জৈন্তাপুরে দুর্গা প্রতিমার মস্তক ছিন্ন করে নিয়েছে দুর্বৃত্তরা ঃ প্রতিবাদে ঘটপূজা
সিলেটের জৈন্তাপুর উপজেলার পল্লীতে পূজা শুরুর আগের রাতে প্রহরীকে মারধর করে দুর্গা প্রতিমার মস্তক ছিন্ন করে নিয়ে গেছে দর্বৃত্তরা। তারা গোটা পূজাস্থল অপবিত্র করে রেখে যায়। এদিকে ঐ ঘটনার পর গোটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে...
পূজামণ্ডপে হামলা
একদল দুস্কৃতকারী রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারের একটি মন্দিরে হামলা চালিয়ে দুর্গা প্রতিমা ভাংচুর ও লুটপাট করেছে। পুলিশ জানায়, শনিবার রাতে একদল যুবক মণ্ডপে প্রবেশ করে প্রতিমা শিল্পীদের নাজেহাল করে। এ সময় শিল্পীরা প্রতিমার রং...
দোরগোড়ায় শারদীয় দুর্গোৎসব কি ভাবছেন মাগুরার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন
বাতাসে দেবী দুর্গার আগমনী সুর। মহালয়া হয়ে গেছে ইতোমধ্যেই। পূজা শুরু হবে ২২ অক্টোবর থেকে, কিন্তু পূজাকে ঘিরে অন্যান্য বছরের মতো উৎসাহ উদ্দীপনা চোখে পড়ছেনা। ফি বছর এ সময় শহর-গঞ্জের বাজারে উপচে পড়া ভিড়...
মীরসরাই ও সীতাকুণ্ডে সংখ্যালঘূ নির্যাতন ঃ প্রতিমা ভাংচুর, চাঁদাবাজি, লুটপাট চলছে, মহিলারা গ্রামছাড়া, পুরুষরা...
‘আমাদের মন্দিরে আগুন দিয়েছে, প্রতিমা ভেঙেছে, হুমকি আসছে নানা ধরণের, মন্দির হয়তো আবার মেরামত করবো, প্রতিমাও আবার বানাতে পারবো, কিন্তু আমাদের মনের যে মন্দির ভেঙেছে তা কি কখনো নতুন করে বানিয়ে দিতে পারবে কেউ?’...
উজিরপুরের বিলাঞ্চলে সংখ্যালঘুরা বন্দী জীবন যাপন করছে গ্রাম থেকে বের হলেই হুমকিধমকি
নির্বাচন পরবর্তী সহিংসতার ছোঁয়া না লাগলেও আতংক ছড়িয়ে পড়েছে উজিরপুরের বিলাঞ্চলে। পাশের দুটি উপজেলার প্রায় হাজারখানেক লোক এখানে আশ্রয় নিয়েছিল। খোলা হয়েছিল আশ্রয়কেন্দ্র। কিন্তু প্রশাসনের চাপে সে আশ্রয় কেন্দ্র বন্ধ হয়ে গেছে। ঐ দুটি...
সশস্ত্র ৩ যুবককে পুলিশে সোপর্দ, বাউফলে পূজা তোরণ এবং প্রতিমা নির্মাতার বাড়িতে অগ্নিসংযোগ
একদল চিহ্নিত সন্ত্রাসী গত শনিবার মধ্যরাতে বাউফল কাগজিরপুল এলাকার একটি দুর্গাপূজা মণ্ডপের তোরণ আগুন দিয়ে পুড়ে ফেলেছে। এসময় তোরণ সংলগ্ন প্রতিমা শিল্পী কালাচান পালের একটি ঘর ভস্মীভূত হয়। এ ঘটনায় গতকাল রোববার সকালে দেশীয়...
সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে রংপুরে মৌন মিছি
সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে গতকাল সকালে রংপুরে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার পক্ষের বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃত্ববৃন্দ এ মৌন মিছিলের আয়োজন করেন। গণ সমাজতান্ত্রিক পার্টির সভাপতি আফজালের নেতৃত্বে মৌন মিছিলটি রংপুরের...
