পাইকগাছায় বিধবা নারীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেফতার ৪
খুলনার পাইকগাছায় দলবেঁধে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে বুধবার (৬ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে কয়রা উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা...
ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, বড়াইগ্রামে ডিজিটাল আইনে কলেজছাত্র গ্রেফতার
নাটোরের বড়াইগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর জন্মদিন নিয়ে কটূক্তি করার অভিযোগে সজল আহমেদ (১৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
৬ অক্টোবর বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে বনপাড়া বাজার থেকে...
‘সাদা পোশাকে’ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকির অভিযোগ
সাদা পোশাকে ৭-৮ জনের একটি দল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্রাবাস ও বাসাবাড়িতে গিয়ে জামায়াত-শিবির অনুপ্রবেশের দোহাই দিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের আন্দোলন থেকে সরে যেতে হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীরা এ অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে ৫...
সাজেকে পাহাড়ি গ্রামবাসীদের বাগান কেটে দিয়ে বিজিবি ক্যাম্প স্থাপনের অভিযোগ
রাঙামাটির সাজেক ইউনিয়নের বাঘাইহাট হাজাছড়া এলাকায় পাহাড়ি গ্রামবাসীদের সৃজিত ফলজ-বনজ বাগান কেটে দিয়ে বিজিবি ক্যাম্প স্থাপন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, ৪ অক্টোবর ২০২১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা ১০/১২ জন...
নাটোরের গুরুদাসপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
নাটোরের গুরুদাসপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অপরাধে রবিউল করিম (৩২) নামের একজনকে গ্রেফতার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। ৪ অক্টোবর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
থানা ও পরিবার সূত্রে জানা...
হবিগঞ্জে প্রাণ-আরএফএলের কারখানায় সহকর্মীর আঘাতে হিন্দু শ্রমিকের মৃত্যু
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে প্রাণ-আরএফএলের কারখানার ভেতরে সহকর্মীর ধারালো ইস্পাতের আঘাতে সুজন বৈষ্ণব নামে এক শ্রমিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক মিন্টু মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ...
নোয়াখালীর হাতিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার
নোয়াখালীর হাতিয়ায় এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে ইসমাইল হোসেন বাবুল (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার বুড়িরচর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইসমাইল হোসেন বাবুল বুড়িরচর ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে।...
সিলেটের গোলাপগঞ্জে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে শিশুকে ধর্ষণ
কাজের সুযোগে সিলেটের গোলাপগঞ্জে এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেছে এক রাজমিস্ত্রি। ঘটনার পর থানায় মামলা দায়েরের পর ধর্ষক আবুল হোসেন ওরফে বলাইকে (৩৫) রোববার ভোর রাতে গ্রেফতারের পর পাঠানো হয়েছে শ্রীঘরে।
জানা যায়, উপজেলার বাঘা...
পুলিশ বলেছে গ্রামের বাইরে গেলে তাদের জানিয়ে যেতেঃ ঝুমন দাশ
সুনামগঞ্জের শাল্লার কারামুক্ত ঝুমন দাশ বললেন, "পুলিশ রাতে গ্রাম পাহারা দেয়। তবে কোনো নিরাপত্তার হুমকি অনুভব করছি না। কারামুক্তির পর পাশের মুসলমান গ্রামেও গিয়েছি। সবাই আমার সঙ্গে কথা বলেছে।"
৪ অক্টোবর সোমবার ভয়েস অব আমেরিকার...
শরীয়তপুরে ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী
শরীয়তপুরে বাক্ প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মালেক বেপারী নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (৩ অক্টোবর) সকাল ১১টায় জেলার সখিপুর থানায় ধর্ষণের শিকার কিশোরীর মা এই মামলা দায়ের করেন।
অভিযুক্ত মালেক বেপারী (১৮) ভেদরগঞ্জের...
কেন্দুয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
নেত্রকোনার কেন্দুয়ায় একটি আশ্রমে মন্দিরে মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার বেখৈরহাটি বাজারে শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আশ্রমে এ ঘটনা ঘটে।
আশ্রম কমিটি ও পুলিশ সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কারিগরেরা মূল মন্দিরের ভেতরে...
বরিশালে পত্রিকা অফিসে ঢুকে হামলা, সম্পাদকসহ তিন সাংবাদিককে কুপিয়ে আহত
বরিশালে একটি স্থানীয় দৈনিক পত্রিকা অফিসে ঢুকে পত্রিকাটির সম্পাদক আলম রায়হানসহ তিনজনকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।
গতকাল শনিবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে নগরীর বটতলা এলাকায় অবস্থিত জেলা পরিষদের মার্কেটের পেছনে 'দৈনিক দখিনের সময়' পত্রিকা...
