নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে অপহরণ
নড়িয়া উপজেলার মশুরা গ্রাম থেকে দুর্বৃত্তরা স্বামীর হাত পা বেঁধে রেখে তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে। এ ঘটনাটি ঘটে গত সোমবার (১০ জুন) রাত ৩টার দিকে। অপহৃতার নাম নিভা রানী ওরফে কৃষ্ণা বয়স...
বহিষ্কৃত বিএনপি নেতার কাণ্ড বান্দরবানে ৪ পাহাড়ির জমি দখল করে হাউজিংয়ের রাস্তা নির্মাণ
বান্দরবানে জেলা বিএনপির কথিত সাধারণ সম্পাদক কাজী মহতুল হোসেন যত্ন পাহাড় কেটে হাউজিং এস্টেট করার জন্য চারটি পাহাড়ি পরিবারের বসতভিটা ও চাষের জমি দখল করে রাস্তা নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে...
ভৈরবে মেয়েকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ ধর্ষকরা মায়ের সম্ভ্রম লুটেছে সন্তানদের সামনে
ভৈরবের পল্লীতে এক সংখ্যালঘু পরিবারের যুবতী মেয়েকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে সন্তানদের সামনেই এক নরপশু ধর্ষণ করেছে যুবতীর মাকে। এ ঘটনা কাউকে জানালে সবাইকে হত্যা করা হবে এই হুমকি দেয়ায় পরিবারটি আইনের আশ্রয়...
সন্ত্রাসীদের নির্যাতনের শিকার কলমাকান্দার এক সংখ্যালঘু পরিবার
কলমাকান্দা উপজেলার ভবানীপুর গ্রামের হরেকৃষ্ণ সরকারের পরিবারের সদস্যরা স্থানীয় সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে। হরেকৃষ্ণ সরকারের পুত্র অরুণ সরকার গত ১২ জুন স্থানীয় প্রেসক্লাবে এসে অভিযোগ করেন, আবু সাঈদের নেতৃত্বে সন্ত্রাসীরা ইতিপূর্বে তাদের ৮...
সন্তানের ইজ্জত রক্ষা করতে গিয়ে মা আহত
ঝালকাঠির নলছিটিতে গত ১০ জুন দিবাগত রাতে লাংগুলী গ্রামের কেশব রায়ের বাড়িতে সিঁধ কেটে ৪/৫ জনের একটি দুর্বৃত্ত দল প্রবেশ করে তার কলেজ পড়ুয়া কন্যাকে ধর্ষণের চেষ্টা করে। কেশব রায়ের স্ত্রী মনিকা রানী (৪০)...
চাটমোহরে খ্রীস্টান পল্লীতে ফের চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি
পাবনার চাটমোহরের সংখ্যালঘু খ্রীস্টান পল্লীতে সন্ত্রাসীরা আবারও চাঁদা দাবী করেছে। চাঁদা না দিলে তাদেরকে ভিটামাটি থেকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকিও দেয়া হচ্ছে। ফৈলজানা, কদমতলীসহ এ এলাকার সংখ্যালঘু খ্রীস্টান সম্প্রদায়ের পরিবারগুলো আবারও সন্ত্রাসীদের হামলার আশঙ্কায়...
মহাদেবপুরে ফের আদিবাসী উচ্ছেদের পাঁয়তারা বিএনপি ক্যাডারদের সরেনের ভাগ্য বরণের হুমকি
নওগাঁর মহাদেবপুর উপজেলার বড় মহেষপুর গ্রামের আদিবাসীদের উচ্ছেদ করার জন্য স্থানীয় বিএনপি ক্যাডাররা উঠেপড়ে লেগেছে। সাজ্জু নামের এক ক্যাডার সেখানকার আদিবাসী নেতা রুনু পাহানকে আলফ্রেড সরেনের মতো হত্যার হুমকি দিয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মকিম...