উপদ্রুত এলাকা ঘুরে সচেতন নাগরিকদের অভিমত সংখ্যালঘু নির্যাতন ঃ সরকার বাস্তবকে আড়াল করছে
দেশের বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে গঠিত সংগঠন সচেতন নাগরিক সমাজের নেতৃত্ববৃন্দ বলেছেন, দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতনের ব্যাপারে সরকার যে ভাষায় কথা বলছে তা বাস্তবকে আড়াল করার ভাষা। এই ভাষা বন্ধ করে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে...
‘ভোট’-এর সংবাদ সম্মেলনে তথ্য উপস্থাপন⎯ সারা দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ব্যাপকতা ’৭১...
‘ভোট’ আয়োজিত সংবাদ সম্মেলনে মন্তব্য করা হয়েছে, বর্তমানে সারা দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ব্যাপকতা ১৯৭১ সালকেও হার মানিয়েছে। এ জন্য ‘ভোট’ নেতৃত্ববৃন্দ তত্ত্বাবধায়ক সরকার ও বর্তমান সরকারের দায়িত্বহীনতাকে দায়ী করেন। খুলনার, বাগেরহাট, মংলা,...
আমার মতো কেউ যেন অত্যাচারের শিকার না হয় ঃ পূর্ণিমা
‘আমার মতো এমন অত্যাচার যেন আর কারো ওপর না হয়। দেশের সব মানুষ প্রধানমন্ত্রী, সরকার, সবার কাছে আমার একটাই অনুরোধ।’ কথাগুলো পূর্ণিমা রাণী শীলের। নির্বাচনের পর দেশজুড়ে সংখ্যালঘুদের ওপর পাশবিক নির্যাতনের যে উল্লাস চলছে...
রাজশাহী জেলা জুড়ে আ’লীগ নেতা-কর্মী, আদিবাসী ও সংখ্যালঘুদের ওপর চলছে নির্মম নির্যাতন
উত্তরের সীমান্তবর্তী বিভাগীয় জেলা শহর রাজশাহীর সর্বত্রই আওযামী লীগ নেতা-কর্মী, সমর্থক, আদিবাসী ও সংখ্যালঘুদের ওপর চলছে নির্মম নির্যাতন। দিন দিন এই নির্মমতা বেড়েই চলেছে। অত্যাচার-নির্যাতনের শিকার লোকজন পুলিশ কিংবা জেলা ও উপঝেলা প্রশাসনের সহায়তা...
বৃহত্তর নোয়াখালীতে দু’শ বাড়ী লুট ঃ আহত ৫০
বৃহত্তর নোয়াখালীর পল্লীতে এমন কোন হিন্দু বাড়ী নেই যেখানে কমবেশী লুট, মারধর ও নির্যাতন হয়নি। চাঁদা দাবী করা হয়েছে হাজার হাজার টাকা। ১৫টি উপজেলার সর্বত্র অত্যাচার-নির্যাতন, নারীদের উপর হামলা করা হয়েছে। ১ অক্টোবর থেকে...
নড়াইলে আওয়ামী লীগ সমর্থক ও হিন্দুদের উপর হামলা বাড়ীঘর লুটপাট ও চাঁদাবাজি
নির্বাচনের পর নড়াইল জেলার বিভিন্ন গ্রামে সংখ্যালঘু হিন্দুদের উপর একটি স্বার্থান্বেষী চক্র কর্তৃক পরিকল্পিতভাবে শারীরিক-মানসিক অত্যাচার, বাড়ীঘর ভাংচুর, লুটপাট ও চাঁদা দাবীর সংবাদ পাওয়া যাইতেছে। জানা যায়, নড়াইল সদর থানার তারাসী গ্রামের নিতাই কর...
সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মানববন্ধন
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে গ্রাম থিয়েটারের আয়োজনে গতকাল (সোমবার) শাহবাগ মোড় হইতে টিএসসি পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়। দেশের বিশিষ্ট নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিপুল সংখ্যক সংস্কৃতি কর্মী এই মানব...