মুরাদনগরে থানায় বসে ৮০ হাজার টাকায় ধর্ষণের অভিযোগ রফা
কুমিল্লার মুরাদনগর থানায় সালিশ বৈঠক বসে ৮০ হাজার টাকায় এক নারীর ধর্ষণের অভিযোগ রফা করা হয়েছে বলে জানা গেছে। শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শাহিন (২৫) মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের...
ভেদরগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে মো. মালেক বেপারী নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার সখিপুর থানায় ওই কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। মালেক...
শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টা, চকরিয়ায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন শিক্ষককে আটক করেছে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ। রবিবার (৩ অক্টোবর) বিকালে জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শনিবার...
টাঙ্গাইলের মির্জাপুরে ধর্ষণের পর গরম পানি ঢেলে কিশোরীকে হত্যা
টাঙ্গাইলের মির্জাপুরে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে ধর্ষণের পর গরম পানি ঢেলে শারীরিক নির্যাতনে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
শনিবার (২ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের পালপাড়া গ্রামের একটি...
কুষ্টিয়ায় এক রাতে দুই মন্দিরের প্রতিমা ভাঙচুর
কুষ্টিয়ায় এক রাতে দুই উপজেলায় প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (২ অক্টোবর) রাতে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নে নফরকান্দি গ্রামে নফরকান্দি মহামায়া মন্দির এবং খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের আজইল গ্রামের হিন্দু মহল্লায় অবস্থিত আজইল সর্বজনীন...
ফরিদগঞ্জে প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসার বাবুর্চি গ্রেফতার
চাঁদপুরের ফরিদগঞ্জে প্রথম শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পালতালুক হাবিবিয়া সিদ্দিকীয়া নুরানী মাদ্রাসা ও এতিম খানায় এই ঘটনা ঘটে।
পুলিশ সংবাদ পেয়ে অভিযুক্ত মহসিন মিজিকে (৩৫) আটক করেছে। তিনি ওই মাদ্রাসার...
ঠাকুরগাঁওয়ে তিন সাংবাদিককে হত্যার হুমকি যুবলীগ নেতার
ঠাকুরগাঁওয়ে তিন সাংবাদিকের পিঠের চামড়া তুলে হত্যার হুমকি দিয়েছেন এক যুবলীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর। শুক্রবার (০১ অক্টোবর) রাতে এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিকরা।
শুক্রবার রাতে সংবাদ সংগ্রহকালে তাদের (তিন...
তালতলীতে গৃহবধূ ধর্ষণ, গ্রেফতার ১
বরগুনার তালতলীতে পরকীয়ার সম্পর্কে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আসাদুল ইসলাম নাইম (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবা ও মার...
মোবাইল চুরির অপবাদে কক্সবাজারে রাখাইন যুবককে বর্বর নির্যাতন
কক্সবাজারে মোবাইল চুরির অপবাদ দিয়ে এক রাখাইন যুবককে বর্বর নির্যাতন করা হয়েছে। ওই যুবকের নাম এনে লাইন লাইন রাখাইন। কক্সবাজার শহরের হাসপাতাল সড়কের ডিজিটাল হাসপাতালের সামনে ২৯ সেপ্টেম্বর বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা...
বগুড়ার শেরপুরে প্রতিবন্ধী নারীকে একা পেয়ে ধর্ষণ
বগুড়ার শেরপুরের বেলগাড়ি গ্রামে বাকপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেওয়ার পর পুলিশ অভিযুক্ত জহুরুল ইসলামকে (২৮) আটক করেছে।
সূত্র জানায়, উপজেলার ভবনীপুর ইউনিয়নে এক বাকপ্রতিবন্ধী নারী প্রায় ৩ বছর...
কালকিনিতে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগ
মাদারীপুরের কালকিনি উপজেলায় বিয়ের প্রলোভন দিয়ে স্বামী পরিত্যক্ত এক নারীকে (৩০) একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই যুবতী আদালতে মামলা করেছেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছে।
১ অক্টোবর শুক্রবার দুপুরে মামলার বিবরণী...
পীরগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
রংপুরের পীরগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার মোস্তাফিজুর রহমান (৬০) মদনখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।
মামলা সূত্রে জানা গেছে, ২৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে প্রতিবেশী মোস্তাফিজুর নিজ বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণ...