চাঁদা না পেয়ে সংখ্যালঘু কৃষকের হাত-পা ভেঙে দিয়েছে জোট সন্ত্রাসীরা মামলা না নিয়ে...
চাঁদা না পেয়ে জোট সরকার সমর্থক সন্ত্রাসীরা লোহার রড দিয়ে পিটিয়ে হাত-পায়ের হাড়গোড় ভেঙে হাসপাতালে পাঠিয়েছে বিধান রায় (৩৫) নামে এক সংতবচৃলঘু সাধারণ কৃষককে। হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে বিধান। অন্যদিকে সুনির্দিষ্ট অভিযোগসহ...
নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের পর অপহরণ করেছে সন্ত্রাসীরা
গত ১০ জুন শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর গ্রামে স্বামীকে বেঁধে রেখে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণের পর অপহরণ করেছে সন্ত্রাসীরা। জানা গেছে, ওইদিন অলঙ্কার ব্যবসায়ী ত্রিনাথ চন্দ্র ভোজেশ্বরে শ্বশুরবাড়ির পাশের বাড়িতে স্ত্রী কৃষ্ণা (২৫)কে নিয়ে ঘুমিয়ে...
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সাতক্ষীরার গ্রামে ১১০ বিঘা জমি দখলের চেষ্টা, বৃদ্ধা গৃহবন্দি
এক সংখ্যালঘু পরিবারের ১১০ বিঘা জমি আত্মসাৎ করার চেষ্টায় জমির মালিক দীপ্তি চ্যাটার্জিকে নিজ বাড়িতে প্রায় ২০ দিন ধরে আটকে রাখা হয়েছে। তিনি তার বাড়ির দোতলা থেকে নিচে নামতে পারছেন না, এমনকি পূজা-অর্চনাও করতে...
মোম ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে টাকা নিয়েছে পুলিশ!
পিস্তল ঠেকিয়ে দু’ পুলিশ অফিসার মোম ব্যবসায়ীর কাছ থেকে ৫শ’ টাকা চাঁদা আদায় করেছে। মোম ব্যবসায়ী যতীন্দ্র সাহা (৫০) ও তার ছেলে রতন সাহা (২২) বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এসে এ অভিযোগ করেন। যতীন্দ্র...
সন্ত্রাসীদের অত্যাচারে ঘরছাড়া কলমাকান্দার হরেকৃষ্ণ সরকারের পরিবার
কলমাকান্দা উপজেলার ভবানীপুর গ্রামের হরেকৃষ্ণ সরকারের পরিবার স্থানীয় বিএনপি নামধারী কতিপয় সন্ত্রাসীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে এখন বাড়িঘর ছাড়া। হরেকৃষ্ণ সরকারের পুত্র অরুণ সরকার বুধবার নেত্রকোনা প্রেসক্লাবে সাংবাদিকদের জানান, গত ১ অক্টোবরের নির্বাচনের পর থেকেই...
সিলেটে কোটিপতি মা-মেয়ে খুন
সিলেট শহরে আবারও জোড়াখুনের ঘটনা ঘটেছে। এর আগে ঘটে যাওয়া ৫টি জোড়াখুনের ঘটনার মতো এ খুনের ঘাতকরাও অজ্ঞাত। শহরের শিবগঞ্জ সেনপাড়ার তদানীন্তন জমিদার কালীপ্রসন্ন রায়ের ‘বীণা’ ভবনে এ ঘটনা ঘটে। ওই ভবনে থাকা কোটিপতি...
ধামরাইয়ে মন্দিরের সম্পত্তি দখল করে ঘরবাড়ি তুলেছে সন্ত্রাসীরা
ধামরাইয়ে একজন বিএনপি নেতার ছত্রছায়ায় একদল চিহ্নিত সন্ত্রাসী শিবমন্দিরের সম্পত্তি দখল করেছে এবং থানার নির্দেশ অমান্য করে সেখানে ঘরবাড়ি তুলছে। সন্ত্রাসীরা এলাকার কয়েকটি সংখ্যালঘু পরিবারকে দেশছাড়া করার হুমকি দিচ্ছে। সম্পত্তি দখলের ঘটনায় থানা পুলিশ...