হিজলায় সংখ্যালঘুর বাড়ী নিশ্চিহ্ন ॥ গৃহবধূ নির্যাতিত
শনিবার হিজলার মান্দ্রাতার কুশারিয়া গ্রামে জনৈক গণেশের স্ত্রীকে একদল সন্ত্রাসী শনিবার বেদম মারধর করে। সে উলানিয়া হাসপাতালে। এদিকে চর কুশারিয়ার গনেশ দাসের বাড়িঘর সন্ত্রাসীরা ভাঙ্গিয়া লইয়া গিয়াছে। গনেশ জানায়, সন্ত্রাসী ফরিদ বেপারী, মোস্তফা সিকদার,...
অনাড়ম্বর পূজা উদযাপনের সিদ্ধান্ত সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে সমাবেশ
সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা জানিয়ে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অনাড়ম্বর দুর্গাপূজা উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজশাহীতে আদিবাসিদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: শরীয়তপুর প্রতিনিধি জানান, জেলা পূজা...
বুজরুককোলার সংখ্যালঘুদের নিয়ে যা হচ্ছে….
রাজশাহীর বাগমারা উপজেলার বুজরুককোলায় সংখ্যালঘুদের নিয়ে রীতিমতো নাটক শুরু হয়েছে। এই গ্রামের কোন সংখ্যালঘু পরিবারের বাড়িঘরে হামলা হয়নি কিংবা কোনো সংখ্যালঘু ক্ষতিগ্রস্থ হয়নি⎯এমন বক্তব্য সংবলিত একটি বিবৃতি সরবরাহ ও প্রচারের প্রতিবাদ করেছেন ক্ষতিগ্রস্থ পরিবারসহ...
সরেজমিন পালিয়ে যাওয়ার পর বাড়ি ফিরতেও সংখ্যালঘুদের টাকা দিতে হচ্ছে
৭ অক্টোবর রাতের কথা বলতে গিয়ে বাহাদুরপুর গ্রামের উপেন্দ্রনাথ সরকারের কন্ঠ বাষ্পরুদ্ধ হয়ে আসছিল। ১৯৬২ সাল থেকে শিক্ষকতা করছেন বলে শত শত ছাত্রছাত্রীর শিক্ষক হিসাবে তার মনে যে অহঙ্কার ছিল সে রাতে মাত্র আধঘন্টার...
ফলোআপ নীলফামারীতে সংখ্যালঘুদের ওপর হামলা তদন্ত করে অবশেষে মামলা গ্রহণ
নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাবুপাড়া গ্রামে গত মঙ্গলবার দুপুরে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় অবশেষে গত বৃহষ্পতিবার সদর থানায় মামলা হয়েছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি। ওই গ্রামের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও তার...
বরগুনা জুড়ে দুর্গোৎসব পালন করাতে প্রশাসন যতটা উৎসাহী, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ততটা নয়, স্থানীয়...
লাকায় দুর্গোৎসব অনুষ্ঠানের লক্ষ্যে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে সরকারি দল ও স্থানীয় প্রশাসন। তবে আইনশৃঙ্খলা উন্নয়নে তেমন কোন পদক্ষেপ নেই। সংখ্যালঘুদের ওপর হামলা নির্যাতন চললেও এখনো পর্যন্ত দুষ্কৃতকারীরা ধরা না পড়ায় চলমান আতঙ্কজনক পরিস্থিতিতে হিন্দু...
কটিয়াদীতে সশস্ত্র দুর্বৃত্তরা ৫ বাড়িতে হামলা চালিয়ে মালামাল লুট করেছে
মনোহরদী উপজেলার ক্ষিদিরপুর ইউনিয়নের রামপুর বণিকপাড়ায় সম্প্রতি ১৫/২০ জন দুর্বৃত্তের একটি দল বিভিন্ন অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে ৫ বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির লোকজনকে বিশেষ করে মহিলাদের মারধর করে ঘরের জিনিসপত্র ও টাকা পয়সা লুটপাট...
