের ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে মিছিলের ছবি ধারণ করায় সংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় মিছিলকারীদের হামলায় ডিবিসি নিউজের শেরপুর প্রতিনিধি এস এম জুবায়ের দ্বীপ আহত হয়েছেন।
সোমবার (১৫ ফেব্রুয়ারি)...
গাজীপুরে সহকর্মীকে ধর্ষণের অভিযোগে কারখানার জিএম গ্রেফতার
গাজীপুরে এক নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্লোরী ফুটওয়্যার লিমিডেট নামে একটি জুতার কারখানার মহা-ব্যবস্থাপক (জিএম) নাজমুল হোসনে ওরফে পাভেলকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ঘটনার শিকার নারী বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করলে...
অভিজিৎ রায় হত্যা মামলা: ৫ জনের মৃত্যুদণ্ড
ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন ট্রাইব্যুনাল। এছাড়া শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০...
সিলেটে সরস্বতী পূজায় মাইক ভাড়া না দিতে পুলিশের নির্দেশ
সরস্বতী পূজায় মাইক ও সাউন্ড সিস্টেম ভাড়া না দিতে মালিক সমিতিকে নির্দেশ দিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসমএমপি)। এই নির্দেশনার পর কোনো পূজা মণ্ডপে মাইক বা সাউন্ড সিস্টেম ভাড়া না দেওয়া সিদ্ধান্ত নিয়েছে মাইক এন্ড...
কুমিল্লার মুরাদনগরে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেপ্তার
কুমিল্লার মুরাদনগর উপজেলার এক গ্রামে দুই সন্তনের জননী এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে মুজিবুর রহমান(২৫) নামে মসজিদের এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে ওই আসামিকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত...
দিনাজপুরের বিরলে জামিনে থাকার পরও কড়া সম্প্রদায়ের লোকজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান
দিনাজপুরের বিরলে জামিনে থাকার পরও আদিবাসী জনগোষ্ঠী কড়া সম্প্রদায়ের লোকজনকে গ্রেপ্তার করতে গভীর রাতে অভিযান চালিয়েছে পুলিশ। এই ঘটনায় ওই সম্প্রদায়ের লোকজনের মধ্যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাদের প্রশ্ন- আদালতে জামিনে থাকার পরও কীভাবে...
মুরাদনগরে রুটি খাওয়ানোর কথা বলে ৬ বছরের শিশুকে ধর্ষণ করলো বৃদ্ধ
রুটি খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরে ডেকে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) কুমিল্লার মুরাদনগর উপজেলায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম নজরুল ইসলাম নজু (৫১)। এলাকায় তিনি নজু নামেই...
ময়মনসিংহে দুই সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ
ময়মনসিংহের ভালুকায় সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের হামিদের মোড় এলাকায় আবুল কাশেমের ‘স’ মিলে এ ঘটনা ঘটে।
তারা হলেন- দৈনিক খবরপত্র পত্রিকার ভালুকা উপজেলা...
মুন্সীগঞ্জে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় জঙ্গি গ্রেফতার
অনলাইনে জঙ্গিবাদ প্রচারণার অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিম-এবিটি’র এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার কুতুবখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম মো....
নবাবগঞ্জে একই মন্দিরে সাতটি প্রতিমা ভাঙচুর
ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা বটতলা সার্বজনীন মন্দিরে সাতটি প্রতিমা ভাঙচুর করেছে দুষ্কৃতিকারীরা। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক...
সাভারে পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪
সাভারে বান্ধবীর বাসা থেকে ফেরার পথে এক নারী পোশাক শ্রমিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত চার জনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার গাজীরচট এলাকায় অভিযান...
শেরপুরে নারী চাতাল শ্রমিককে ধর্ষণ
বগুড়ার শেরপুরে এক নারী চাতাল শ্রমিককে ধর্ষণের ঘটনায় পুলিশ নজরুল ইসলাম(৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ঐ নারী শ্রমিক বাদি হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ ১৪ ফেব্রুয়ারি রবিবার...
ভাষানটেক ও গাজীপুর থেকে আনসার আল ইসলামের ৪ সক্রিয় জঙ্গি গ্রেফতার
রাজধানীর ভাষানটেক ও গাজীপুর থেকে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৪) সদস্যরা। গ্রেফতার চার জনের মধ্যে এক নারী সদস্য রয়েছে।
১২ ও ১৩ ফেব্রুয়ারি পৃথক অভিযানে গ্রেফতার...
লক্ষ্মীপুরের কমলনগরে শিশু ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
লক্ষ্মীপুরের কমলনগরে শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাওলানা গিয়াস উদ্দিন (৩০) নামে কওমি মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চরকাদিরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার গিয়াস উপজেলার...
গোপালগঞ্জে দলিত বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগ
গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নের কোনাগ্রামের দলিত সম্প্রদায়ের ঋষি পরিবারের সত্তরোর্ধ্ব এক বৃদ্ধাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে আরশাদুল খান (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সে একই গ্রামের মিরাক খানের ছেলে।
জানা গেছে, ১২ ফেব্রুয়ারি শুক্রবার...
