ভারত চলে যাওয়ার নির্দেশ। বানারীপাড়ায় একটি সংখ্যালঘু পরিবার সন্ত্রাসীদের হাতে জিম্মি
বরিশালের বানারীপাড়া উপজেলার মাদারকাঠী গ্রামের মৃত চিত্তরঞ্জন ভট্টাচার্য্যের পরিবারটি দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে আছে। সন্ত্রাসীরা ৪/৫ বিঘা জমি দখলে নেয়ার জন্য প্রতিনিয়ত নানাভাবে হয়রানি ও নির্যাতন করছে ওই সংখ্যালঘু পরিবারটির ওপর। ঐতিহ্যবাহী...
সিরাজগঞ্জে একরাতে ৬ বাড়িতে সর্বহারাদের ডাকাতি, মারধর
সিরাজগঞ্জে একই রাতে সম্ভ্রান্ত ৫টি হিন্দু পরিবারসহ ৬ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টির পরিচয় দিয়ে গুলি চালিয়ে ২ জন বাড়িওয়ালাকে জিম্মি করে নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।...
রামগড়ে বিডিআরের বিরুদ্ধে ৫ উপজাতিকে পেটানোর অভিযোগ
পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলার ৩৩ রাইফেল ব্যাটালিয়ানের অধীনে বৈদ্যপাড়া ক্যাম্পের বিডিআর জোয়ানরা চাঁদার দাবিতে ৫ উপজাতি কাঠুরিয়াকে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সকালে ওই ক্যাম্পের নিকটবর্তী এলাকায় রহিন কুমার ত্রিপুরা (২৬),...
হবিগঞ্জে সংখ্যালঘু ব্যবসায়ীর দোকানে ছাত্রদল ক্যাডারের চাঁদাবাজি ॥ মালিক আহত পরে ক্যাডারকে গণধোলাই দিয়ে...
রবিবার সকালে শহরের বাণিজ্যিক এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে ত্রাস সৃষ্টি করে চাঁদাবাজি করতে গেলে ছাত্রদলের সিটি সেলিম গ্রুপের ক্যাডার ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মিজানকে জনতা আটক করে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ...
অভয়নগরে অপহৃত প্রভাতী রানী উদ্ধার হয়নি ॥ ভাইকেও অপহরণের হুমকি
প্রভাতী রানী (১৫) নামের এক কিশোরীকে পুলিশ এখনও উদ্ধার করতে পারেনি। একমাত্র মেয়েকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যাওয়ায় গোটা পরিবার শোকে মুহ্যমান হয়ে পড়েছে। প্রভাতীর বাড়ি অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামে। পিতার নাম সুধীর চন্দ্র...
ব্রাহ্মণবাড়িয়ায় দিনদুপুরে ডাক্তার অপহরণ ঃ ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেফতার
গতকাল শুক্রবার সকালে জেলা শহরে প্রকাশ্যে দিবালোকে ছাত্রদলের সশস্ত্র ক্যাডাররা এক ডাক্তারকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। অপহৃত ডাক্তার বিএমএ’র কেন্দ্রীয় সদস্য। ঘটনার পরপরই সদর থানা পুলিশের দ্রুত হস্তক্ষেপে অপহৃত ডাক্তারকে উদ্ধার ও জেলা...
উল্লাপাড়ায় স্কুলছাত্রী অপহরণের ৫ দিন পরও উদ্ধার হয়নি
উল্লাপাড়ায় স্কুলছাত্রী রমা রানী (১৪) অপহরণের ৫ দিন পরও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। এ অপহরণ মামলার মূল আসামির মা জাহানারা বেগম এবং ফিরোজ নামে ২ জনকে গ্রেফতার করলেও মামলার মূল আসামি কাউকেই পুলিশ...
