সংখ্যালঘুরা এখনো আতঙ্কে ঝালকাঠীতে তারকব্রহ্ম নাম কীর্তন অনুষ্ঠান এবার জমছে না
ঝালকাঠীতে রাসপূর্ণিমা উপলক্ষে শুরু হওয়া ৭দিন ব্যাপী অখণ্ড ‘তারকব্রহ্ম’ নাম কীর্তন এবার জমছে না। ঐতিহ্যগতভাবে প্রতিবছর এই অনুষ্ঠানে হাজার হাজার নারী-পুরুষ উপস্থিত থাকলেও এ বছর মানুষ ঘর থেকে বের হওয়া নিরাপদ মনে করছে না।...
বেড়া ও সাঁথিয়ায় নির্বাচনের দুই মাস পরও আইন-শৃঙ্খলার উন্নতি হয়নি এখনো হামলার শিকার হচ্ছে...
জাতীয় সংসদ নির্বাচনের পর দু’মাস পার হয়ে গেলেও বেড়া ও সাঁথিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন উন্নতি হয়নি। উপজেলাদ্বয়ে সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নির্বাচনের পর থেকেই বেড়া উপজেলারপৌর শহরসহ হাটুরিয়া, জগন্নাথপুর,...
চট্টগ্রামে প্রকাশ্যে একে-৪৭ দিয়ে ছাত্র ও যুবলীগ নেতাকে গুলি করে পলায়ন
চট্টগ্রাম মহানগরীতে আবারো দিনদুপুরে সন্ত্রাসীরা অত্যাধুনিক একে-৪৭ রাইফেল দিয়ে এক ছাত্রলীগ নেতা ও এক যুবলীগ কর্মীকে গুলি করে নির্বিঘ্নে চলে গেছে। গতকাল শুক্রবার সোয়া ৩টার দিকে নগরীর সিডিএ এভিনিউর নাছিরাবাদ সিএন্ডবি কলোনিতে এই ঘটনা...
বাগেরহাটে সংখ্যালঘু সম্প্রদায়ের ৬ জন গণধর্ষণের শিকার
সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ১ জন বালিকাসহ ৫ জন মহিলা সন্ত্রাসীদের দ্বারা গণধর্ষণের শিকার হয়েছে। গত ১৬ নবেম্বর বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গোপালপুর গ্রামে এ গণধর্ষণের ঘটনা ঘটেছে বলে নির্যাতিতরা জানিয়েছেন। নির্যাতিতরা প্রতিবেদকের কাছে জানান...
পাট ব্যবসায়ীর কাছ থেকে ৯৫ হাজার টাকা ডাকাতি
সোমবার যশোর-মাগুরা রোডে এক পাট ব্যবসায়ীর ৯৫ হাজার টাকা ডাকাতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ৬ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী মোটর সাইকেলে এসে ব্যবসায়ী অরূপ কুমার সাহার পথ রোধ করে এবং তার কাছে থাকা ৯৫ হাজার...
সরকারকে হাইকোর্ট সংখ্যালঘু নির্যাতন সম্পর্কে তদন্ত করে রিপোর্ট দেয়ার নির্দেশ
সম্প্রতি দেশে সংখ্যালঘু সম্প্রদায়কে নির্যাতন-হয়রানির বিষয়ে বিভিন্ন সংবাদপত্র এবং প্রচার মাধ্যমে যেসব ঘটনা প্রকাশিত ও প্রচারিত হয়েছে সেগুলো যথাযথভাবে তদন্ত করে আগামী ১৫ জানুয়ারির মধ্য রিপোর্ট দাখিল করার জন্য সরকারের প্রতি নির্দেশ প্রদান করেছেন...
সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে ১১ দল
১১ দলের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় দেশব্যাপী ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা, সন্ত্রাস, জুলুম, ধর্ষণ, নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। বুধবার সিপিবি কার্যালয়ে এই সভা...
