ময়মনসিংহের গফরগাঁওয়ে সংখ্যালঘু পরিবারের উপর হামলা, আহত ৫
ময়মনসিংহের গফরগাঁওয়ে বসতভিটা থেকে উচ্ছেদ করতে সংখ্যালঘু এক পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত করেছে একদল সন্ত্রাসী।
রোববার (২ আগস্ট) রাত আটটার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ইউনিয়নের রসুলপুর গ্রামে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ...
যশোরের কেশবপুরে হিন্দু চাল ব্যবসায়ীকে হত্যা
যশোরের কেশবপুরে উপজেলার চাঁদড়া গ্রামে দুর্বৃত্তরা এক চাল ব্যবসায়ীকে হত্যা করেছে। ২ আগস্ট রবিবার রাতে তাকে হত্যা করা হয়। এরপর পুলিশ সোমবার (৩ আগস্ট) সকালে ওই গ্রামের পূজা মণ্ডপের পাশের একটি কলা বাগান থেকে...
নীলফামারীর জলঢাকায় ‘আল্লাহ দল’র সক্রিয় জঙ্গি গ্রেফতার
নীলফামারীর জলঢাকা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহ দল’র সক্রিয় সদস্য নূরন্নবীকে (২০) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার (৩ আগস্ট) ভোরে উপজেলার বগুলাগাড়ি বারঘড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা...
বাঁশখালীতে সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা এমপি অনুসারীর
দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার ফারুক আব্দুল্লাহ’র বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন মোরশেদুর রহমান নাদিম নামে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর এক অনুসারী।
রোববার (২ আগস্ট) রাতে যুবলীগ কর্মী পরিচয় দেওয়া মোরশেদুর রহমান...
যশোরে ‘গোলাগুলিতে’ একজন নিহত
যশোরের কেশবপুরে মনিরুজ্জামান ওরফে মনির (৩৮) নামের একজন গুলিতে নিহত হয়েছেন। পুলিশ বলছে, দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি মাদক ব্যবসায়ী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে,...
সিলেটের জকিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ একাধিক মামলার আসামি নিহত
সিলেটের জকিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুল মান্নান মুন্না (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। রবিবার (২ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে পুলিশ তাকে নিয়ে মাদক ও অস্ত্র উদ্ধারে যাওয়ার পথে সুলতানপুর ইউনিয়নের অজরগ্রামে এ...
ফেনীর ছাগলনাইয়ায় বন্দুকযুদ্ধে নিহত ১
ফেনীর ছাগলনাইয়ার পাঠান নগর এলাকা থেকে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
শনিবার (১ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে এ বন্ধুক যুদ্ধের ঘটনা ঘটে।
নিহত...
ঝিনাইদহে ঢাবি সাংবাদিক সমিতির সম্পাদকের ওপর ইউপি সদস্যের হামলার অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এইচএম ইমরান হোসাইন নিজ এলাকায় স্থানীয় এক ইউপি সদস্য (মেম্বার) ও তার অনুসারীদের হাতে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার...
রাজশাহীতে আনসার-আল ইসলামের দুই সদস্য গ্রেফতার
রাজশাহীতে জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাতে রাজশাহী মহানগরীর বড়বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে ১ আগস্ট শনিবার দুপুরে এক...
টেকনাফে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহত
কক্সবাজারের টেকনাফে বাহারছড়ায় চেকপোষ্টে পুলিশের গুলিতে এহসান মোহাম্মদ রাশেদ নামে সেনাবাহিনীর সাবেক এক মেজর নিহত হয়েছেন।
৩১ আগস্ট শুক্রবার রাত সাড়ে দশটার দিকে মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন...
ফরিদপুরে নব্য জেএমবির সক্রিয় জঙ্গি গ্রেফতার
বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি দল ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম- আব্দুর রাব্বি (২০)। বুধবার (২৯ জুলাই)...