থানচিতে সন্ত্রাসীদের হাতে সরকারি কর্মচারী খুন
বান্দরবান জেলার দুর্গম থানচি উপজেলা সদরের সরকারি ডাকবাংলোর চতুর্থ শ্রেণীর কর্মচারী রবীন্দ্র দাশ (৪২) সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন গতকাল বৃহস্পতিবার ভোরে। পুলিশ সুপার রাত ৯টায় এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের...
‘ভিটায় ফিরতে চাই না, হাসপাতালেই যেন আমার মরণ হয়’
‘আমি হাতজোড় করে বারবার কইছি তোমরা আমার পরনের কাপড়টা ফিরিয়ে দাও। তাও দেয়নি। ওরা আমাকে ও আমার ছেলেকে হাত-পা বেঁধে উলঙ্গ করে দুই-দুইবার ছবি তুলেছে। এ মুখ যেন আমাকে দেখাতে না হয়। ভিটেতে আর...
শেরপুরে আদিবাসী যুবতীর শ্লীলতাহানি ॥ পাঁচ দিন পরও মামলা হয়নি
শেরপুর শহরের উপকণ্ঠে কসবা গারো পল্লী এখন এক সন্ত্রস্ত্র জনপদ। গত শুক্রবার এক সন্ত্রাসী এখানকার গারো যুবতী সূচনা শাংমার ওপর প্রকাশ্যে দিনেপুদুরে হামলে পড়ে। ওই যুবতীকে ধর্ষণ করা হয়েছে নাকি ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে...
কুলাউড়ায় খ্রীস্টানদের বসত ভিটা দখল করতে কুচক্রীমহলের পাঁয়তারা
কুলাউড়া উপজেলার ঝুকিঝুরী পুঞ্জিতে বসবাসরত ৮৮টি খ্রীস্টান পরিবারের বসতভিটা দখল করতে একটি কুচক্রীমহল চেষ্টা চালাচ্ছে। নিজেদের ভূ-সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য খ্রীস্টান পরিবারের লোকজন রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি দিয়েছে। অভিযোগে জানা যায়, একটি...
তানোরের রাতৈল গ্রামের আদিবাসীরা বিএনপি ক্যাডারদের হুমকিতে সন্ত্রস্ত্র
তানোর উপজেলার রাতৈল গ্রামের আদিবাসীরা ক্ষমতাসীন বিএনপি ক্যাডারদের হুমকিতে সন্ত্রস্ত্র হয়ে পড়েছে। বিএনপি ক্যাডার জলিল কর্তৃক আদিবাসী গৃহবধূ ধর্ষণ চেষ্টা মামলা প্রত্যাহার অন্যথায় এলাকা ছেড়ে চলে যাবার জন্য তাদেরকে (আদিবাসী) বিএনপির ক্যাডাররা হুমকি প্রদান...
সাতক্ষীরায় জামাত নেতার কাণ্ড ঃ মা ও পুত্রকে বিবস্ত্র করে ৫ ঘণ্টা ধরে নির্যাতন
বৃদ্ধ মা ও তার পুত্রকে বিবস্ত্র করে পিঠমোড়া দিয়ে জামাতের নেতার বাড়িতে ৫ ঘণ্টাব্যাপী নির্যাতনের ঘটনায় কালিগঞ্জের গ্রামে তোলপাড় শুরু হয়েছে। নির্যাতিত ঐ সংখ্যালঘু পরিবারকে শেষ পর্যন্ত উদ্ধার করে তাদের বাড়িতেই বসানো হয়েছে পুলিশ...
সংখ্যালঘু নির্যাতন বন্ধে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি কারণ দর্শানো নোটিশ দিয়ে সাতকানিয়ায় প্রাথমিক স্কুলের...
ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচার চাওয়ার অপরাধে (!) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল...