যেখানে গণহারে সংখ্যালঘু মহিলাদের সম্ভ্রম লুট করা হয়েছে, সেই ভয়ঙ্কর জনপদের নাম ভোলার লর্ড...
১ অক্টোবর অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনের পর ভোলার মানুষ ছিল নিশ্চিত। তাদের সাধারণভাবে ধারণা ছিল কোথাও কোন রকম সহিংস ঘটনা ঘটবে না। কারণ বিএনপি জিতে গেছে। বিএনপির কর্মী ও সমর্থকদের দ্বারা কেবল ঐসব...
নাটোরের কালীমূর্তির স্বর্ণালঙ্কার লুট
গত বুধবার গভীর রাতে লালপুর উপজেলার সিরাজীপুর গ্রামের রাম কানু সরকারের কালী মন্দিরে ডাকাতি হয়েছে। গ্রামবাসী জানায়, রাত ২টায় ৭/৮ জনের একদল সশস্ত্র ডাকাত মন্দিরে হানা দিয়ে বাদল নামে এক চৌকিদারকে মারধর করে এবং...
গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা
২০০১ সালের ১৬ নভেম্বর শিবির ক্যাডাররা গোপাল কৃষ্ণ মুহুরীকে নির্মমভাবে হত্যা করে। দুর্গম এলাকা ফটিকছড়িতে নিজেদের আধিপত্য বিস্তার করতে গিয়ে তারা পর্যায়ক্রমে ছাত্রলীগের বেশ কজন নেতা-কর্মীকে হত্যা করে। ইসলামী ছাত্র শিবির এই হত্যা পরিচালনা করে।
- bdnews24.com
বান্দরবানের বরইছড়িতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন অব্যাহত
নির্বাচন পরবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বরইছড়িতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন অব্যাহত রয়েছে। থানায় অভিযোগ নিচ্ছে না পুলিশ। জমির ধান কেটে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে বিএনপি সমর্থক সন্ত্রাসীরা। নৌকা মার্কার প্রার্থীর পক্ষে ভোট দেয়ার অপরাধে এলাকার সংখ্যালঘুরা...
কিশোরগঞ্জে সংখ্যালঘু বাড়িতে হামলা, লুটপাট, আহত
কিশোরগঞ্জে সংখ্যালঘু বাড়িতে হামলা, লুটপাট ঃ চিহ্নিত একদল সন্ত্রাসী গত ১০ নবেম্বর মধ্যরাতে জেলার করিমগঞ্জ উপজেলার কাদিম মাইজহাটি গ্রামের জনৈক বীরেন্দ্র চন্দ্র বর্মণের বাড়িতে সশস্ত্র হামলা চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকার মালামাল...
অভয়নগরে আবারো কালীমূর্তি ভাঙচুর
অভয়নগরে আরো একটি কালীমূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ নিয়ে দুদিনে দুটি কালীমূর্তি ভাঙচুর হয়েছে। জানা গেছে, উপজেলার রাজঘাট গ্রামের অর্জুন দাশের বাড়ির মন্দিরের কালীমূর্তি কে বা কারা গত বৃহষ্পতিবার রাতের অন্ধকারে ভেঙে ফেলে। এ...
স্কুল শিক্ষকের স্বপ্নের দোকান দখল করে নিয়েছে যুবদল
আশাশুনীর স্কুল শিক্ষক কুমুদরঞ্জন সেনের অবসর জীবনে ওষুধ ব্যবসার স্বপ্ন আর পূরণ হলো না। যুবদলের নেতাকর্মীরা নাকতাড়া কালিবাড়ি বাজারে স্কুল শিক্ষক কুমুদরঞ্জন সেনের মালিকানাধীন দোকানঘর দখল করে নিয়েছে। দখলকৃত ওই দোকনঘরে ৭নং শ্রীউলা যুবদল...