রাজশাহীতে জেএমবি’র ৩ জঙ্গি গ্রেপ্তার
রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত রাত ২টার দিকে জেলার চারঘাট উপজেলার ডাকরা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব বলছে, ঈদকে...
কক্সবাজারের চকরিয়ায় বন্দুকযুদ্ধে ৩ ‘মাদক চোরাকারবারি’ নিহত
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ‘মাদক চোরাকারবারি’ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই পরিদর্শকসহ চার পুলিশ সদস্য।
ঘটনাস্থল থেকে তিন জনের গুলিবিদ্ধ মরদেহ, ৪৪ হাজার ইয়াবা বড়ি, দুইটি বন্দুক ও সাত রাউন্ড...
পল্লবীতে র্যাবের সঙ্গে ‘গুলি বিনিময়ে কিলার মহসিন’ নিহত
রাজধানীর পল্লবীতে র্যাবের সঙ্গে ‘গুলি বিনিময়ে’ শাহাদত বাহিনীর ‘কিলার মহসিন’ নিহত হয়েছেন।
৩১ জুলাই শুক্রবার র্যাব জানায়, ‘ভোররাত আড়াইটার দিকে র্যাবের সঙ্গে গুলি বিনিময়ে শাহাদত বাহিনীর পেশাদার খুনি, চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসী মহসিন ওরফে কিলার...
নোয়াখালীতে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ
নোয়াখালীতে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। ২৯ জুলাই বুধবার রাতে জেলা শহর মাইজদিতে এ ঘটনা ঘটে।
অপহৃত তাজুল ইসলাম জুয়েল নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণ পুর মহল্লার গিয়াস উদ্দিন ও নুর নাহার বেগমের ছেলে।...
বান্দরবানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ইয়াবা ব্যবসায়ী’ রোহিঙ্গা নিহত
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে বুধবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা নিহত হয়েছেন। তাঁর নাম শাহ আলম (৪৫)। ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা, একটি দেশি বন্দুক ও তিনটি কার্তুজের গুলি জব্দ করা হয়েছে বলে...
ঢাকায় পুলিশ থানায় হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে আইসিস: সাইট ইন্টেলিজেন্স
অনলাইনে জিহাদি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স বলছে, ইসলামিক স্টেট ২৯ জুলাই বুধবার ঢাকার একটি থানায় হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে। সাইটের পরিচালকে রিটা কাতজ্ একটি টুইট বার্তায় লিখেছেন, ঈদুল আজহার আগে তাদের নতুন দফা...
লালমনিরহাটে সাংবাদিক ও তার পরিবারের ওপর হামলা
লালমনিরহাটে বদিয়ার রহমান (৫০) নামে স্থানীয় এক সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় গুরুতর আহত হওয়ায় বদিয়ার রহমানকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে...
টাঙ্গাইলের কালিহাতীতে পলাতক জেএমবি সদস্য গ্রেপ্তার
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সক্রিয় সদস্য জিয়ারুল ইসলাম ওরফে ওবায়দা ওরফে রুমিকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
৩০ জুলাই বৃহস্পতিবার ভোরে উপজেলার বল্লা পূর্বপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রুমি গ্রামের...
বাগেরহাটে ‘বন্দুকযুদ্ধে’ সাবেক ইউপি চেয়ারম্যান নিহত
বাগেরহাটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোস্তফা কামাল ওরফে মিনা কামাল (৫৬) নামে এক সাবেক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন।
৩০ জুলাই বৃহস্পতিবার ভোরে জেলার রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের বাবুরবাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।...
মৌলভীবাজারে বিজিবির গুলিতে ‘চোরাকারবারি’ নিহত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বদরুল ইসলাম (২২) নামে এক মাদক চোরাকারবারি নিহত হয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৩০ জুলাই বৃহস্পতিবার সকালে ৪৬ বিজিবি আলীনগর ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি...