হিন্দু ধর্মীয় নেতা অধ্যক্ষ চারু ব্রহ্মচারী ২৮ দিন ধরে নিখোঁজ! হত্যা বা গুম করে...
ধর্ম প্রচারকারী সংস্থা ইস্কন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ চারু চন্দ্র দাশ ব্রহ্মচারী (৩৫) গত ২৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৬ মে সকালে তার ভক্ত অনুসারীদের রংপুর যাওয়ার কথা বলে তিনি ঢাকাস্থ আশ্রম থেকে...
রাজশাহীতে আদিবাসী শিশু খুন
জেলার বাঘমারা উপজেলার মচমইলে এক আদিবাসী শিশু খুন হয়েছে। জানা গেছে মচমইলের আদিবাসী রুহিদা সরকারের শিশু কন্যা চাঁদনি (৮) গত শনিবার নিখোঁজ হয়। রোববার সৈয়দপুর গ্রামের ব্রজেনের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।...
ঝিনাইদহে সন্ত্রাসীরা ছাত্রলীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে দু’পা ভেঙে দিয়েছে
সন্ত্রাসীরা ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অশোক ধরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার দুটি পা ভেঙে দিয়েছে। হাসপাতাল সুূত্রে জানা গেছে, তার অবস্থা আশংকাজনক। ঘটনার জন্য জেলা আওয়ামী লীগ সরকারি দল বিএনপিকে দায়ী করেছে। প্রত্যক্ষদর্শী...
এবার বিএনপি ক্যাডাররা দখল করে নিয়েছে শ্মশান
হাটবাজার, খাল-বিল দখল করার পর এবার বিএনপি ক্যাডাররা বেগমগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মহাশ্মশান দখল করে নিয়েছে। কেবল জায়গা দখল করেই তারা ক্ষান্ত হয়নি, এই ঘটনার প্রতিবাদকারীদের বাড়িঘর পুড়িয়ে ফেলারও হুমকি দিয়েছে। ঘটনাটি ঘটেছে বেগমগঞ্জ উপজেলার...
সংখ্যালঘু ও জনসাধারণের মধ্যে উত্তেজনা মলমগঞ্জ বাজারের কালী মন্দিরের জায়গা দখল করে পাকা ঘর...
জামালপুরের দেওয়ানগঞ্জ-ইসলামপুর উপজেলার সীমান্তবর্তী মলমগঞ্জ বাজারে সংখ্যালঘু সম্প্রদায়ের দেবোত্তর ভূমিতে (কালী মন্দির) কতিপয় প্রভাবশালী মহল পাকা ঘর নির্মাণ করছে। এ নিয়ে এলাকার সংখ্যালঘু ও জনসাধারণের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে কেউ মুখ খুলতে সাহস...
কচুয়ায় চাঁদা না পেয়ে ছাত্রদল ক্যাডাররা হাত-পা, গুড়িয়ে দিয়েছে মিষ্টি ব্যবসায়ীর
কচুয়ায় চাঁদা চেয়ে না পেয়ে এবং দোকানঘর আওয়ামী লীগ অফিস হিসাবে ভাড়া দেওয়ার ‘অপরাধে’ সন্ত্রাসীরা এক সংখ্যালঘু মিষ্টি দোকানের মালিককে কুপিয়েছে। হতভাগা মিষ্টি দোকানের মালিক চিরতরে পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কার পাশাপাশি প্রভাবশালী সন্ত্রাসীদের ভয়ে...
কেশবপুরে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা
কেশবপুরে একটি ধর্মীয় অনুষ্ঠানে সন্ত্রাসীরা হামলা চালিয়ে তা পণ্ড করে দিয়েছে। আহত হয়েছে অনেকে। এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার পাথরঘাটা গ্রামের ভরত ফকিরের পাড়ায়...