উল্লাপাড়ার গ্রামে সংখ্যালঘুদের বাড়িতে মুখোশধারীদের গণডাকাতি লুট মহিলাদের ওপর নির্যাতন
উল্লাপাড়ার গ্রামে সংখ্যালঘু পরিবারে বৃহস্পতিবার রাতে গণডাকাতি হয়েছে। মুখোশপরিহিত সশস্ত্র ডাকাত দল প্রায় ১০/১২টি বাড়িতে হানা দিয়ে স্বর্ণালঙ্কার, নগদ টাকা এমনকি পূজা উদ্যাপন কমিটির গচ্ছিত অর্থও ডাকাতি করেছে। গৃহকর্তাসহ মহিলাদের উপরও নির্যাতন করা হয়েছে।...
মোল্লাহাটে সংখ্যালঘুরা সন্ধ্যার পর ঘর থেকে বেরুতে সাহস পাচ্ছে না সন্ত্রাসীদের নির্যাতন লুটপাট...
মোল্লাহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৬টি গ্রামের সংখ্যালঘুরা সন্ধ্যার পর ঘর থেকে বেরুতে সাহস পাচ্ছে না। সন্ধ্যার পরেই ঐ এলাকায় সন্ত্রাসীরা সংখ্যালঘুদের মালিকানাধীন মাছের ঘের থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে, কলা গাছ থেকে কলা, নারিকেল...
এবার চোরাচালানের ঘাট দখল ॥ মোটা টাকার বিনিময়ে সংখ্যালঘুদের সীমান্ত পার করে দেয়া হচ্ছে
উত্তর জনপদের স্থলবন্দর হিলি এখন একটি থমথমে জনপদ। নির্বাচনপরবর্তী সহিংসতায় ভীতসন্ত্রস্ত সংখ্যালঘুরা এ পথে দেশ ছেড়ে যাচ্ছেন নীরবে। ক্ষমতার পালাবদলের পর বিএনপির ক্যাডাররা চোরাচালানের ঘাট সমূহের নতুন দখল নিয়েছে। নতুন দখলদারদের নানা ভূমিকায় সেখানে...
নবীনগরে শতাধিক দুর্গামূর্তি অবিক্রিত ॥ কারিগররা বিপাকে
বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার কারণে অনেক স্থানে আসন্ন দুর্গাপূজা না হওয়ায় দুর্গামূর্তি অবিক্রীত হয়ে পড়ে রয়েছে নবীনগর উপজেলার ভোলাচং ও নারায়ণপুর গ্রামে। ফলে প্রতিমা শিল্পী কারিগররা পড়েছে চরম বিপাকে। দুর্গোৎসব উপলক্ষে এসব...
পূজামণ্ডপে হামলা প্রতিমা ভাংচুর বন্ধ হয়নি অনাড়ম্বর দুর্গোৎসব পালনের সিদ্ধান্ত
সাড়ম্বরে নয় বরং অনাড়ম্বরে শারদীয় দুর্গোৎসব উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পূজা চলাকালীন সময় প্রতিবাদস্বরূপ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সংখ্যালঘু সম্প্রদায়। সাতক্ষীরা থেকে নিজস্ব সংবাদদাতা জানান, বৃহস্পতিবার গভীর রাতে শ্যামনগর উপজেলার হরিতলা পূজা...
সারা দেশে সংখ্যালঘূ ও মুক্তিযুদ্ধের পক্ষশক্তির ওপর অব্যাহত নির্যাতনের প্রতিবাদ
সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অব্যাহত অত্যাচার-নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন মহল। শুক্রবার পৃথক পৃথক বিবৃতিতে প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপনকারী সংগঠনসমূহের মধ্যে রয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্যপরিষদ, গণসংস্কৃতি ফ্রন্ট,বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয়...