ভাংচুর, লুটপাট বন্ধ হলেও এখন চলছে তাদেরকে মারধর করার ঘটনা
পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায় এখন চলছে গুপ্ত নির্যাতন। নৌকায় ভোট দেয়ার অপরাধে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভাংচুর ও লুটপাট আপাতত বন্ধ রয়েছে। তবে এখন চলছে পথেঘাটে সংখ্যালঘুদের মারধর করার ঘটনা। সম্প্রতি সদর উপজেলার টোনা ইউনিয়নের...
শেখ হাসিনাকে দেখে কান্নায় ভেঙ্গে পড়লেন নির্যাতিত মুক্তিযোদ্ধা মঙ্গল ঘরামী
বাবা হবার সংবাদ শুনে স্থির থাকতে পারেনি মঙ্গল ঘরামী। তাই জীবনের ঝুকি নিয়ে ছুটে এসেছিল বাড়ীতে। ভেবেছিল স্ত্রী ও সন্তানকে দেখে ফিরে যাবে আবার অজ্ঞাতবাসে। কিন্তু তার এই বাড়ী ফেরাই কাল হয়ে দাঁড়াল। প্রতিপক্ষ...
পালিয়ে বেড়াচ্ছেন
বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমের পাঁজাখোলা কেন্দ্রের সেবাইত নরেন মণ্ডল সন্ত্রাসীদের নির্যাতন এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন। অভিযোগে জানানো হয়, জেলার মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউপি সাবেক সদস্য আব্দুল বারেক মৃধাসহ কয়েকজন গত ১২ অক্টোবর ওই সেবাইতকে ধরে নিয়ে...
নাটোরে ক্ষমতাসীনদের সন্ত্রাস ও চাঁদাবাজি ‘বিএনপিতে যোগ দিলে সমস্যা থাকবে না’
জেলার বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় সন্ত্রাস, দখল, মারপিট, চাঁদাবাজির ঘটনা ঘটছে প্রায় প্রতিদিন। ১ অক্টোবরের নির্বাচনের পর অনেকেই ঘরছাড়া। বাড়ি ফিরতে সাহস পাচ্ছে না, কর্মস্থলে যেতে পারছে না। প্রশাসন নির্বিকার। প্রতিকার পাচ্ছে না...
সংখ্যালঘুদের ওপর নির্যাতনের শ্বেতপত্র প্রকাশ করবে নির্মূল কমিটি
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রকৃত চিত্র তুলে ধরতে একটি শ্বেতপত্র প্রকাশের উদ্যেগ গ্রহণ করেছে বিবিসি। কমিটির পক্ষ থেকে বলা হয়, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের চিত্র পুরোপুরি প্রকাশের ব্যাপারে...
সংখ্যালঘুদের দেশত্যাগের কথা স্বীকার করলেন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
বাংলাদেশে গত সাধারণ নির্বাচনে চারদলীয় জোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর ‘নৃশংস ও হুমকির মুখে’ কিছু হিন্দু পরিবার ভারতে পালিয়ে গেছে। তবে সরকার এসব হিন্দু পরিবারকে দেশে ফিরিয়ে নিতে ইচ্ছুক। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার...
নির্বাচনের পরে ভোলা-২ ক্ষেতমজুর প্রাণকৃষ্ণও স্ত্রী-কন্যা নিয়ে ভারতে চলে যাবেন
কৃষি শ্রমিক প্রাণকৃষ্ণ (৪০) স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে ভারতে চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন। এখন অপেক্ষা শুধু আমন ধান ওঠার। ক্ষেতের ধান উঠলেই তিনি পরিবার-পরিজন নিয়ে পাড়ি জমাবেন পার্শ্ববর্তী দেশে। ভূমিহীন ক্ষেতমজুর প্রাণকৃষ্ণের...
কলাপাড়ায় এক সংখ্যালঘু বাড়িতে আগুন, ছেলেকে অপহরণ⎯দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি ঃ পেছন থেকে...
কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের বিমল চন্দ্র ঘরামিকে(৬০) দেশছাড়া করার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। তার ক্ষেতের ধান কেটে নিয়েছে। তার ঘরে আগুনও দিয়েছে তারা। মারধর করে তার দোকানের কর্মচারীদের তাড়িয়ে দিয়ে লুট করেছে মালামাল।...