রংপুরের পীরগঞ্জ ধর্ষণের অভিযোগে মামলা করায় আদিবাসী পরিবার ঘরছাড়া
আদিবাসী এক যুবতীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করায় সন্ত্রাসীরা পরিবারটিকে নানাভাবে হুমকি দিয়ে চলেছে। ফলে পুরো পরিবার বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এ ব্যাপারে তারা নিরাপত্তা দাবি করে মঙ্গলবার রাতে থানায় সাধারণ...
মাধবখালী সন্তোষপুর এখন ক্যাডার বাহিনীর নিয়ন্ত্রণে শীর্ষ নেতার স্ত্রীর কাছে ক্ষমা চেয়েও রক্ষা...
গোবিন্দ ডাক্তার পেশায় পল্লী চিকিৎসক। স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ গ্রাম হচ্ছে কাঁঠালতলী। এই কাঁঠালতলী বাজারে চৌধুরী পরিবারের জমিতে ভিটি খাজনা দিয়ে দোকান করেছিল। ওষুধের দোকান। রাজনীতিতে তিনি ছিলেন আওয়ামী লীগ সমর্থক। তাই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর...
পাবনার বেড়ায় সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগ
সম্পত্তি আত্মসাতে ব্যর্থ হয়ে পাবনার বেড়া উপজেলার কতিপয় সন্ত্রাসী এক সংখ্যালঘু পরিবারের বাড়িতে গত ২৩ মে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও গত ২৭ মে পর্যন্ত পুলিশ এ ঘটনার সঙ্গে...
সিলেটে তিন সংখ্যালঘু পরিবারের ওপর হামলা ॥ আহত ৩
সিলেটের গোয়াইনঘাট থানার তামাবিলে সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতন চলছে। তিনটি সংখ্যালঘু পরিবারের ওপর হামলা চালিয়ে ২ মহিলাসহ ৩ জনকে আহত করা হয়েছে। জায়গাজমি দখল করা নিয়ে ওই হামলা করা হয় বলে জানা গেছে। আমাদের জৈন্তাপুর...
শাহজাদপুরে দেবোত্তর সম্পত্তি দখল করে নিয়েছে সন্ত্রাসীরা
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের ঐতিহ্যবাহী শ্রীশ্রী দুর্গামাতা ও কালীমাতা মন্দিরের নামের প্রায় ৮০ বিঘা দেবোত্তর সম্পত্তি জাল দলিল ও ভুয়া পত্তনির নামে জবরদখল করে নিয়েছে একদল সন্ত্রাসী চক্র। একদিকে জোরপূর্বক সন্ত্রাসীরা কেটে...
সীমান্ত পেরোনোর সময় ৭৭ সংখ্যালঘু আটক
নির্যাতন থেকে রেহাই পাওয়ার জন্য ভারতে যাওয়ার পথে সাতক্ষীরা সীমান্তে নারী, শিশুসহ ৭৭ জন সংখ্যালঘুকে বিডিআর আটক করেছে। আটককৃতদের বাড়ি বরিশাল ও পিরোজপুর জেলার বিভিন্ন গ্রামে। এদের মধ্যে ৫ জন ভারতীয় নাগরিক রয়েছে। পুলিশ...
অ্যমনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক রিপোর্ট সংখ্যালঘু নির্যাতনকারীরা রেহাই পেয়ে গেছে
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যমনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বার্ষিক রিপোর্টে বাংলাদেশে সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে উচ্চ মাত্রার সহিংসতার অভিযোগ এনেছে। অ্যমনেস্টি তাদের ২০০২ সালের রিপোর্টে আরো অভিযোগ করেছে, মানবাধিকার লঙ্ঘনকারীরা এখানে শাস্তির হাত থেকে...
কক্সবাজারে দুই সংখ্যালঘুর বাড়িতে ডাকাতি ২ লক্ষাধিক টাকার মাল লুট ॥ গুলিবিদ্ধসহ আহত...