নগরকান্দায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ
ফরিদপুরের নগরকান্দায় ১৭ বছর বয়সি এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় কিশোরীর মা ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে কিশোরীর মা ও দাদি পাশের...
নাটোরে মাদরাসা ছাত্রীকে নির্যাতন, ৩ শিক্ষক কারাগারে
নাটোরে রান্নার করা গরম ভাত ও ভাতের মাড়ের উপর ফেলে ছাত্রীর শরীর ঝলসে দেওয়ার মামলায় মাদরাসার ৩ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ১ অক্টোবর শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- সদর উলুপুর গ্রামের তালেমুন...
নোয়াখালীতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদককে হত্যার হুমকি
দৈনিক প্রথম আলোর নোয়াখালীর নিজস্ব প্রতিবেদক মাহাবুবুর রহমানকে সপরিবারে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে মাহাবুবুর রহমানকে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় সন্ধ্যায় পরিবারের নিরাপত্তা চেয়ে সুধারাম থানায়...
ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, শ্রীমঙ্গলে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ১
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর লেখা ও ছবি পোস্ট করার অভিযোগে আবদুল মুমিন (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ২৮ সেপ্টেম্বর...
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ ছাত্রের চুল কেটে দিলেন শিক্ষক
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ জন ছাত্রের মাথার চুল কাঁচি দিয়ে কেটে লাঞ্ছিত করেছেন এক শিক্ষক। ঘটনাটি ঘটেছে ২৬ সেপ্টেম্বর রোববার দুপুরে সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি...
ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ৩ সাংবাদিক আহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে পু্লিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ২৭ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের অনন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ৩ সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা...
সুনামগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণীকে ধর্ষণের ন্যায়বিচার দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এক হাজং তরুণীকে ধর্ষণের ঘটনার ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। ২৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন (বাহাছাস) কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে সুনামগঞ্জ জেলা শহরের আলফাত স্কয়ারে এ মানববন্ধন হয়।
আয়োজকেরা...
চুয়াডাঙ্গায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার
চুয়াডাঙ্গা পৌর এলাকায় সাত বছরের এক শিশুকে তেঁতুল খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ২৬ সেপ্টেম্বর রোববার দুপুরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ওই তরুণের নাম মোহাম্মদ আলী...
নাটোরে চাঁদার জন্য কিশোরের নখ উপড়ে দিল ছাত্রলীগ-যুবলীগ নেতারা
নাটোরে মুক্তিপণ আদায় করতে মধ্যযুগীয় কায়দায় ১৫ বছর বয়সী ফয়সাল হোসেন নামের এক দোকান কর্মচারীর আঙ্গুলের নখ উপড়ে নেওয়ার অভিযোগে আট যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী।
মামলায় পুলিশ দুইজনকে আটক...
চাঁদপুরের ফরিদগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মামলা
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় চকলেট খাওয়ার লোভ দেখিয়ে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে (৫) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে কওমি মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।
পুলিশ আবুল হোসেন নামে ওই মাদ্রাসাশিক্ষককে আটক করতে...
লক্ষ্মীপুরের রায়পুরে অপহরণের পর ২২ দিন আটকে রেখে কিশোরীকে ধর্ষণ
লক্ষ্মীপুরের রায়পুরে এক কিশোরীকে (১৩) অপহরণের পর ২২ দিন আটকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। থানা পুলিশ অপহৃত কিশোরীকে উদ্ধার ও ধর্ষক যুবককে (৩০) গ্রেফতার করেছে।
শনিবার রাত ১২টায় ঢাকার ডেমরা এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার...
উল্লাপাড়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গৃহশিক্ষক দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন এক প্রবাসীর স্ত্রী। ঘটনাটি ঘটেছে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া দিয়ারপাড়া গ্রামে। ধর্ষণের শিকার মহিলা নিজেই বাদী হয়ে গতকাল উল্লাপাড়া মডেল থানায় গৃহশিক্ষক রুবেল রানার বিরুদ্ধে ধর্ষণ মামলা...
কুমিল্লায় চাকরির কথা বলে ধর্ষণ, গ্রেফতার ১
কুমিল্লায় অধিক বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে কাউছার আহমেদ (৪১) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
জেলার আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে র্যাব-১১ কুমিল্লা ক্যাম্পের একটি টিম এ অভিযান...