গলাচিপার হরিদেবপুর ঃ মহিউদ্দিন বাহিনীর হাত থেকে মেয়েদের সম্ভ্রম বাঁচাতে দুটি হিন্দু পরিবার এলাকাছাড়া
তালুকদার পদবির এক ব্যাংকার। নির্বিরোধী মানুষ। বাড়ি হরিদেবপুর গ্রামে। উপজেলা সদরের নদীর ওপাড়েই এ গ্রাম। নির্বাচনের কয়েকদিন পরের ঘটনা। এ গ্রামের মহিউদ্দিন বাহিনী তার কলেজপড়ুয়া দুমেয়েকে তাদের হাতে তুলে দিতে বলে। এ ঘটনার পর...
সন্ত্রাসীদের ভয়ে নরসিংদীর রাজনগরে সংখ্যালঘুরা অন্যত্র আশ্রয় নিয়েছে
বিএনপি সন্ত্রাসীদের অব্যাহত সন্ত্রাসের ফলে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি ও রাজনগরের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন গ্রাম ছেড়ে নরসিংদী সদর উপজেলার হাজীপুর, করিমপুর, শ্রীনগর, ঘোড়াদিয়া ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলার...
গলাচিপার হরিপদ শীলকে দিগম্বর করে বাজারে ঘোরানো হয় বঙ্গবন্ধু হত্যা মামলার আসামির ছোট ভাইয়ের...
হরিপদ শীল সেই লজ্জার কথা ভুলে যেতে চান। ভুলে যেতে চান তার গ্লানি। নৌকায় ভোট দেয়ার অভিযোগে মধ্যযুগীয় কায়দায় তাকে নির্যাতন করা হয়েছিল। প্রথম দফায় তাকে ধরে এনে মারধর করা হয়। তারপর প্রকাশ্য দিনের...
বাগেরহাটে রামকৃষ্ণ আশ্রমে সন্ত্রাসী হামলা গ্রেপ্তার ২ জন
বাগেরহাটে রামকৃষ্ণ মিশন আশ্রমে দুদফা সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। আশ্রমের স্বামীজী পরমানন্দ মহারাজ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিষয়টি জানানোর পর গতকাল সোমবার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মনসুর ও রাজ্জাক নামে দুই যুবককে...
ঘটনাস্থল নীলফামারীর ডোমার হিন্দু বিধবার কোটি টাকার সম্পদ লুটে নেয়ার পাঁয়তারা
জেলার ডোমার উপজেলা সদরের এক বিত্তশালী হিন্দু ব্যবসায়ীর বিধবা স্ত্রী তার কোটি টাকার সম্পদ দখলকারীদের ভয়ে এবং জীবননাশের আশঙ্কায় বিবাহযোগ্যা কন্যা ও নাবালক শিশুপুত্রকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ন্যায ̈বিচার পাওয়ার আশায় তিনি ঘুরছেন দ্বার...
মানিকগঞ্জে পরেশ হালদারকে হুমকি ঃ চাঁদা ২০ হাজার, নইলে মাথা
২০ হাজার টাকা অনাদায়ে পরেশ হালদারের মাথা ধার্য করে দিয়েছে চাঁদাবাজরা। এ কথা যে শুধু কথার কথা নয়, তাই বোঝাতে পরেশ হালদারের বিরাট খড়ের পালাটি পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। পথঘাটে, হাটবাজারে লোকজন দিয়ে বলানো হচ্ছে,...
সামাজিক আন্দোলনের নেতারা কালিয়াকৈরে নির্যাতনে হাত-পা ভাঙ্গা হিন্দুরা এসে বিবরণ দিলেন
গাজীপুরের কালিয়াকৈরে এখনো হিন্দুদের ওপর নির্যাতন চলছে। গত সোমবার সকালে কালিয়াকৈর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের জনৈক বাচ্চু মেম্বার জরুলাল, প্রসাদ ও সুবলকে ডেকে এনে ৪০ হাজার টাকা দাবি করে। এ ঘটনার খবর পেয়ে পঙ্কজ ভট্টাচার্যের...