কক্সবাজার জেলার সর্বত্র ডাকাতি, চুরি ও ছিনতাই লেগেই রয়েছে। জেলার সর্বত্র আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে মারাত্মকভাবে। এমন কোন দিন নেই চুরি ডাকাতি হচ্ছে না। ডাকাতি হলেও পুলিশ মামলা নেয় চুরির ধারায়। মামলা রেকর্ড হলেও...
নোয়াখালীতে মহাশ্মশান দখল করে নিয়েছে বিএনপি ক্যাডাররা
বিএনপি ক্যাডাররা বেগমগঞ্জ উপজেলার লক্ষণপুর গ্রামের দেড়শ’ বছরের পুরনো মহাশ্মশান দখল করে নিয়েছে। হিন্দু সম্প্রদায়ের মঠ ভেঙে ইট দিয়ে শ্মশান এলাকায় ঘর উঠিয়েছে। লক্ষণপুর এলাকার উদ্বেগ চন্দ্র জলদাস জানান, বেগমগঞ্জ উপজেলার ছ’আনী ইউনিয়নের লক্ষ্মণপুর...
ঘটনাস্থল মাগুরার পালপাড়া ঃ পাশবিক নির্যাতনের শিকার ২ সংখ্যালঘু তরুণীর ইজ্জতের মূল্য নির্ধারিত হয়েছে...
মাগুরার শ্রীপুর উপজেলার পালপাড়ায় রাতভর পাশবিক নির্যাতনের শিকার দুই সংখ্যালঘু তরুণীর ইজ্জতের মূল্য নির্ধারিত হয়েছে ১৯ হাজার ৫শ’ টাকা। এ মূল্য নির্ধারণ করেছে জেলা আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষনেতারা সমঝোতা বৈঠকের মাধ্যমে। ৯ অক্টোবর...
সন্ত্রাস ও ষড়যন্ত্রের শিকার স্বামী-সন্তান ঃ পথে পথে ঘুরছেন উষারানী
সরকারি দলের সমর্থনপুষ্ট একদল সশস্ত্র সন্ত্রাসী যশোর জেলার অভয়নগর থানার ধুলগ্রামের একটি অসহায় সংখ্যালঘু পরিবারকে বাড়িঘর থেকে উচ্ছেদ করেই ক্ষান্ত হয়নি, মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট মামলা দায়ের করেছে পরিবারের সকল (বৃদ্ধ পিতা-মাতাসহ) সদস্যের নামে।...
আশাশুনিতে ঘের নিয়ে হাঙ্গামা, ৩ মহিলাকে আটকে রাখা হয় ইউপি কক্ষে
আশাশুনিতে একটি ঘেরের জমি নিয়ে বিরোধের জের হিসেবে গতকাল শনিবার তিন মহিলাকে মারপিট করে প্রতিপক্ষ স্থানীয় ইউনিয়ন পরিষদের একটি কক্ষে ৬ ঘণ্টা আটকে রাখে। পুলিশ পরে তাদের উদ্ধার করে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা...
সম্পত্তি গ্রাসে সংখ্যালঘুর বাড়িতে আগুন
সম্পত্তি গ্রাসের চেষ্টায় সংখ্যালঘুদের বাড়িঘরে জোট সন্ত্রাসীদের আগুন, মালামাল ও নগদ অর্থ লুটের ঘটনা ঘটেছে যশোরের অভয়নগরে। স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, অভয়নগর উপজেলার বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক জামেদ আলী তার সন্ত্রাসী বাহিনী দিয়ে...
হায়রে শাস্তি!
সাতক্ষীরা সদর উপজেলার পরিবার কল্যাণ সহকারী ইলারাণী ভট্টাচার্য গত মঙ্গলবার কাজ শেষে বাড়ি ফিরছিলেন। শিবপুর ইউনিয়ন থেকে কাজ শেষে বাড়ি ফিরে জগন্নাথপুর নামক স্থানে পৌছালে ওই গ্রামের হোসেন আলী তাকে আপত্তিকর কথা বলে জাপটে...