খুলনা নাটোর লালপুর ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজি লুটপাট মারপিট সংখ্যালঘু নির্যাতন এখনও চলছেই
খুলনার গাজীরহাট ইউনিয়ন, নাটোরের লালপুর এবং ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলার বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতন, বাড়ি দখল, লুটপাট ও চাঁদাবাজির ঘটনা এখনও অব্যাহত রয়েছে। খুলনা থেকে স্টাফ রিপোর্টার জানান, খুলনার গাজিরহাট ইউনিয়নের ধর্মীয়...
বরিশালের গৌরনদীতে সরজমিন অনুসন্ধান যে চিত্র স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে না
নির্বাচনোত্তর সহিংসতায় বরিশালের গৌরনদী উপজেলার উত্তর ধানডোবা, বাগিশেরপাড়, ইল্লা, খাঞ্জারপুর, বিল্বগ্রাম ও জঙ্গলপট্টিতে ব্যাপকভাবে আক্রান্ত ও ক্ষতিগ্রস্থ হয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। এই ৬টি গ্রাম সরজমিনে ঘুরে দেখা গেছে ত্রাস ও আতঙ্কে পরিবারের বয়োবৃদ্ধ ছাড়া...
মাধবপুরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ত্রাসের রাজত্ব মারপিট-লুটপাট, মেয়েরা অবরুদ্ধ, চাঁদা দাবি
জেলার মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম ও হাট বাজারে বিএনপি নামধারী সন্ত্রাসীদের তাণ্ডবে সংখ্যালঘু সম্প্রদায় চরম নিরাপত্তাহীনতায় ভূগছে। মারপিট ও লুটপাট চলছে নির্বিচারে। হাট বাজারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। কোন কোন ক্ষেত্রে...
সাকা চৌধুরীর নির্দেশ! রাউজানে হিন্দু বস্তিতে অগ্নিসংযোগ, ব্যবসায়ীকে হুমকি
প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরীর উপস্থিতিতে এক মহিলা ইউপি মেম্বারের বাড়িতে সন্ত্রাসীরা আগুন ধরিয়ে দেয় এবং এক ব্যবসায়ীকে হুমকি দেয়। গতকাল শুক্রবার সাকা চৌধুরীর লালিত সন্ত্রাসীরা তার নিজ বাড়ি গহিরার পশ্চিম গুজরা...
সংখ্যালঘুদের ওপর নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন
১১ দল নেতৃত্ববৃন্দ বলেছেন, নির্বাচনে বিজয়ী চার দলীয় জোটের সন্ত্রাসীরা অপেক্ষাকৃত দুর্বল শ্রেনীর সংখ্যালঘুদের ওপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েছে। তারা শুধু বাড়ি দখল, জমি দখল বা মাছের ঘের দখলই নয়, লুটপাট ও ধর্ষণ চালাচ্ছে...
দুর্গাপূজা উদযাপনে বিঘ্নিত সৃষ্টির চেষ্টা ঃ সূত্রাপুরে উত্তেজনা
রাজধানীর পুরনো ঢাকায় একটি মন্দিরে গরুর হাড় ঝুলিয়ে রাখার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে এহেন কাজ পুরনো ঢাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তাদের ধারণা পূজা উৎসবে বিঘ্নিত সৃষ্টি...
স্বরূপকাঠিতে দোকানিকে কুপিয়ে হত্যা
স্বরূপকাঠির করফা গ্রামে এক মুদি দোকানিকে গত বৃহষ্পতিবার দুর্বৃত্তরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। নিহত দোকানদারের নাম অনিল মন্ডল (৫০)। তার বাড়ি করফা গ্রামের ঠাকুরবাড়ি।
যুগান্তর, ২০ অক্টোবর ২০০১
চাটখিলে অপহরণের ৫ দিন পর সুধাংশুকে উদ্ধার
চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ডা. সুধাংশু দেবনাথকে (৫৮) অপহরণের পাঁচদিন পর পুলিশ গতকাল শুক্রবার সকালে তার বাড়ি থেকে উদ্ধার করেছে। সুধাংশু জানান, অপহরণকারীরা গত বৃহষ্পতিবার রাতে দুই চোখ বেঁধে তাকে তার বাড়ির কাছে রেখে...