খুলনার ডুমুরিয়া গ্রাম এখন জনশূন্য ৫শ’ সংখ্যালঘু নারী-পুরুষ আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী গ্রামে
জেলার ডুমুরিয়া উপজেলাধীন মঠবাড়ি গ্রাম এখন কার্যত জনশূন্য। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীরা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালালে এ অবস্থার সৃষ্টি হয়। সন্ত্রাসীরা বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।...
নৌকার ভোটার আর সংখ্যালঘুদের জন্য কালিয়াকৈর জিম্মি জনপদ
নৌকার ভোটার আর সংখ্যালঘুদের জন্য গোটা কালিয়াকৈরই এখন যেন জিম্মি এক জনপদ। সেখানকার কোথাও এখন এই দুই পরিচয়ের মানুষের নিরাপদ চলাচলের কোন সুযোগ নেই। কালিয়াকৈর প্রশাসনের লোকজনও জনকন্ঠের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় বিষয়টি স্বীকার করেছেন।...
ধুনটে লক্ষ্মী প্রতিমা ভাংচুর
বগুড়ার ধুনট উপজেলায় লক্ষ্মী প্রতিমা ভাংচুর করা হয়েছে। গত ২৮ অক্টোবর গভীর রাতে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পেঁচিবাড়ি গ্রামে অমূল্য হালদারের বাড়িতে রাত ১২ টার দিকে কে বা কারা লক্ষ্মী...
বাগেরহাটের ইউপি চেয়ারম্যান তারাপদ পােদ্দারকে হত্যার চেষ্টা
২০০১ সালের ১ অক্টোবর নির্বাচনের পর পর রাত আনুমানিক ১ দিকে সময় বাগেরহাট জেলার মােল্লারহাটের ইউপি চেয়ারম্যান এবং হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা পর্যায়ের নেতা তারাপদ পােদ্দারকে হত্যার উদ্দেশ্যে জেএমবি'র আমীর শায়খ আবদুর রহমান,...
সংখ্যালঘুদের বাপদাদার ভিটায় থাকতে হলে মাসোহারা দিতে হবে রাউজান রাঙ্গুনিয়ায় বিএনপি ক্যাডারদের ফরমান
চট্টগ্রামের রাউজান রাঙ্গুনিয়া উপজেলার অনেক গ্রামে এবার দুর্গাপূজায় হিন্দুরা ঘটপূজাও করতে পারেনি। ১ অক্টোবর নির্বাচনের পর অনেকের বাড়িঘরে লুটপাট, হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সরকার অনুসারী চিহ্নিত সন্ত্রাসী, অনেকগুলো হত্যা, ধর্ষণ মামলার আসামী বিধান-ফজল বাহিনী...
দশরথ কবিরাজের মুখে বিএনপি ক্যাডারদের নির্যাতনের বর্ণনা
নির্বাচন-পরবর্তীকালে দেশব্যাপী ধর্মীয় সংখ্যালঘুদের ওপর যে ‘বিরামহীন নিষ্ঠুর নির্যাতন’ চলছে তারই এক জলন্ত দৃষ্টান্ত রাজশাহীর দুর্গাপুরের আলোচিত ঝালুকা গ্রামের শত বছর বয়সী অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক দশরথ চন্দ্র কবিরাজ। তার চোখ-মুখে হতাশা আর আতঙ্কের ছাপ...
রাজশাহী বরিশাল ঈশ্বরদীতে বিএনপি ক্যাডারদের হামলা ভাংচুর অগ্নিসংযোগ সন্ত্রাসী তাণ্ডব ॥ সংখ্যালঘুসহ আহত ১০,...
দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী তাণ্ডব, সহিংসতা চাঁদাবাজি, মারধর ও প্রতিমা ভাংচুরের আরও ঘটনা ঘটেছে। মাগুরায় অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় ৫ সংখ্যালঘুসহ ১০ জন আহত হয়েছে। নাটোরে সন্ত্রাসীরা কুপিয়ে দুই ব্যবসায়ীকে গুরুতর জখম করেছে। কুষ্টিয়ায় ভাংচুর...
পুঠিয়ায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় বিএনপি কর্মী গ্রেপ্তার
গত রোববার রাতে জেলার পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর উত্তর পাড়ার কালী মন্দিরে হামলা চালিয়ে একটি শীতলা মূর্তি ভাংচুর করেছে সন্ত্রাসীরা। এ অভিযোগে পুলিশ রনি নামের এক বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে। রনি তার কয়েকজন সঙ্গীসহ উত্তরপাড়ার...
গৌরীপুরে কালী মূর্তি ভাংচুর
ময়মনসিংহ জেলাধীন গৌরীপুর উপজেলার মনাটী গ্রামে গত ২৪ অক্টোবর গভীর রাতে সন্ত্রাসীরা শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে রক্ষিত কালী মূর্তিসহ ৪টি মূর্তি ভাংচুর করে। মন্দির কমিটির সভাপতি জগদীশ চন্দ্র পাল জানান, এ ঘটনার ২/৩ দিন...
গাজীপুরে সংখ্যালঘু পরিবারের ওপর হামলায় ৮ জন আহত
জেলার সদর উপজেলার নাওজোড় এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল রোববার সকালে একটি হিন্দু পরিবারের ৮ জন সদস্যকে পিটিয়ে আহত করা হয়েছে। বিদ্যুতের সংযোগ শত্রু তামূলকভাবে বিচ্ছিন্ন করায় যতিন্দ্র চন্দ্র দাশ প্রতিবেশী সিরাজ মুন্সীকে...
অনাড়ম্বর দুর্গাপূজা উদযাপনের পাশাপাশি রয়েছে মূর্তি ভাংচুরের ঘটনা
সারাদেশে অনাড়ম্বর দুর্গাপূজা উদযাপনের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের সংখ্যালঘুদের ভয়ভীতি প্রর্দশনের ঘটনা অব্যাহত রয়েছে। আজকের কাগজের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন অনুসারে নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মন্দীর একটি কালী মন্দিরে মূর্তি ভাংচুর, শ্রীপুরের কাওরাইলে পূজামণ্ডপ বানানোয় বাধা...
নাটোরে সংখ্যালঘুদের ওপর মুখোশধারীদের হামলা
গত ২৩ অক্টোবর সিংড়ার পূর্ব মাগুরা গ্রামে সুজিত, সন্তোষ, প্রভাত ও অসীম সরকারের বাড়িতে মানিকের নেতৃত্বে একদল মুখোশধারী হামলা করে। তারা অশ্বিনী সরকার হত্যা মামলার বাদি অশ্বিনীর ছেলে অসীমকে খোঁজ করে এবং মামলা তুলে...
গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সভা সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও নির্যাতন বৃদ্ধিতে উদ্বেগ
গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সভায় গৃহীত এক প্রস্তাবে নির্বাচনোত্তর সন্ত্রাস, সহিংসতা, হামলা, হয়রানি ও সর্বক্ষেত্রে জবরদখল বিশেষ করে হিন্দু সম্প্রদায়সহ ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, মারধর ও নির্যাতন বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তা বন্ধে...
জাগো মানুষ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে
সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত ‘জাগো মানুষ’ শীর্ষক সম্প্রীতি সমাবেশে উপস্থিত জনতা সাম্প্রদায়িক পাশবিকতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেছে। দেশ বরেণ্য শিল্পী সাহিতি ̈কদের অংশগ্রহণে বৃহস্পতিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক সমাবেশে...