রাজবাড়ীতে সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে মানহানির মামলা
রাজবাড়ীতে সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে আওয়ামী লীগের এক নেতা মানহানির অভিযোগে মামলা করেছেন। ২৯ জুলাই বুধবার রাজবাড়ীর ২ নম্বর আমলি আদালতে মামলাটি করা হয়। আদালতের বিচারক শুধাংশু শেখর রায় কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)...
লালমনিরহাটে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ১৯ লাখ টাকা নেওয়ার অভিযোগ এসআই’র বিরুদ্ধে
ক্রসফায়ারের ভয় দেখিয়ে মাদক মামলার এক আসামির কাছ থেকে অবৈধভাবে ১৮ লাখ ৯০ হাজার টাকা নেয়ার অভিযোগ উঠেছে লালমনিরহাটের পুলিশের উপপরিদর্শক (এস আই) সেলিম রেজা চৌধুরীর বিরুদ্ধে।
এ ঘটনায় এসআই সেলিম রেজা এবং তাকে সহযোগিতা...
ব্লগার আসাদ নূরের পরিবারকে ভীতি প্রদর্শনের নিন্দা ও সব অভিযোগ প্রত্যাহারের দাবি আরএসএফের
ভিন্নমতাবলম্বী ব্লগার আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহার করার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)।
তাকে ও তার পরিবারকে ভীতি প্রদর্শনের নিন্দা জানিয়েছে এ সংগঠনটি। এতে বলা হয়েছে, তার বিরুদ্ধে ঘৃণাপ্রসূত...
আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের ২ জঙ্গি গ্রেফতার
আশুলিয়ার জিরাবোতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন উগ্রবাদী বই, লিফলেট ও সদস্য অন্তর্ভুক্তি ফরম উদ্ধার করা হয়।
২৯ জুলাই বুধবার...
পল্লবী থানায় বোমা বিস্ফোরণ, আহত ৫
রাজধানীর মিরপুরের পল্লবী থানার ভেতর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জুলাই) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে ৪ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ৫ জন।
এ ঘটনায় আহত হয়েছেন, পরিদর্শক ইমরান, উপপরিদর্শক (এসআই) সজিব,...
চট্টগ্রামে পুলিশ বক্সে বোমা হামলা: নব্য জেএমবির আরেক ‘সদস্য’ গ্রেফতার
চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে বোমা হামলার ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। পুলিশের দাবি, তিনি নব্য জেএমবির সদস্য। ২৮ জুলাই মঙ্গলবার ভোরে কক্সবাজার জেলার চকরিয়া থানার হারবাং দফাদার বাড়ি থেকে...
কক্সবাজার ও টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৫ জনের লাশ উদ্ধার
কক্সবাজার শহর থেকে একজন ও টেকনাফ থেকে 'বন্দুকযুদ্ধে' নিহত চারজনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
তারা হলেন-টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকার আবদুল মালেকের ছেলে আনোয়ার হোসেন (২৩), পূর্ব মহেষখালীয়াপাড়া হাকিম মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২২),...
চট্টগ্রামের বোয়ালখালীতে ফেসবুকে ‘মানহানিকর পোস্ট’, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
বোয়ালখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর মিথ্যা পোস্ট দেওয়ায় সৌরভ আহমদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন এক শিক্ষক ও সাংবাদিক।
তিনি গত ২৪ জুলাই শুক্রবার রাতে এ মামলাটি দায়ের করেন বলে...
মাদরাসা শিক্ষা নিয়ে চলচ্চিত্র নির্মাণ, পরিচালককে হত্যার হুমকি
কালার অব চাইল্ডহুড। মাদরাসা পড়ুয়া এক কিশোরের শৈশব আর স্বপ্ন নিয়ে নির্মিত চলচ্চিত্র। এর গল্পে অন্যান্য ঘটনার পাশাপাশি উঠে এসেছে শিশু নির্যাতনের চিত্র। গত ১০ জুলাই ইউটিউবে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। তবে এর আগে এটি...