নির্বাচন-পরবর্তী সন্ত্রাস
সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলা অব্যাহত রয়েছে। ছাত্রদল ক্যাডারদের হাতে আবারো নাটোরে এক সংখ্যালঘু নারী ধর্ষিত হয়েছে। মির্জাপুরে পূজামণ্ডপ ভাংচুর করা হয়েছে। এছাড়া লালপুরে ২০টি সংখ্যালঘুর বাড়িতে হামলা হয়েছে। এ সময় আহত হয়েছে ২০ জন।...
সরেজমিন-রাউজান-রাঙ্গুনিয়া-সন্দ্বীপ নৌকা সমর্থকদের ওপর চলছে নারকীয় নির্যাতন
চট্টগ্রামের বিভিন্নস্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের ওপর নির্বাচন-পরবর্তী হামলা, লুটপাট, নিপীড়ন ও নির্যাতন মারাত্মকভাবে বেড়ে গেছে। বিশেষ করে চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া ও সন্দ্বীপের অবস্থা অত্যন্ত ভয়াবহ। কয়েকটি এলাকায় হামলা-নির্যাতনের ঘটনা ৭১ সালের বর্বরতাকেও হার মানায়।...
কালীগঞ্জে ২ সংখ্যালঘুর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের শশারপাড়া গ্রামে গত মঙ্গলবার রাতে একদল মুখোশধারী দুর্বৃত্ত নারায়ণ কর্মকার ও নারায়ণ বিশ্বাসকে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাদের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেছে। আগামীকাল শনিবার গ্রামের নির্দিষ্ট স্থানে...
নির্বাচনোত্তর সহিংসতা বাগেরহাটে সাড়ম্বরে দুর্গাপূজা উদ্যাপিত না হওয়ার আশংকা
বাগেরহাট জেলায় নির্বাচনোত্তর সহিংসতায় সংখ্যালঘু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব সার্বজনীন দুর্গাপূজা উৎসব তেমন জাঁকজমকভাবে উদ্যাপিত না হওয়ার আশংকা দেখা দিয়েছে। বিএনপি তথা ৪ দলীয় জোট ক্যাডাররা নির্বাচনোত্তর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, বাড়িঘর লুট, চাঁদা...
কালিয়াকৈর উপজেলা সংখ্যালঘু পরিবারগুলো এখনো বাড়িঘরে ফিরতে পারেনি
কালিয়াকৈর উপজেলার অধিকাংশ সংখ্যালঘু পরিবার এখনও সন্ত্রাসীদের ভয়ে তাদের বাড়িঘরে যেতে পারছে না বলে সংখ্যালঘু পরিবারদের কাছ থেকে জানা গেছে। বিশেষ করে ২৩ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা তারা করতে পারছে না। অধিকাংশ সংখ্যালঘুরা টাঙ্গাইলের...
ঢাকা আইনজীবী সমিতির সভা সংখ্যালঘু নির্যাতনে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি
ঢাকা আইনজীবী সমিতি এক সভায় নির্বাচনোত্তর ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, হত্যা ও ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার...
রায়পুরায় পূজামণ্ডপে মূর্তি ভাঙচুর
গত ১৪ অক্টোবর গভীর রাতে রায়পুরা উপজেলার পিরিচকান্দি বাজারে দুর্গামণ্ডপে নির্মিতব্য সরস্বতী, লক্ষী ও কার্তিকের মূর্তি ভেঙে ফেলা হয়েছে। অন্যদিকে একই গ্রামের মনোহর বিশ্বাসের বাড়িতে গভীর রাতে হামলা চালিয়ে সন্ত্রাসীরা এক তরুণীকে অপহরণ করে...