রাজশাহীর বাঘায় খালুর বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
রাজশাহীর বাঘায় উপজেলায় খালুর বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নুরনগর গ্রামের বাসিন্দা ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
দায়ের করা অভিযোগে...
জয়পুরহাটে দু’টি দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর
জয়পুরহাট সদর উপজেলার শুকতাহার এলাকায় দু’টি মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লাল বাবু (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা প্রশাসক মো....
প্রশাসনকে বিব্রত করে কার্টুন, শেকৃবি আর্ট সোসাইটি থেকে কার্টুনিস্টকে অব্যাহতি
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিয়ে কার্টুন আঁকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আর্ট সোসাইটি থেকে প্রথম বর্ষের শিক্ষার্থী ফারহা তাহসিনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা গেছে, গত ১৯ আগস্ট শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে ক্যাম্পাসে আন্দোলন...
চুয়াডাঙ্গায় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর
চুয়াডাঙ্গায় একটি মন্দিরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ২৪ সেপ্টেম্বর শুক্রবার শহরতলীর দৌলতদিয়ার দক্ষিণ পাড়া মন্দিরে দুস্কৃতিকারীরা এই প্রতিমা ভাঙচুর করে বলে সনাতন ধর্মাবলম্বী নেতারা জানিয়েছেন।
এই ঘটনায় সমগ্র চুয়াডাঙ্গা জেলায় দূর্গাপূজা আয়োজকদের মধ্যে ক্ষোভের...
জয়পুরহাটের কালাইয়ে নিজ বাড়িতে ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণির ছাত্রী
জয়পুরহাটের কালাই উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রী (১২) নিজ বাড়িতে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২৪ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা...
চাঁদপুরের মতলবে মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১৬) অপহরণের পর ধর্ষণের অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর শনিবার বেলা একটার দিকে উপজেলার নারায়ণপুর এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার...
বান্দরবানে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও চিত্র ধারণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার
বান্দরবানের রুমা উপজেলায় এক ছাত্রীকে ধর্ষণ, ভিডিও চিত্র ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে করা মামলায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর শুক্রবার রাতে রুমা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
ফুলবাড়িয়ায় গোপন বৈঠক থেকে ৩ জঙ্গি আটক
ফুলবাড়িয়া উপজেলার কালাদহ গ্রামের আটাপাড়া এলাকার এক কলেজ শিক্ষকের ঘরে বৈঠক চলাকালে জিহাদি বইসহ তিন জঙ্গিকে আটক করেছে পুলিশ।
আটকরা হলো- কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ গ্রামের আফতাব, হামিদুল ও কালাদহ গ্রামের আইয়ুব আলী।
২৪ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে...
শেরপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সভাপতি ও তার স্ত্রীকে হত্যার হুমকি
বগুড়ার শেরপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদ শেরপুর উপজেলা শাখার সভাপতি শ্রী বরেন্দ্র্র চন্দ্র সান্যাল ও তার স্ত্রীকে চিরকুট দিয়ে হত্যার হুমকি দিয়েছে।
এ ঘটনায় ২২ সেপ্টেম্বর বুধবার রাতে শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা...
ফেসবুকে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে নিয়ে কটূক্তি, কেরানীগঞ্জে ডিজিটাল আইনে গ্রেফতার ১
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে করা এই মামলার প্রধান অভিযুক্ত পাভেল মোল্লাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ...
নড়াইলে পুলিশের হাতে সাংবাদিক নির্যাতন, প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি
নড়াইলে পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধনে পুলিশের সব ভালো সংবাদ বয়কট এবং খারাপ সংবাদ তুলে ধরার আহ্বান জানানো হয়।
সাংবাদিক সমাজ, নড়াইলের আয়োজনে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় নড়াইল...
সাতক্ষীরায় হিন্দু স্কুলছাত্রীর হাত-পা বাঁধা বিবস্ত্র লাশ উদ্ধার
দুই বোন সন্ধ্যায় একসঙ্গে প্রাইভেট পড়তে যায় স্যারের কাছে। পরদিন সকালে বড়বোন দশম শ্রেণির ছাত্রী পূর্ণিমার হাত-পা বাঁধা গলায় ওড়না পেঁচানো বিবস্ত্র লাশ উদ্ধার হলো একটি বাগান থেকে। ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার পর কোনো...
বাগেরহাটে ইমামের বক্তব্য নিয়ে জুমা শেষে সংঘর্ষ, হাসপাতালে ২১
বাগেরহাটের সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে স্থানীয় শেখরা জামে মসজিদ...