নওগাঁয় পূজামণ্ডপে আগুন ॥ কুলাউড়ায় প্রতিমা ভাংচুর
হিন্দু সম্পদায়ের বৃহত্তম উৎসব শারদীয় দুর্গাপূজা চলাকালীন দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। নওগাঁর গ্রামে একটি পূজামণ্ডপ পুড়িয়ে দেয়া হয়েছে। প্রশাসন এ ঘটনায় জড়িতদের গ্রেফতার না করে উল্টো পূজা কমিটির লোকজনদের নানাভাবে...
সংখ্যালঘু নির্যাতন ঃ সরকার সত্য স্বীকার করছে না ——অধ্যাপক আনিসুজ্জামান
শুভবুদ্ধিসম্পন্ন মানুষ ও সংস্কৃতি অঙ্গনের সুধীজনেরা গত কাল বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হয়ে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা, ধর্ষণ, খুন, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তারা সরকারকে মিথ্যাচার...
ভোলার নির্যাতিত সংখ্যালঘুদের আজাহারি প্রধানমন্ত্রীকে বলবেন, আমরা ভোট দিইনি আগামীতেও দেবো না, শুধু এদেশে...
পত্রিকায় কিছু লেখার দরকার নেই। কাউকে বলতে চাই না, আমাদের জীবনে কি ঘটে গেছে। কোনো বিচার চাই না, ক্ষতিপুরণ চাই না। কেউ দিতেও পারবে না। আপনারা শুধু প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বলবেন, আমাদের কোনো উপায়...
সরেজমিন রিপোর্ট-২ ভোলার লেজপাতা গ্রামে লুট হয়েছে সম্পদ ও ইজ্জত!
ভোলার দৌলত খান উপজেলার লেজপাতা গ্রামের সরকার বাড়িতে ২ অক্টোবর রাতে নির্যাতনের কি বাকি ছিল সে প্রশ্ন খোদ এলাকাবাসীর। সরকার বাড়িতে ১৩ ঘর। কোন ঘরেই মেয়ে মানুষ নেই। পুরুষরা এক কাপড়ে গামছা চাঁদর পরে...
লালপুরের ৫০টি সংখ্যালঘু পরিবার পুলিশ প্রহরায়
নাটোরের লালপুর উপজেলার কৃষ্ণরামপুর পূর্বপাড়া গ্রামের ৫০টি সংখ্যালঘু পরিবার গত পাঁচ দিন ধরে অবরুদ্ধ রয়েছে। তাদের ছেলেমেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। পুনরায় সন্ত্রাসী হামলা ও বাড়িঘর লুটতরাজের আশঙ্কায় এ গ্রামের সংখ্যালঘুরা তাদের সবচেয়ে...
ক্ষুদিরামের ‘ স্বাভাবিক মৃত্যু ও প্রিয়বালার ক্ষেত্রে ‘অপরাধজনিত নরহত্যা
প্রমত্তা মেঘনার ভাঙনে পৈতৃক ঘরবাড়ি হারিয়ে ক্ষুদিরামরা তিন ভাই ভোলা জেলার দৌলতখান থেকে চরফ্যাশন এলাকায় এসে ডেরা বেঁধেছিলেন। সেটা ১৯৮৫ সালে। ভাইদের মধ্যে ছোট হলেও ক্ষুদিরামকেই পরিবারের দায়দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছিলো। তিনি রিকশাভ্যান...
যেখানে নির্যাতন চলছে সেখানে নিয়ে যাওয়া হয়নি⎯যেভাবে দুর্গাপূজা দেখিয়ে আনা হলো কূটনীতিকদের
‘মাগো তুমি ফিরে যাও। নির্যাতিত নিপীড়িত মা-বোনদের ঘরে রেখে তোমার আরাধনা সম্ভব নয়। ’এ লজ্জা রাখি কোথায়’⎯ মা দুর্গার উদ্দেশ্যে এই বেদনাবোধ এবং আক্ষেপ জানিয়ে নির্বাচনোত্তর দেশজুড়ে সাম্প্রদায়িক হামলার কারণে এবার হিন্দু সম্প্রদায় এ...