বগুড়ায় প্রতিমা ভাংচুর, নেত্রকোনায় নাটমন্দিরে লুট, পঞ্চগড়ে এবার অনাড়ম্বর পূজার সিদ্ধান্ত
সারা দেশে সংখ ̈ালঘু সম্প্রদায়ের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে পঞ্চগড় জেলায় এবার অনাড়ম্বরভাবে দুর্গাপূজা উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব ̧ড়ার কাহালু উপজেলার দুর্গাপুরে শারদীয় দুর্গোৎসবের জন ̈ তৈরি প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে...
সংখ্যালঘু নির্যাতন ঃ পররাষ্ট্রমন্ত্রীর কাছে কুটনীতিকদের উদ্বেগ প্রকাশ
ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৭টি দেশের কূটনৈতিকগণ গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে দেখা করে বাংলাদেশে নির্বাচন শেষে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, এধরনের ঘটনা অব্যাহত থাকলে নতুন সরকার নির্বাচনের...
পাথরঘাটায় নির্যাতনের শিকার ১০ হিন্দু পরিবার, এক কিশোরী ধর্ষিত
জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর থেকে পাথরঘাটায় বিএনপি কর্মীদের হাতে ১০টি সংখ্যালঘু পরিবার নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে এক কিশোরী ধর্ষিত হয়েছে। পাথরঘাটার চরদোয়ানী, কাঁঠালতলী, নাচনাপাড়া, রায়হানপুর ও কাকচিড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে নৌকা প্রার্থীকে...
ভাঙ্গায় কলেজ ছাত্রী ধর্ষণ প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা
ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন-এর আজিমনগর গ্রামে নির্যাতনের শিকার এক সংখ্যালঘু পরিবারের প্রতি নির্যাতনকারী মহল প্রাণনাশসহ নানা প্রকার হুমকি অব্যাহত রেখেছে। হুমকি দিয়ে ঐ পরিবারটির কন্যা কলেজ ছাত্রীকে উপর্যুপরি ধর্ষণের ঘটনাও অস্বীকার করতে বাধ্য করছে...
জীবন মান বাঁচাতে ঘরছাড়া সেইসব মানুষের কথা
নির্বাচন-পূর্ব ও পরবর্তীকালে সন্ত্রাসীদের হামলা সহ্য করতে না পেরে এবং হামলা ও ধর্ষণের শিকার না হওয়ার জন্য বরিশাল জেলার গৌরনদী ও আগৈলঝাড়ার উপদ্রুত হাজার হাজার মানুষ কেবল গোপালগঞ্জের রামশীলই নয়, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার...
চট্টগ্রামে পূজা হবে অনাড়ম্বর ॥ অনশন ও মানববন্ধন কর্মসূচী ঘোষণা
চট্টগ্রাম কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রামে অনাড়ম্বরভাবে পূজা উদ্যাপনের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার বিকালে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পরিষদের পক্ষ হতে অনশন ও মানববন্ধন কর্মসূচীসহ বিভিন্ন কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মসূচীতে রয়েছে⎯ চট্টগ্রামের ১৪টি উপজেলার...
সংখ্যালঘুদের ওপর হামলা ঘটনাগুলো অস্বীকার করার জন্য প্রশাসনিক ও রাজনৈতিক চাপ
নির্বাচনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, শারীরক নির্যাতন, শালীনতাহানি, প্রতিমা ভাঙচুরের মতো ঘটনাগুলো ধামাচাপা দেওয়ার জন্য একটা মহল সমন্বিত কৌশল অবলম্বন করছে। এর মধ্যে একটি হচ্ছে, যারা নির্যাতিত হয়েছেন তাদের...
চাঁদার দাবিতে নির্যাতন ॥ মামলা না করেও বাঁচতে পারলেন না চরফ্যাশনের ক্ষুদিরাম
জীবননাশের ভয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতিত হলেও বিএনপি ক্যাডারের বিরুদ্ধে মামলা করেননি ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষুদিরাম মিস্ত্রী। তারপরও তিনি বাঁচতে পারেননি। মঙ্গলবার রাতে তিনি মারা যান। পুলিশ দাবি করেছে হৃদরোগে আক্রান্ত হয়ে ক্ষুদিরাম মারা গেছে। তবে...