নারায়ণগঞ্জে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি গ্রেফতার
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সবুজ শেখ নামে এক সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। সোমবার (২৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার তারাব এলাকার সুলতানবাগ থেকে তাকে গ্রেফতার করা...
ধামরাইয়ে আনসার আল ইসলামের ৫ ‘জঙ্গি’ আটক
ঢাকার ধামরাইয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য সন্দেহে পাঁচ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃতদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, ডিজিটাল কনটেন্টসহ মোবাইল জব্দ করার কথা জানানো হয়েছে।
২৭...
ঈদুল আযহায় আইএস’র হামলার পরিকল্পনা; পুলিশের সতর্কতা জারি
ঈদুল আযহায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বড় ধরনের হামলার পরিকল্পনার কথা জানতে পেরে দেশব্যাপী কড়া সতর্কতা নিচ্ছে বাংলাদেশ পুলিশ। এ বিষয়ে দেশের সকল ইউনিটে চিঠি পাঠিয়েছে পুলিশ সদর দফতর।
সদর দফতরের এআইজি (অপারেশনস-১) সাইদ...
গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
গাজীপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন। ২৭ জুলাই রোববার দিনগত রাত আড়াইটার দিকে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের কাছে এ ঘটনা ঘটে।
র্যাবের দাবি, নিহত দুই জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। ‘বন্দুকযুদ্ধে’র...
গুলিস্তান থেকে গ্রেনেডের ডেটোনেটর উদ্ধার
রাজধানীর গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ারের সামনে বোমা সদৃশ বস্তুর ভেতর থেকে গ্রেনেডের ডেটোনেটর উদ্ধার করেছে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ডেটোনেটরটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পল্টন থানার ভারপ্রাপ্ত...
চট্টগ্রামের বাঁশখালীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কথিত জলদস্যু নিহত
র্যাবের সঙ্গে কথিত `বন্দুকযুদ্ধে' শের আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) ভোরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ব্রিজের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র্যাব তাকে জলদস্যু হিসেবে অভিযুক্ত করেছে।
র্যাব-৭ এর সহকারী...
হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান শাকিল ঢাকায় গ্রেফতার
রাজধানীর চকবাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান শাকিল ওরফে সাইফুল ইসলামকে (৩১) গ্রেফতার করেছে র্যাব-১০।
শনিবার (২৫ জুলাই) র্যাব-১০ এর মেজর আনিছুর রহমান আনিছ (সিপিসি-৩) এ তথ্য নিশ্চিত করেন। এসময়...
ঝালকাঠিতে মাস্ক নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে চিকিৎসককে শোকজ
ফেসবুকে এন-৯৫ মাস্ক নিয়ে সরকারের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সহকারী সার্জন ডা. টিপু সুলতানকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা...
রংপুরের তারাগঞ্জে প্রতিবন্ধী বৃদ্ধের জায়গা দখল চেষ্টার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে
রংপুরের তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমানের কাছে জমি বিক্রি করতে রাজি না হওয়ায় প্রতিবন্ধী বৃদ্ধ লুৎফর রহমান পাটোয়ারীর কেনা জমিতে দলবল নিয়ে তাণ্ডব চালিয়েছেন তিনি। এ সময় সাইন বোর্ড ও বাঁশের বেড়া...
টেকনাফ ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত
টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। তারা হলো, উখিয়া বালুখালী এইচ ব্লকের ফেরদৌস (৩০), একই ক্যাম্পের বাসিন্দা আবদুস সালাম (৩৫)। শনিবার (২৫ জুলাই) ভোর রাতে টেকনাফের মৌচনি ছুরিখ্যাল নামক...
কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কুদরত আলী মণ্ডল (৫০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ডাংমড়কা সেন্টারমোড় এলাকায় আবুল কালাম আজাদের ইটভাটার কাছে বন্দুকযুদ্ধের এ...
নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শত বছরের পুরাতন শ্মশান জবর দখলে চেষ্টা
নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শত বছরের পুরাতন শ্মশান দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার গাংগুরিয়া ইউনিয়নের সরাইগাছী গ্রামের শ্মশানে এ জবর দখলের ঘটনা ঘটে। এ ঘটনায় হারুন অর রশীদ...
দিনাজপুরের ঘোড়াঘাটে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ ৩ সক্রিয় সদস্য আটক
দিনাজপুরের ঘোড়াঘাটে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ঘোড়াঘাট পৌরসভার বাগেরহাট বাজার থেকে তাদের আটক করা হয়। শুক্রবার (২৪ জুলাই)...
ধর্ষণের অভিযোগ তোলায় জরিমানা: আত্মগোপনে থেকেও হুমকি দিচ্ছেন সেই আ.লীগ নেতা!
মাগুরায় ধর্ষণের অভিযোগ তোলা কিশোরীর পরিবারকে জরিমানা ও একঘরে করেই ক্ষান্ত হননি সেই আওয়ামী লীগ নেতা! ভুক্তভোগী কিশোরীর বাবা অভিযোগ করেছেন, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা সিদ্দিকী লিটন আত্মগোপন করে থাকলেও তার...
ফেনীর ছাগলনাইয়াতে ‘গোলাগুলি’, নিহত ১
ফেনীর ছাগলনাইয়াতে 'বন্দুকযুদ্ধে' এক যুবক নিহত হয়েছে। তার নাম নজরুল ইসলাম নকুল (৩২)। পুলিশের দাবি মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছেন তিনি।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ জানান, এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ...
রাজধানীর দিয়াবাড়িতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত
রাজধানীর দিয়াবাড়িতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছেন। র্যাব জানিয়েছে, তারা মাদক ব্যবসায়ী। নিহতরা হলো, ইব্রাহিম খলিল (৪৬) ও ওমর ফারুক (৩৫)।
বৃহস্পতিবার দিবাগত রাত (২৪ জুলাই) আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য লাশ...
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইউপি সদস্যসহ নিহত ২
টেকনাফের হ্নীলায় ২৪ জুলাই শুক্রবার ভোরে ‘বন্দুকযুদ্ধে’ এক ইউপি সদস্যসহ দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এ ঘটনায় পাঁচটি দেশীয় তৈরি এলজি, ইয়াবা বিক্রির নগদ ১০ লাখ টাকা, ১৭ রাউন্ড কার্তুজ, ১৩...
ঢাকার মোহাম্মদপুরে র্যাবের অভিযানে জেএমবির ৪ সক্রিয় জঙ্গি গ্রেফতার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা (র্যাব-৮) ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে গ্রেফতারের দাবি করেছেন।
র্যাবের দেওয়া তথ্যানুযায়ী গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন পিরোজপুরের ভান্ডারিয়ার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের...
কুড়িগ্রামে ভুরুঙ্গামারীতে সংবাদ প্রকাশের কারণে আসামির হাতে সাংবাদিক লাঞ্ছিত
কুড়িগ্রামে ভুরুঙ্গামারীতে ইয়াবাসহ আটক হওয়ার সংবাদ প্রকাশের জেরে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, সাংবাদিক আব্দুল জলিল সরকারকে লাঞ্ছিত করেছে মাদক সেবনের দায়ে অভিযুক্ত নিয়ামুল আরিফ চৌধুরী ওরফে নিখিল চৌধুরী। বুধবার (২২ জুলাই) দুপুরে এ ঘটনা...
ঢাকায় র্যাবের অভিযানে জেএমবির সক্রিয় জঙ্গি গ্রেপ্তার
রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির এহসার সদস্য নাসিমুল ইশান চৌধুরী ওরফে নাসিম ইশানকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
২৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম এক সংবাদ...















